খবরবাংলা ডেস্ক :
সাভারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সদরঘাট এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এছাড়া আরও চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, হামলাকারীদের মধ্যে আলাউদ্দিন নামে একজন সরাসরি ভুক্তভোগীকে আঘাত করেন। পরে জিহাদ নামে আরেকজন ছুরি দিয়ে তাকে জখম করেন।
র্যাবের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আপন নামে এক আসামির বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গণপিটুনিতে ইমরান নামে একজন অংশ নিয়েছিলেন। এছাড়া আপন ও জিহাদের কিশোর গ্যাং পরিচালনা এবং মাদক সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেফতার হওয়া নয়জনই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার বাকি ছয় আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











