শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

প্রাণিসম্পদের মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনে খামারির ১৪০০ হাঁসের মৃত্যুর অভিযোগ

জুলাই ৬, ২০২২ — আষাঢ় ২২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

হাসের মৃত্যু

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডাকপ্লেগ রোগের মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগের পর রিপন সিকদার নামের এক ক্ষুদ্র উদ্যোক্তার প্রায় ১৪০০ হাঁসের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

এ ঘটনায় ক্ষুদ্র উদ্যোক্তা রিপন সিকদার দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত রিপন জেলার বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার আইনগত সহায়তার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বেকার অবস্থায় থাকা যুবক রিপন সিকদার ৪২ শতাংশ জমি লিজ নিয়ে ঘর তৈরি করে হাঁসের খামার করেন।

আরো পড়ুন – ভূঞাপুর খাদ্য গুদামের চালে পাথর! রহস্য কি?

প্রথম অবস্থায় তিনি এক হাজার হাঁস নিয়ে খামার শুরু করেন। প্রথমে তার বেশ কিছু টাকা লাভ হয়।

এরপর দ্বিতীয়বারে তিনি নাগেশ্বরী জাতের ডিমের জন্য ১৭৩০টি হাঁসের বাচ্চা ও মাংসের জন্য বেলজিয়াম জাতের ৭০টিসহ মোট ১৮০০টি হাঁসের বাচ্চা খামারে তুলেন।

বাচ্চাগুলোর এক মাস বয়সে গত ৫ জুন রিপন সিকদার বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের দাঁয়িত্বে থাকা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জাহিরুল ইসলামের কাছে ডাকপ্লেগ রোগের ভ্যাকসিনের জন্য যান।

ওই সময় জাহিরুল ইসলাম তাকে ১৯টি ভ্যাকসিনের বোতল দেন। এরপর ৭ জুন রিপন হাঁসগুলোকে ওই ভ্যাকসিন প্রয়োগ করেন।

ভ্যাকসিন প্রয়োগের একদিন পর থেকে হাঁসগুলো মারা যেতে থাকে; আর ক্রমেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। কয়েকদিনের ভেতরে প্রায় ১৪০০ হাঁসের মৃত্যু হয়।

ওই সময় ভ্যাকসিনের বোতল চেক করলে দেখা যায়, চলতি বছরের ২০ মে ভ্যাকসিনটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে যমুনার ভাঙনে নিঃস্ব নদী পাড়ের শত শত পরিবার

ভূক্তভোগীদের উদ্যোক্তা পরিবারের বক্তব্য –

রিপনের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ভ্যাসকিন আনার পর প্রায় ১৭০০ হাঁসকে প্রয়োগ করা হয়; আর বাকিহাঁসগুলোকে একটি কোম্পানির ভ্যাকসিন দেওয়া হয়।

প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাকসিন প্রয়োগের পরেরদিন থেকে হাঁস মারা যাওয়া শুরু হয়। একদিনেই প্রায় ৫০০ হাঁসের মৃত্যু হয়; এভাবেই বাড়িতেই প্রায় ১৪০০ হাঁস মারা যায়।

এরপর বাকি প্রায় ৪০০ হাঁসকে বিলে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেও হাঁস মারা যাচ্ছে। ঋণ নিয়ে এই খামারটি করেছিলাম। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।’

ক্ষতিগ্রস্ত রিপন সিকদার বলেন, ‘গত ৫ জুন আমি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিনের দাঁয়িত্বে থাকা জাহিরুল ইসলামের কাছে হাঁসের ডাকপ্লেগ রোগের ভ্যাকসিন আনতে যাই; তিনি আমাকে ১৯টি ভ্যাকসিনের বোতল দেন।

এরপর আমি ৭ জুন প্রায় ১৭০০ হাঁসকে ওই ভ্যাকসিন প্রয়োগ করি; ভ্যাকসিন প্রয়োগের পরেরদিন থেকে হাসগুলো মারা যেতে শুরু করে। একদিনে ৫০০ হাঁসের ওপরেও মারা গেছে।

