বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
in খেলা
A A
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারিদের কঠোর সিদ্ধান্তে লাল কার্ডের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। রাউন্ড অব ১৬ শেষ হওয়া পর্যন্ত ৯৬ ম্যাচে মোট ১৩টি সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে, যা ২০১৮ ও ২০২২—এই দুই বিশ্বকাপ মিলিয়ে দেখানো মোট ৮টি লাল কার্ডের চেয়েও বেশি।

২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে মাত্র চারজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। অথচ ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটি লাল কার্ড দেখানো হয়। শুরুতেই এমন প্রবণতা দেখে ধারণা করা হয়েছিল, এবারের আসর হতে পারে সবচেয়ে কঠোর রেফারিংয়ের অন্যতম উদাহরণ। রাউন্ড অব ১৬ শেষে সেই ধারণারই প্রতিফলন দেখা যাচ্ছে।

আরও পড়ুন

এফবিআইয়ের তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

ওলিসের হলুদ কার্ড বহাল, ফিফার আপিল খারিজ ফ্রান্সের

এবারের ১৩টি লাল কার্ডের সবগুলোই সরাসরি লাল কার্ড। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল ২০০৬ সালে। সে আসরে সরাসরি লাল কার্ড ছিল ৯টি।

দেশভিত্তিক হিসেবে এবার সবচেয়ে বেশি দুটি করে লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা ও কাতার। এছাড়া মেক্সিকো, ইরাক, বেলজিয়াম, উরুগুয়ে, বসনিয়া ও হার্জেগোভিনা, ইংল্যান্ড, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্রের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বিপজ্জনক ট্যাকলের দায়ে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখেন। তবে ১০ জনের দল নিয়েও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।

অন্যদিকে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গোল করার পর প্রতিপক্ষের খেলোয়াড়ের গোড়ালিতে পা দেওয়ায় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান লাল কার্ড দেখেন। যদিও পরে ফিফা তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এছাড়া উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও, ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে, বেলজিয়ামের নাথান এনগয়, কাতারের হোমাম আহমেদ ও আসিম মাদিবো, বসনিয়া ও হার্জেগোভিনার তারিক মুহারেমোভিচ, ইরাকের রেবিন সুলাকা এবং প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনও এবারের বিশ্বকাপে সরাসরি লাল কার্ড দেখেছেন।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর উদ্বোধনী ম্যাচেই তিনটি লাল কার্ড দেখানো হয়। দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন। পরে সহিংস আচরণের কারণে থেম্বা জোয়ানের শাস্তি এক ম্যাচ থেকে বাড়িয়ে তিন ম্যাচ করা হয়।

শেষ ৬ বিশ্বকাপে লাল কার্ডের পরিসংখ্যান
২০২৬: ১৩টি (সবগুলোই সরাসরি)
২০২২: ৪টি (১টি সরাসরি)
২০১৮: ৪টি (২টি সরাসরি)
২০১৪: ১০টি (৭টি সরাসরি)
২০১০: ১৭টি (৯টি সরাসরি)
২০০৬: ২৮টি (৯টি সরাসরি)

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২০২৬ বিশ্বকাপইংল্যান্ডকাতারক্রীড়া সংবাদদক্ষিণ আফ্রিকাফিফাফিফা বিশ্বকাপ ২০২৬ফুটবলবিশ্বকাপ পরিসংখ্যানবিশ্বকাপ লাল কার্ডমেক্সিকোরাউন্ড অব ১৬লাল কার্ড

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এফবিআইয়ের তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

এফবিআইয়ের তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
0

বিশ্বকাপ চলাকালেই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা...

ওলিসের হলুদ কার্ড বহাল, ফিফার আপিল খারিজ ফ্রান্সের

ওলিসের হলুদ কার্ড বহাল, ফিফার আপিল খারিজ ফ্রান্সের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৪ পূর্বাহ্ণ
0

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের করা আপিল খারিজ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবারও হলুদ কার্ড দেখলে...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত চায় ইইউ আইনপ্রণেতারা

ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত চায় ইইউ আইনপ্রণেতারা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
0

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। তাদের অভিযোগ, চলমান বিশ্বকাপে বিতর্কিত কিছু সিদ্ধান্ত ফুটবলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা...

শেষ বিশ্বকাপে শেষ লড়াই? মুখোমুখি মেসি-সালাহ, নজর বিশ্বজুড়ে

শেষ বিশ্বকাপে শেষ লড়াই? মুখোমুখি মেসি-সালাহ, নজর বিশ্বজুড়ে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৬ অপরাহ্ণ
0

বিশ্ব ফুটবলের দুই উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি ও মোহামেদ সালাহ। একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অন্যজন মিসরের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। এবার ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে মুখোমুখি হচ্ছে তাদের...

Next Post
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In