খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এ নিয়ে টানা নয় দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
নতুন স্বর্ণের দাম
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম হলো—
- ২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
- ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
একদিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের দাম কমায় দেশের স্বর্ণবাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











