শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে চাঁদা তোলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

মার্চ ২৫, ২০২২ — চৈত্র ১২, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১০:০৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

চাঁদাবাজি

বিশেষ প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, ব্যাংক, এনজিওসহ নানা প্রতিষ্ঠানে চাঁদা উত্তোলনের অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

আরও পড়ুন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের আমন্ত্রণপত্র পাঠিয়ে চাঁদা দাবির চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে।

ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে চাঁদা আদায়ের এমন ঘটনায় যেমন হতাশ ভুক্তভোগীরা, তেমনি ক্ষুব্ধ সচেতন মহল।

অভিযোগে জানা যায়, কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনসহ স্থানীয় নেতাকর্মীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৫ ও ২৬ মার্চ দুইদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পুরস্কারসহ ব্যয়ভার বহনের অজুহাতে চাঁদা আদায়ের ঘটনাটি ঘটেছে।

গত ৬ মার্চ নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদারের নির্দেশে একটি মিটিংয়ের আয়োজন করা হয়।

ওই মিটিংয়ের মাধ্যমে নারান্দিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ ব্যবসা প্রতিষ্ঠানের নাম চাঁদার পরিমাণ ধার্য করা হয়।

এ অনুসারে প্রাইমারী স্কুল তিন হাজার, উচ্চ বিদ্যালয়, কলেজ পাঁচ হাজার আর নারান্দিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পাঁচশ’ ও এক হাজার টাকা।

চাঁদা উত্তোলন ও আমন্ত্রণপত্র বিতরণের জন্য কর্মীও মনোনীত করা হয়।

মনোনীত কর্মীদের প্রধান হিসেবে কাজ করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পালিমা গ্রামের মো. মানিক মিয়া।

ভূক্তভোগীদের কথা –

লুহুরিয়া বিএইচ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান জানান, ইউনিয়নের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের কার্ড দিয়ে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল।

চেয়ারম্যান সাহেবের কথা বলে আমার স্কুলে কার্ড নিয়ে আসেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পালিমা গ্রামের মো. মানিক মিয়া।

খবরবাংলা

পরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাকে দুই হাজার টাকা দিয়েছেন বলে আমাকে জানান।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এভাবে চাঁদা নেয়াটা অসম্মানের বলেও জানান তিনি।

সৈয়দা নুরজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত জানান, চেয়ারম্যান সাহেব মিটিং ডেকে আমাদের কাছে সাধ্য অনুযায়ী সহযোগিতা চেয়েছিলেন।

তবে আমন্ত্রপত্র পৌঁছে দিতে আসা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পালিমা গ্রামের মো. মানিক মিয়া পাঁচ হাজার টাকা দাবি করেন।

দাবিকৃত টাকা দেয়া না হলেও আমরা সহযোগিতা করেছি।

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমাদের সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড় শতাধিক।

অনুষ্ঠান উদযাপনের ব্যয়বহনের জন্য চেয়ারম্যান সাহেব প্রতিটি দোকান থেকে চাঁদা দাবির জন্য চাপ প্রয়োগ করেছিলেন।

আমাদের বাজার সমিতির সেক্রেটারীকে প্রতিটি দোকান থেকে টাকা উত্তোলন করতে বলা হয়েছিল। তবে আমরা সেটির সমর্থন দেয়নি।

তবে এরপরও ছাত্রলীগ নেতা সোলায়মান, সাবেক ইউপি সদস্য সামছুল ও আবু বক্কর নামের তিনজন চেয়ারম্যানের পরিচয় দিয়ে ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের আমন্ত্রণপত্র দিয়ে কয়েকটি দোকান, ব্যাংক, এনজিও এবং স্কুল থেকে টাকা নিয়েছে।

ঢালাওভাবে সকল দোকান থেকে চাঁদার টাকা উত্তোলন করতে না পারলেও ইউনিয়নের জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভূমি অফিস ও কয়েকটি স্কুল থেকে দুই হাজার করে টাকা নেয়া হয়েছে।

খবর বাংলা

অভিযুক্তদের কথা –

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মানিক মিয়া জানান, আমি ইউনিয়নের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের চিঠি পৌঁছে দিয়েছি।

তবে আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, ইউনিয়ন আওয়ামী লীগ ও পরিষদের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ কারণে আমরা স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিয়ে ৬ মার্চ আমরা একটি প্রস্ততি মিটিং দিই।

ওই মিটিংয়ে সকলকে উপস্থিত থেকে সহযোগিতা করতে বলেছিলাম।

তবে অনুষ্ঠানের জন্য পরিষদের কেউ কারো কাছ থেকে কোন টাকা উত্তোলন করেননি। দল কি করেছে সেটি আমার জানা নেই।

এছাড়াও অনুষ্ঠানের সকল ব্যয়ভার বহন করছে পরিষদ।

এরপরও যদি কেউ টাকা নিয়ে থাকে এবং এমন অভিযোগ আমাকে করে, তাহলে সে বিষয়ে আমি ব্যবস্থা নেব।

ইউএনও’র বক্তব্য – 

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন জানান, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান।

এ অনুষ্ঠান উদযাপনের ব্যয়ভার বহন করে জেলা ও উপজেলা প্রশাসন। এ ধরণের অনুষ্ঠানের নামে চাঁদাবাজির কোন সুযোগ নেই।

চাঁদাবাজির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউপি চেয়ারম্যানখবর বাংলাচাঁদাবাজিটাঙ্গাইলের খবরস্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে...

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

Next Post

টাঙ্গাইলে কালরাতে আলোর মিছিল

সর্বেশষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কেন থাকেন না একে অপরের রেফারি?

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কেন থাকেন না একে অপরের রেফারি?

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
নারীকে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারীকে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In