মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
in জীবনযাপন
A A
সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

প্রতিবেদন:
জীবনযাপন ডেস্ক :

সন্তান জন্মের পর একটি পরিবারে আনন্দের পাশাপাশি বেড়ে যায় নতুন দায়িত্ব ও ব্যস্ততা। তবে নবজাতককে ঘিরে এই আনন্দের আড়ালেও অনেক মা মানসিকভাবে কঠিন সময় পার করেন। কেউ অকারণে কাঁদেন, কেউ অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন, আবার কেউ আগের মতো কোনো কাজে আগ্রহ খুঁজে পান না। অনেক সময় এসব অভিজ্ঞতাকে মাতৃত্বের স্বাভাবিক চাপ মনে করে উপেক্ষা করা হয়। অথচ এগুলো প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের পর মায়েদের মানসিক সমস্যার মধ্যে প্রসবোত্তর বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন (পিপিডি) এবং প্রসবোত্তর সাইকোসিস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পিপিডি তুলনামূলক বেশি দেখা গেলেও প্রসবোত্তর সাইকোসিস বিরল এবং গুরুতর মানসিক স্বাস্থ্যসংকট।

আরও পড়ুন

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

নিয়ম মেনে চলা সুস্থ মানুষেরও কেন হার্টের অসুখ হয়

কেন মানসিক চাপে পড়েন নতুন মায়েরা?

সন্তান জন্মের পর মায়ের শরীরে হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি, শারীরিক ক্লান্তি এবং নতুন দায়িত্বের চাপ একসঙ্গে কাজ করে। এর সঙ্গে পরিবারের প্রত্যাশা, পর্যাপ্ত সহযোগিতার অভাব এবং নিজের জন্য সময় না পাওয়ার বিষয়গুলো মানসিক চাপ বাড়াতে পারে।

অনেক নারী সন্তান জন্মের পর নিজের আগের পরিচয় ও স্বাধীনতা হারিয়ে ফেলার অনুভূতিতেও ভোগেন। পরিবারের সদস্যরা শিশুর খোঁজ নিলেও মায়ের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়া হয় না—এমন অভিজ্ঞতাও রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে কয়েকজন মায়ের অভিজ্ঞতায় উঠে এসেছে, কেউ অকারণে কাঁদতেন, কেউ ঘুমাতে পারতেন না, আবার কেউ শিশুর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগতেন। কারও ক্ষেত্রে পেশাগত ও পারিবারিক দায়িত্বের চাপে চিকিৎসকের সাহায্য নেওয়ার সুযোগও তৈরি হয়নি।

প্রসব-পরবর্তী বিষণ্নতা কী?

প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন (পিপিডি) সাধারণ মন খারাপ কিংবা সাময়িক আবেগের চেয়ে বেশি গুরুতর। এ সমস্যায় দীর্ঘস্থায়ী বিষণ্নতা, অতিরিক্ত উদ্বেগ, ক্লান্তি, পছন্দের কাজে আগ্রহ হারানো এবং নবজাতকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে অসুবিধা হতে পারে।

প্রতিবেদনে ইউনিসেফের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, সাধারণত সন্তান জন্মের দুই থেকে আট সপ্তাহের মধ্যে এ সমস্যা দেখা দিতে পারে। তবে শিশুর জন্মের এক বছর পর্যন্তও এর লক্ষণ প্রকাশ পেতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) তথ্য অনুযায়ী, প্রসব-পরবর্তী বিষণ্নতায় আক্রান্ত হওয়ার হার প্রায় ১০ শতাংশ। তবে অনেকের ক্ষেত্রে সমস্যাটি শনাক্ত হয় না।

এটি ‘বেবি ব্লুজ’ থেকে আলাদা। সন্তান জন্মের পর প্রথম কয়েক দিন অনেক মায়ের মেজাজের ওঠানামা, কান্না বা অস্থিরতা দেখা দিতে পারে। সাধারণত অল্প সময়ের মধ্যেই এসব অনুভূতি কমে আসে। কিন্তু বিষণ্নতা দীর্ঘস্থায়ী হলে এবং দৈনন্দিন জীবন ব্যাহত করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

প্রসবোত্তর সাইকোসিস কতটা গুরুতর?

প্রসবোত্তর সাইকোসিস বা পোস্টপার্টাম সাইকোসিস একটি বিরল কিন্তু গুরুতর মানসিক স্বাস্থ্যসংকট। এনআইএইচের তথ্য অনুযায়ী, প্রতি এক হাজার প্রসবের মধ্যে প্রায় এক থেকে দুটিতে এ সমস্যা দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যাখ্যা অনুযায়ী, এ অবস্থায় একজন নারী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। তিনি এমন কিছু শুনতে বা দেখতে পারেন, যা বাস্তবে নেই। আবার বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন কোনো বিশ্বাসও তৈরি হতে পারে। এ ছাড়া তীব্র বিভ্রান্তি, অস্বাভাবিক সন্দেহ, আচরণে বিশৃঙ্খলা এবং মেজাজের বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুরুতে লক্ষণগুলো সব সময় স্পষ্ট হয় না। কয়েক রাত ঘুম না হওয়া, অতিরিক্ত উদ্বেগ, দ্রুত কথা বলা, অস্বাভাবিক চঞ্চলতা কিংবা আচরণে আকস্মিক পরিবর্তনকে অনেক সময় নতুন মাতৃত্বের ক্লান্তি বলে ধরে নেওয়া হয়।

