শনিবার, জুন ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

করটিয়া হাটের ভিটি বরাদ্দে দুর্নীতি পেয়েছে দুদক

আগস্ট ২৫, ২০২২ — ভাদ্র ১০, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৬:৪৮ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, শীর্ষ সংবাদ
A A

করটিয়া হাটে ভিটি বরাদ্দে দুর্নীতি

অলক কুমার : টাঙ্গাইল সদর উপজেলাধীন বাণিজ্যিক কেন্দ্র করটিয়া হাটে ৫৮৫ টাকার একটি ভিটি লক্ষাধিক টাকায় ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন

বাসাইলে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে অভিযান পরিচালনা করে এই সত্যতা পায়।

দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – ১৫ দিনের মধ্যে সেই রিসোর্টের গেইট সরানোর নির্দেশ!

তিনি বলেন, দুদক জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ও কোর্ট পরিদশর্ক জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে অভিযান পরিচালনা করেছে।

দুদক টিম সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী একটি মহল নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের নামে সরকারের কাছ থেকে একাধিক ভিটি বরাদ্দ নিয়ে অন্য ব্যবসায়ীদের কাছে কয়েক হাজার টাকা থেকে শুরু লক্ষাধিক টাকায় ভাড়া দিয়ে থাকেন।

নিয়ম অনুযায়ী একজন ব্যবসায়ী সরকারি ৫৮৫ টাকা ফি পরিশোধ করে এক বছরের জন্য একটি ভিটি বরাদ্দ পাবেন।

আরো পড়ুন – বাসাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে নিরাপত্তা ঝুঁকিতে বালিকা বিদ্যালয়ের মেয়েরা

কিন্তু বাস্তবে দেখা যায় কেউ কেউ নিজের এবং পরিবারের সদস্যদের নামে ৮-১০ টি ভিটি বরাদ্দ নিয়েছেন।

পজিশনভেদে এসব ভিটি কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকায় তারা ভাড়া দিয়েছেন।

ফলে প্রকৃত ব্যবসায়ীরা ভিটি বরাদ্দ না পেয়ে চড়ামূল্যে ভিটি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।

ফলশ্রুতিতে কাপড়ের মূল্য বাড়িয়ে অতিরিক্ত খরচ সমন্বয় করছেন। ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ক্রেতাগণ।

প্রকৃত ব্যবসায়ীরা অভিযোগ করেন তারা বহুবার আবেদন করেও ভিটি বরাদ্দ পাননি, কিন্তু সরকারি চাকরিজীবী, স্থানীয় প্রভাবশালী নেতারা ভিটি বরাদ্দ পেয়েছে।

অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবরে দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

বরাদ্দকারী কর্তৃপক্ষের বক্তব্য –

এই বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ জাহান আনসারী বলেন, এই বিষয়টি আমার জানা নাই। তবে দুদকের একটি টিম আমার কাছে এসেছিলো।

দোকান বরাদ্দে দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে দোকান বরাদ্দ হলেও আমার কোন দুর্নীতির খবর জানা নাই, বিধি মোতাবেক বরাদ্দ দিয়েছি।

এখন কে বা কারা করেছে, সেইটা দুদক তদন্ত করে বের করতে পারে, দেখতে পারে; নিশ্চয় তাদের কাছে প্রমাণ আছে।

আর আমার কাছে আসে সর্বশেষ ফাইল।

নিয়ম যে রকম- সার্ভেয়ার তদন্ত করে দেখে ব্যবসায়ী হলে তারপর সার্ভেয়ার তসিলদার “ইয়ে” করে; তারপর এসিল্যান্ড, এগুলো “ই” করে, তারপর উপজেলায় মিটিং হয়, উপজেলা কমিটি মিটিং করে আমার কাছে পাঠাইলে আমি ফাইনাল এপ্রোভাল দেই।

আরো পড়ুন – নিবিড় তদন্তের জন্য শিহাব হত্যা মামলা সিআইডিতে- এসপি

দুদক খুঁজে বের করুক, কে দুর্নীতি করল, কে কি করল; সেটা দুদকেরই দায়িত্ব।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলকরটিয়া হাটখবরবাংলা২৪.কমটাঙ্গাইল খবরটাঙ্গাইল জেলা সংবাদভিটি বরাদ্দহাট বরাদ্দে দুর্নীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

বাসাইলে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
0

“মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
0

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে নাগরপুর উপজেলা...

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল গোপালপুরের কৃষ্ণচূড়া গাছ

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল গোপালপুরের কৃষ্ণচূড়া গাছ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি ঝড়ো হাওয়ার আঘাতে ভেঙে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে আকস্মিক ঝড়ের তাণ্ডবে গাছটি গোড়াসহ উপড়ে পড়ে যায়। বৈরান নদীর তীরে...

বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে বিদ্যালয়ে না গিয়েই দীর্ঘ ২৩ বছর ধরে নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ...

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
0

আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ ফুট উচ্চতা ও...

Next Post

টাঙ্গাইলের সৌখিন বাগানপ্রেমীরা ভার্চুয়্যাল গ্রুপের মিলনমেলা অনুষ্ঠিত

সর্বেশষ

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ পূর্বাহ্ণ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
বাসাইলে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

বাসাইলে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In