এভাবে কয়েকদিনের মধ্যে প্রায় ১৪০০ হাঁস মারা গেছে। মৃত হাঁসগুলো মাটিতে পুতে রাখা হয়। আর বাকি জীবিত হাঁসগুলো বিলে ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলোও মারা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হাঁসগুলো মারা যেতে থাকলে ভ্যাকসিনের বোতল চেক করে দেখি প্রায় এক মাস আগে ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

জাহিরুল ইসলামের ভুলের কারনে আামার প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনার পর আমি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গেলে জাহিরুল ইসলাম জানায়, তার ভুল হয়েছে।

ঋণ নিয়ে আমি এই হাঁসের খামারটি করেছি। এই ক্ষতি আমার জীবন শেষ করে দিয়েছে।

এই ক্ষতি পোষানোর মতো আমার ক্ষমতা নেই। তাই আমি ক্ষতিপূরণ চাচ্ছি। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য –

স্থানীয় বাসিন্দা শামছুল হক বলেন, ‘রিপন ঋণ করে এই খামারটি করেছিল; প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তার ভুলের কারনে রিপনের অনেক ক্ষতি হয়ে গেছে; অভিযুক্ত কর্মকর্তার শাস্তি ও পাশাপাশি রিপনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানাচ্ছি।’

ইউপি সদস্য সুমন সরকার জামাল বলেন, ‘একজন কর্মকর্তার ভুলের কারনে রিপনের ১৪০০ থেকে ১৫০০ হাঁসের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, রিপনের অনেক টাকা ক্ষতি হয়ে গেলো। এলাকাবাসী হিসেবে রিপনের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আর কোন আসামি গ্রেপ্তার নাই

প্রাণিসম্পদ কর্তৃপক্ষের বক্তব্য –

এ বিষয়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) অভিযুক্ত জাহিরুল ইসলাম বলেন, ‘রিপন নামের ওই ছেলেটা আমার কাছে গত ৬ জুন এসেছিল।

পরে তাকে ২০টি ডাকপ্লেগ রোগের ভ্যাকসিন দেয়া হয়। কয়েকটি হাঁস মারা যাওয়ার পর রিপন আমার কাছে এসে ১০টি ভ্যাকসিন ফেরত দিয়ে গেছে।

পরে চেক করে দেখি ২০ মে ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়েছে। ওই ভ্যাকসিনমূলে আমাদের অফিসে থাকা বাকিগুলো ফেলে দিয়েছি।

হঠাৎ করে আবার এসে বলতেছে, তার ১৪০০ হাঁস মারা গেছে। ভ্যাকসিনের মেয়াদ না থাকলেও উপকার না হতে পারে; তবে কোনও ক্ষতি হবে না।

আসলে এতগুলো ভ্যাকসিনের মধ্যে থেকে তাকে দেওয়ার সময় আমি মেয়াদটি খেয়াল করিনি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্র্তা ডা. ফারুক আহাম্মদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এখানে এসেই হাঁসগুলোর মৃত্যুর ঘটনাটি জেনেছি।

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন বিতরণ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভুক্তভোগীকে প্রণোদনার মাধ্যমে সহায়তা করা হবে।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, ‘এ ঘটনায় ওই কর্মকর্তার কোনও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবরবাংলা২৪.কমটাঙ্গাইলের খবরমেয়াদোত্তীর্ণ ওষুধমেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনহাসের মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

মানিকগঞ্জের হরিরামপুরে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনিসা আক্তার (১৩)। সে ওই...

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে...

কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
0

নদীর ওপর দাঁড়িয়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতু। অথচ সেই সেতুতে ওঠার নিরাপদ পথ নেই। বাধ্য হয়ে বাঁশ কাঠের নড়বড়ে সিঁড়ি পেরিয়ে সেতুতে উঠে নদী পার...

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদ। তাকে বদলি করে টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন...

গণপূর্তের উদাসীনতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভোগান্তি চরমে

গণপূর্তের উদাসীনতায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভোগান্তি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য বরাদ্দকৃত ১২টি লিফটের ৫টি বিকল হয়ে আছে। গণপূর্ত বিভাগকে বার বার চিঠি লিখেও লিফটগুলো সচল...

Next Post

বাসাইলে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সর্বেশষ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In