বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে সওজ’র দরপত্র দূর্নীতির অভিযোগ

জুন ২২, ২০২০ — আষাঢ় ৮, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর উপর নির্মিত শামছুল হক সেতু ইজারা নির্দিষ্ট ঠিকাদারকে পাইয়ে দিতে টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের বিরুদ্ধে দরপত্র আহবানে দূর্নীতি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সওজ’র প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ দাখিল করেছে।

জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলার সংযোগস্থল এলাসিনে ধলেশ্বরী নদীর উপর ৯৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫১৫.১২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি সওজ নির্মাণ করে। বিগত ২০১৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। প্রতিদিন কয়েক হাজার ছোট-বড় যানবাহন ও লক্ষাধিক মানুষ এ সেতু দিয়ে পারাপার হয়ে থাকে।

আরও পড়ুন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

সওজ সূত্রে প্রকাশ, সওজ’র টাঙ্গাইল সড়ক বিভাগের আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ৩৯ কিলোমিটারে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শামছুল হক সেতুর টোল আদায়ের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর তিন অর্থ বছরের (১০৯৫ দিন) জন্য কোটেশন বিজ্ঞপ্তি (নং-০২/কো./ইই/টিআরডি/২০১৯-২০২০) প্রকাশ করা হয়। একই বিজ্ঞপ্তি গত ২৩ জানুয়ারি দ্বিতীয়বার প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিটি ৩য় বার হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করে টাঙ্গাইল সওজ। সর্বশেষ ৪র্থ আহবান হিসেবে একই বিজ্ঞপ্তি ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।

অভিযোগে উল্লেখ, ধ্রুব এণ্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েক বছর যাবত দরপত্র আহবানের অনুরোধ জানালে সওজ কার্যালয় থেকে তাদেরকে ভুল তথ্য সরবরাহ করা হয়। ফলে ইতিপূর্বে তারা ইজারায় অংশ নিতে পারেনি। চলতি বছর ইজারার দরপত্র আহবান করলে ধ্রুব এণ্টারপ্রাইজ, মেসার্স বাবুল এণ্টারপ্রাইজ, মেসার্স আপেল এণ্টারপ্রাইজ টাঙ্গাইল সওজ কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করলেও নানা তালবাহানায় তাদেরকে সিডিউল দেওয়া হয়নি। এরই মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে দরপত্রের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সওজ কার্যালয় থেকে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল সওজ’র চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রউফের সার্বিক সহযোগিতায় কতিপয় কর্মকর্তা ও কর্মচারী গোপনে পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুথ এণ্টারপ্রাইজকে ইজারা পাইয়ে দিতে তৎপর থাকে।

ধ্রুব এণ্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান জানান, মেসার্স লুথ এণ্টারপ্রাইজকে ইজারা পাইয়ে দিতেই বিজ্ঞপ্তি প্রকাশে কাগজপত্রে ৪র্থ বার দেখানো হলেও কোন বারই কাউকে জানানো হয়নি। টাঙ্গাইল সওজ’র নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টাঙানো হয়নি। পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুথ এণ্টারপ্রাইজ ব্যতিত সংশ্লিষ্ট স্থানীয় কোন ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তিকেও বিষয়টি জানানো হয়নি। কোন পত্রিকায় কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষ তাও বলছে না। অথচ গোপনে মেসার্স লুথ এণ্টারপ্রাইজকে সিএস পাঠিয়ে দেয়া হয়েছে। টাঙ্গাইল সওজ অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতি বন্ধে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, তিনি নতুন এসেছেন, এ বিষয়ে তেমন কিছু জানেন না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল সড়ক বিভাগের দূর্নীতিটাঙ্গাইলের সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন: টাঙ্গাইলে মানব পাচারকারী গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

ইউরোপের দেশ ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম হোতা জহিরুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫...

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সখীপুরে মাদক বিক্রির সময় ১৭ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক কেনা-বেচার সময় ১৭ পিস ইয়াবাসহ তাওহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার তক্তারচালা নতুন বাজার এলাকায়...

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীকে পিটিয়ে আহত করলো ছাত্রদল নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজন ইউনিয়নের কামারপাড়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লিটন ফকির নামের এক প্রবাসীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের হাসান...

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন...

Next Post

টাঙ্গাইলে গুলি করে টাকা ছিনতাই; আরো তিন লাখ টাকা উদ্ধার; সজীবের বোন ও শ্বশুর গ্রেপ্তার

সর্বেশষ

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In