রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

অতিথি করা হয়নি সাবেক মন্ত্রীকে, তৃণমূল নেতাকর্মীদের হুমকির অভিযোগ

জুন ৮, ২০২৪ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
ধনবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপাকে গণসংবর্ধনা
ধনবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপাকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপাকে গণসংবর্ধনা প্রদানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অতিথি করা হলেও অতিথি করা তো দুরের কথা কিছুই জানানো হয়নি স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে।

আরও পড়ুন

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

এবিষয়ে আব্দুর রাজ্জাকের অনুসারীরা জানিয়েছেন দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্থানীয় সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের না জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনাকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

অপরদিকে আয়োজকরা জানিয়েছেন, আব্দুর রাজ্জাকের নির্বাচনী এলাকা মধুপুর ও ধনবাড়ীতে তার বিরোধীরা শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহারকে সামনে রেখে সুসংঘটিত হতে চাইছেন।

অপর একটি সূত্র জানায়, আব্দুর রাজ্জাক মন্ত্রী হওয়ার পর থেকেই নিজের ক্ষমতা ও বাহুবল বৃদ্ধি করার জন্য দলের মধ্যে বিভক্তি তৈরি করার অভিযোগ রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র যা বলছে –

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে আব্দুর রাজ্জাক ও শামসুন নাহারের বাড়ি।

আব্দুর রাজ্জাক ২০০১ সাল থেকে ৫ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দুইবার মন্ত্রীও হয়েছেন। দুই উপজেলাতেই তার দলের ওপর একক নিয়ন্ত্রণ ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু দলীয় মনোনয়ন প্রার্থী হন।

এনিয়ে আব্দুর রাজ্জাকের সাথে তার দূরত্ব তৈরি হয়।

মনোনয়ন না পেয়ে ছরোয়ার আলম খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি। তবে

তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হন।

আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীকে চেয়ারম্যান পদে সমর্থন দেন।

প্রথম দফায় অনুষ্ঠিত ওই নির্বাচনে ইয়াকুব আলী জয় লাভ করেন।

মধুপুরে আব্দুর রাজ্জাকের সমর্থিত প্রার্থী ইয়াকুব আলী চেয়ারম্যান নির্বাচিত হলেও ধনবাড়ীতে তার সমর্থিত প্রার্থী হেরে যান।

ধনবাড়ী উপজেলায় আব্দুর রাজ্জাক চেয়ারম্যান পদে হারুনার রশিদ ওরফে হীরাকে প্রার্থী করেন। হীরা আব্দুর রাজ্জাকের খালাত ভাই।

এ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার ওরফে সবুজ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ আরো তিনজন আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা সবাই আব্দুর রাজ্জাকের বিরোধী।

স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

অপরদিকে আব্দুর রাজ্জাক এবারও সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রী পরিষদে স্থান পাননি।

এরপর থেকেই মধুপুর ও ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের রাজ্জাক বিরোধী চাঙ্গা হয়ে উঠেন।

তারা শামসুন নাহারকে সামনে রেখে এলাকায় রাজ্জাক বিরোধী একটি শক্ত অবস্থান গড়ে তোলার উদ্যোগ নেন।

এর অংশ হিসেবেই শনিবার ধনবাড়ীতে শামসুন নাহারের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এই সংবর্ধনার মধ্যদিয়ে এই অংশের নেতাকর্মীরা বড় ধরনের জমায়েতের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন।

দুই পক্ষের নেতারা যা বললেন –

এই সংবর্ধনা সম্পর্কে সদ্য বিদায়ী ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুনার রশিদ জানান, উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠিত হয়নি।

সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই সদস্য দিয়ে চলছে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

তারা দুইজন উপজেলা আওয়ামী লীগের কারো সাথে কোন পরামর্শ না করে এ সংবর্ধনার আয়োজন করেছেন; এর মধ্যদিয়ে তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

হারুনার রশিদ অভিযোগ করেন, সংবর্ধনার নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছে।

এপ্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম বলেন, শামসুন নাহার ধনবাড়ীর কৃতীসন্তান।

মাননীয় প্রধানমন্ত্রী তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তাই তাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কেউ খুশি হয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য কিছু দিলে সেটাকে কি চাঁদাবাজি বলা যাবে?

দলে বিশৃঙ্খলা ও বিভক্তি তৈরির অভিযোগে তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর থেকেই তিনি উপজেলা সহ জেলা আওয়ামী লীগে বিভক্তি তৈরি করেছেন নিজের আধিপত্য ধরে রাখতে; এই বিষয়টি এখন দিনের আলোর মতো স্বচ্ছ।

আব্দুর রাজ্জাক বিরোধী অংশের নেতা বিগত ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ওরফে রনি বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠান যাতে সফল না হয়; সেজন্য আব্দুর রাজ্জাকের লোকজন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে।

শিক্ষা প্রতিমন্ত্রীকে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সংবর্ধনা আয়োজন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, শামসুন নাহার কেন্দ্রীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য।

সেদিক থেকে সংবর্ধনা আমাকে অতিথি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওই সভায় আমার না যাওয়ার কোন কারণ নাই।

স্থানীয় সংসদ সদস্য আব্দুর রাজ্জাককে সংবর্ধনা সভায় অতিথি না করার প্রসঙ্গে জোয়াহেরুল ইসলাম বলেন, উনারা দুইজনেই কেন্দ্রীয় নেতা। উনারাই সেটা জানেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অতিথিঅভিযোগগণসংবর্ধনাতৃণমূলধনবাড়ীনেতাকর্মীশামসুন নাহার চাঁপাশিক্ষা প্রতিমন্ত্রীসাবেক মন্ত্রীহুমকি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র বেড়িয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পরিদর্শনে। পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনি এসব বিষয়ে অভিযোগ তোলেন। ১২ কোটি টাকা মূল্যের...

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাকে...

টাঙ্গাইলে ৩ বছরের শিশু আদিবা হত্যা, আদালতে স্বীকারোক্তি দম্পতির

টাঙ্গাইলে ৩ বছরের শিশু আদিবা হত্যা, আদালতে স্বীকারোক্তি দম্পতির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর এলাকায় তিন বছরের শিশু আদিবা ইসলামকে হত্যার ঘটনায় প্রতিবেশী দম্পতি ছাবিনা আক্তার ও আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়...

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

ধনবাড়ীতে ক্যাফে হাট ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন ৪০৮ প্রতিযোগী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন রান’। স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০৮ জন প্রতিযোগী...

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি, সরকারের অবস্থান কোথায়: জামায়াত আমির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ — অগ্রহায়ণ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
0

ভারত থেকে বাংলাদেশকে নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।...

Next Post

সাধ্যমত জনগণের স্বার্থে সারাদেশের উন্নয়ন করব

সর্বেশষ

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নিয়মিত শসা খেলে শরীরে মিলবে যে ৮ উপকার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

তারেক রহমানকে দুবাই সফরের আমন্ত্রণ শেখ মোহাম্মদ বিন রাশিদের

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ব্যাপক অনিয়ম দুর্নীতি অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার এমএফএস হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ নেতা আলম মিয়া গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৬ — অগ্রহায়ণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In