মার্গা মাইন্ডকেয়ারের প্রতিষ্ঠাতা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. জ্যোতি নীরজার মতে, শুধু হরমোনের পরিবর্তন দিয়ে প্রসবোত্তর সাইকোসিসের ব্যাখ্যা করা যায় না। আগে থেকে মানসিক অসুস্থতার ইতিহাস, বাইপোলার ডিজঅর্ডার, পরিবারের মানসিক রোগের ইতিহাস, ঘুমের ঘাটতি ও অতিরিক্ত মানসিক চাপ ঝুঁকি বাড়াতে পারে। তবে আগে কোনো মানসিক রোগ শনাক্ত না হলেও এ সমস্যা দেখা দিতে পারে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

সন্তান জন্মের পর মায়ের আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে নিচের লক্ষণগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়া জরুরি—

– কয়েক দিন ধরে ঘুমাতে না পারা।
– অস্বাভাবিক সন্দেহ বা তীব্র বিভ্রান্তি।
– বাস্তবে নেই এমন কিছু দেখা বা শোনা।
– অসংলগ্ন কথা বলা বা আচরণে আকস্মিক পরিবর্তন।
– তীব্র অস্থিরতা বা অস্বাভাবিক চঞ্চলতা।
– নিজের বা শিশুর ক্ষতি করার চিন্তা।

অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের পরামর্শক মনোরোগ বিশেষজ্ঞ ডা. প্রিটি দুগ্গার গুপ্তা সতর্ক করেছেন, বিপজ্জনক আচরণ দেখা দেওয়ার অপেক্ষা করা উচিত নয়। সাইকোসিসের লক্ষণ তার আগেই প্রকাশ পেতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি, ওষুধ কিংবা বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে।

মায়ের পাশে পরিবারের ভূমিকা

সন্তান জন্মের পর মায়ের যত্ন শুধু শারীরিক সুস্থতা বা শিশুর পরিচর্যায় সীমাবদ্ধ রাখা উচিত নয়। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, ব্যক্তিগত সময় এবং পরিবারের সহযোগিতা তাঁর মানসিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, মায়ের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তাঁকে দোষারোপ না করে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। মানসিক সমস্যার কথা জানালে তাঁকে দুর্বল বা খারাপ মা হিসেবে বিচার করা উচিত নয়। বরং প্রয়োজনীয় চিকিৎসা নিতে উৎসাহিত করতে হবে।

প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য সমস্যা চিকিৎসাযোগ্য। তবে সাইকোসিসের লক্ষণ দেখা দিলে বিষয়টিকে জরুরি অবস্থা হিসেবে নিতে হবে। নিজের বা শিশুর নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হলে মাকে একা না রেখে দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে।

মাতৃত্ব মানেই সব সময় আনন্দে থাকা নয়। সন্তানকে ভালোবাসার পাশাপাশি একজন মা বিষণ্নতা, উদ্বেগ কিংবা মানসিক সংকটে ভুগতে পারেন। তাই শিশুর যত্নের পাশাপাশি মায়ের মানসিক অবস্থার খোঁজ নেওয়াও পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: নতুন মাপোস্টপার্টাম ডিপ্রেশনপোস্টপার্টাম সাইকোসিসপ্রসব-পরবর্তী বিষণ্নতামাতৃস্বাস্থ্যমানসিক স্বাস্থ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ
0

শরীরে কোনো অসুস্থতার লক্ষণ নেই, নিজেকে সুস্থও মনে হচ্ছে—তাই বলে ভেতরে সবকিছু ঠিক আছে, এমনটি ভাবার সুযোগ নেই। অনেক শারীরিক সমস্যা প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ না করেই...

নিয়ম মেনে চলা সুস্থ মানুষেরও কেন হার্টের অসুখ হয়

নিয়ম মেনে চলা সুস্থ মানুষেরও কেন হার্টের অসুখ হয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
0

খাওয়াদাওয়ায় অনিয়ম, ধূমপান কিংবা উচ্চ রক্তচাপকে সাধারণত হৃদরোগের প্রধান কারণ মনে করা হলেও, সব নিয়ম মেনে চলা ও সংযমী ব্যক্তিদের ক্ষেত্রেও অনেক সময় হঠাৎ হার্টের অসুখ দেখা দিতে...

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ...

পেইনকিলার ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে যাঁদের বেশি সতর্ক থাকা দরকার

পেইনকিলার ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে যাঁদের বেশি সতর্ক থাকা দরকার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
0

মাথাব্যথা, শরীরব্যথা কিংবা সাময়িক অস্বস্তি দূর করতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে পেইনকিলার কিনে সেবন করেন। আবার সাধারণ জ্বর, সর্দি-কাশি কিংবা ভাইরাসজনিত অসুস্থতায়ও অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন।...

কেউ আপনাকে গোপনে অপছন্দ করছে কিনা বুঝবেন যে ৬টি লক্ষণে

কেউ আপনাকে গোপনে অপছন্দ করছে কিনা বুঝবেন যে ৬টি লক্ষণে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
0

সহকর্মী কি গোপনে আপনাকে অপছন্দ করেন? নাকি বিষয়টি আপনার নিছকই ধারণা? জীবনের কোনো না কোনো সময়ে অনেকেই এমন প্রশ্নের মুখোমুখি হন। তবে, কেউ আপনাকে অপছন্দ করেন কি না,...

সর্বেশষ

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা ও চার হাত-পাওয়ালা শিশুর জন্ম

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৪ কোটি টাকার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In