টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
রোজার মাসে বেশি চাহিদার কারণে টাঙ্গাইলের বাজারে নিত্য ও ভোগ্যপণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা করছে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারদর বাড়ানোর কারণ হিসেবে তারা উল্লেখ করছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে গেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন এখনও নিশ্চিত নয়।
টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, চাল, ডাল, ভোজ্যতেল, আটা, চিনি, মসলা, গরু ও খাসির মাংসের দাম বেড়ে গেছে। ডিম ও মুরগির দাম সাময়িকভাবে কম থাকলেও, চাহিদা বাড়লে দ্রুত বৃদ্ধি পায়।
রোজার আগেই ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলার দাম বেড়ে গেছে। টাঙ্গাইল শহরের বাজারে সোনালি মুরগির কেজি দাম বেড়ে ২৭০-২৮০ টাকা থেকে ২৯০-৩০০ টাকায়, ব্রয়লার মুরগি আগের মতো ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ১১০-১২০ টাকায় ডজন হিসেবে বিক্রি হচ্ছে। চালের ক্ষেত্রে সারু নাজিরশাইল ও মিনিকেট চাল ৭৫-৮০ টাকা, মাঝারি মানের পাইজাম ও লতা চাল ৬০-৬৮ টাকা, মোটা জাতের স্বর্ণা ও চায়না ইরি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, বেতন বাড়েনি এখনও, তবে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। এই কারণে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে ক্রেতাদের সঙ্গে অনেক সময় বাকবিতণ্ডা দেখা যাচ্ছে।
টাঙ্গাইলের অর্থনীতিবিদরা মনে করাচ্ছেন, সুপারিশ মাত্রে বেতন বৃদ্ধি বাজারের উপর সরাসরি প্রভাব ফেলে না। তারা সুপারিশ করেছেন, মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পর্যবেক্ষণ কঠোরভাবে কার্যকর করতে হবে যাতে সাধারণ মানুষ রোজার মাসে অযথা অতিরিক্ত খরচে না পড়ে।











