টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে শনিবার ও রবিবার (৩ ও ৪ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযান চলাকালে দেখা যায়, একাধিক ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
-
টাঙ্গাইল পৌর শহরের কাগমারী এলাকার জনতা এন্টারপ্রাইজ: ২০ হাজার টাকা
-
আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকস: ১৫ হাজার টাকা
-
করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্স: ৫০ হাজার টাকা
-
জামান ট্রেডার্স: ৫০ হাজার টাকা
-
আসমা ট্রেডার্স: ১ লাখ টাকা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।











