বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

জুলাই ৭, ২০২২ — আষাঢ় ২৩, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

শিহাবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সন্তানের হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা দ্বারে দ্বারে ঘুরছি; প্রকৃত হত্যাকারী আইনের আওতায় আসবে কিনা, সে বিষয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে।

আরও পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নকশা অনুমোদন পৌর কর্তৃপক্ষের

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

আমরা কেন ঘুরবো? আইন আছে বিচার আছে, রাষ্ট্র আমাকে সঠিক বিচার প্রাপ্তির নিশ্চয়তা দেবে; আমাকে কেন শিশু সন্তান হত্যার বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরতে হবে?

বুধবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্যকালে অশ্রুশিক্ত চোখে আর আবেগাপ্লুত হয়ে এ কথা গুলো বলেন টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে নিহত পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী শিহাব মিয়া বাবা প্রবাসী ইলিয়াস হোসেন।

আরো পড়ুন – প্রাণিসম্পদের মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনে খামারির ১৪০০ হাঁসের মৃত্যুর অভিযোগ

শিশু সন্তান শিহাবের মৃত্যুর দুই সপ্তাহ পার হওয়াসহ মামলার একমাত্র গ্রেফতার হওয়া আবাসিক শিক্ষক আবু বক্করের রিমান্ড শেষে কারাগারে পাঠানো এবং মামলার আর কোনা আসামি গ্রেপ্তার না হওয়ায় এই বিচারহীনতার শঙ্কায় পরেছেন পরিবারটি।

এছাড়াও মামলার তদন্তের অগ্রগতি ও তদন্তকারীদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ শিহাবের পরিবার।

শিহাবের বাবার দাবি, বড় হওয়ার স্বপ্ন নিয়ে শিশু সন্তান সৃষ্টি স্কুলের আবাসিকে রেখে পড়ালেখা শিখতে পাঠিয়ে ছিলাম।

কি এমন অপরাধ ছিল যে কারণে আমার সন্তানকে হত্যার শিকার হতে হলো।

তিনি বলেন, এ ঘটনায় আসামীর নাম উল্লেখ করে মামলা করেছি। তবে এখনও তাদের গ্রেফতার করেনি পুলিশ।

স্কুলের মালিকপক্ষ ধর্নাঢ্য ও প্রভাবশালী হওয়া ও তদন্তকারীদের আচরণে আমি এখন সন্তান হত্যার ঘটনায় প্রকৃত খুনী চিহ্নিত ও গ্রেপ্তার হয়ে আইনের আওতায় আসবে কিনা, সেই শঙ্কায় আছি।

দ্রুত আসামী গ্রেপ্তার করে বিচা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা জড়িত আসামীদের গ্রেফতারের জন্য ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন; অন্যথায় কঠোর হুশিয়ারীও দিয়েছেন তারা।

আরো পড়ুন – ভূঞাপুর খাদ্য গুদামের চালে পাথর! রহস্য কি?

তদন্ত কর্মকর্তার বক্তব্য – 

এ বিষয়ে টাঙ্গাইল মডেল পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান হাবিব জানান, হত্যা মামলা দায়েরের আগেই জড়িত সন্দেহে আমরা আবাসিক শিক্ষক আবু বক্করকে আটক করি।

পরে মামলা দায়ের পর আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আবাসিক শিক্ষক বক্করের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই চলছে; শিশু শিক্ষার্থী হত্যার রহস্য উদঘাটনে সর্বোচ্চ তৎপরতা রয়েছে।

মামলার অন্যান্য নামধারী আসামীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, মামলায় নাম আছে বলেই ঢালাও ভাবে গ্রেফতার অভিযান চালানো হচ্ছেনা।

ঘটনাস্থলে উপস্থিতিসহ কয়েকটি বিষয় চিহ্নিত করে গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন-শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুঈদ হাসান তরিৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত শিকদার, তানজীল আমীন শুভ, সৃষ্টি একাডেমিক শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শ্যামন্তী প্রমুখ।

এ সময় নিহত শিশু শিহাবের মা ও হত্যা মামলার বাদি আছমা আক্তার, মেহেদী হাসান, ফারহান ইফতি নিঝুম, আব্দুল্লাহ বিন রাকাত, আফরিন জান্নাত, মাজেদুর সৌরভ, গোবিন্দ চাকী, আল আমিন শিকদার হিমু, ওয়ালিদ ভুইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ঘটনাক্রম –

গত ২০ জুন শহরের বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকার সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাস থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষকরা তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহত শিহাব সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবকে চার মাস আগে সৃষ্টি একাডেমিক স্কুলে ভর্তি করা হয়।

জমি বিক্রয় নোটিশ

আরো পড়ুন – দেড় বছর পর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

সে সুপারি বাগান এলাকায় ওই স্কুলের একটি ছাত্রাবাসে সপ্তম তলায় থাকতো।

ওইদিনই শিহাবের মা আছমা আক্তার বাদি হয়ে আবু বক্করকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন; মামলায় অজ্ঞাত আরও সাত আট জনকে আসামী করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে শিহাবের ময়নাতদন্ত হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল শিহাবের ময়না তদন্ত করেন।

গত রোববার টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ময়না তদন্তের প্রতিবেদন সম্পর্কে বলেন, শিহাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 এসময় তিনি জানান, তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

শিহাবের মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইল এবং ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিক্ষোভ মিছিল করেছে সৃষ্টি শিক্ষা পরিবারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে, পুলিশে আবেদন সাপেক্ষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শামসুল আলম ওই মামলায় স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩ জুলাই গ্রেফতার স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্করকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আর কোন আসামি গ্রেপ্তার নাই

আজ বুধবার দুপুরেও শহরের শহীদ মিনার প্রাঙ্গনে শিহাব হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলআসামি গ্রেপ্তারের দাবিখবরবাংলা২৪.কমটাঙ্গাইলের খবরমানববন্ধনশঙ্কায় পরিবার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নকশা অনুমোদন পৌর কর্তৃপক্ষের

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নকশা অনুমোদন পৌর কর্তৃপক্ষের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহনকৃত জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ...

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

ফ্যাসিস্টদের সাথে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে: সালাম পিন্টু এমপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
0

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ...

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পদে পদোন্নতির জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল...

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৩ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তা আমাদেরকে...

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার (১৩...

Next Post

সাবেক ইউপি সদস্যের বাড়িতে থেকে চুরি যাওয়া রড-সিমেন্ট উদ্ধার

সর্বেশষ

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ অপরাহ্ণ
ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In