মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে লড়াই হবে হাড্ডাহাড্ডি

নভেম্বর ১, ২০২২ — কার্তিক ১৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ২:২১ পূর্বাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

তের বছর পর আজ টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন

অলক কুমার : দীর্ঘ প্রায় তের বছর পর আজ টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

এ সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে ত্যাগী ও যোগ্যদের তাদের আগামীর নেতৃত্ব নির্বাচিত করার সুযোগ পেয়েছে।

আর বিষয়টিকে দলের ভেতরে গনতন্ত্র চর্চার একটি উদাহারণ বলে মনে করা হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ায় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত সম্মেলন সভাপতি পদে পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই হাজার তিনশ’ ৪৬ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন।

এদিক দীর্ঘ প্রায় ১৩ বছর পর জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মাঝে।

প্রতিটি উপজেলায় প্রার্থীরা ছুটে যাচ্ছেন কাউন্সিলরদের সমর্থন পেতে।

জেলার সর্বত্র বিএনপির সম্মেলন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

কারা হতে যাচ্ছেন বিএনপির আগামী নেতা? তা নিয়ে নানা বিশ্লেষন চলছে দলের তৃনমৃল নেতাকর্মীদের মাঝে।

সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি গনতান্ত্রিক পরিবেশে জেলা বিএনপির সম্মেলন দলের জন্যে একটি মাইল ফলক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান গনতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনের বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছেন।

জেলা বিএনপির সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আহমেদ আযম।

জেলা বিএনপির কাউন্সিলরদের সাথে কথা বলে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

একতরফা ভোট পেয়ে নির্বাচিত হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না কাউন্সিলররা।

যারা ত্যাগী ও যোগ্য, যাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী রয়েছে কাউন্সিলররা তাদেরকে নির্বাচিত করবেন বলে ধারনা করছেন তারা।

নানা বাঁধা বিপত্তির উপেক্ষা করে বিএনপির সম্মেলন এক সফল পরিনতির দিকে যাচ্ছে বলে ধারণা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের।

এর আগে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, সম্মেলনের তফসিল অনুযায়ী ২২ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ২৩ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ ও ২৪ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার ও চ‚ড়ান্ত প্রার্থী তালিকা করা হয়।

ঘটনাক্রম :

উল্লেখ্য গত বছরের ৪ নভেম্বর আহমেদ আযম খানকে আহ্বায়ক ও মাহমুদুল হককে সদস্যসচিব করে জেলা বিএনপির ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পর আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দুটি ধারা তৈরি হয়।

গত ৩ আগস্ট পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র ওই কমিটিতেও আহমেদ আযম খানকে পুনরায় আহ্বায়ক করা হয়।

কিন্তু সদস্য সচিবসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বাদ পড়লে বিরোধ শুরু হয়।

আহমেদ আযম খান বিরোধীরা সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ছাইদুল হক ও সদস্য সচিব মাহমুদুল হকের নেতৃত্বে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করতে থাকেন।

আরো পড়ুন – টাঙ্গাইলে হঠাৎ সাংবাদিকদের কাছে কদর বেড়েছে বিএনপির

দলীয় সুত্রে জানা :

১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানকে সভাপতি ও মনিরুজ্জামান বুলবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এক পর্যায়ে মনিরুজ্জামান বুলবুলের সাথে মাহমুদুল হাসানের দ্বন্দ চরমে পৌছে। তাদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে ২০০৯ সালের ২১ জুন এডভোকেট আহমেদ আযমকে আহবায়ক ও কৃষিবিদ শামছুল আলম তোফাকে সাধারণ সম্পাদক করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

২০১১ সালে তারাই সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তারাও বেশীদিন এক থাকতে পারেন নি।

এ দুই নেতার দ্বন্দ্বে ধাওয়া পাল্টা ধাওয়া ও বহিস্কারের ঘটনাও ঘটে।

২০২১ সালে এডভোকেট আহমেদ আযম খানকে আহবায়ক ও মাহমুদুল হাসান সানুকে সদস্য সচিব করা হয়।

উপজেলা কমিটি গঠন করতে গিয়ে তারাও বিভক্ত হয়ে পড়েন।

কয়েক মাসের মাথায় এডভোকেট আহমেদ আযম খানকে আহবায়ক করে পুনরায় আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বাদ পড়েন মাহমুদুল হক সানুসহ অন্যান্য নেতৃবন্দ।

এই দ্বন্দ্ব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু দলীয় কর্মসুচি চলমান রাখার ঘোষণা দেন।

গত ২৩ আগস্ট আশরাফ পাহেলীকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শহর বিএনপি ও শফিকুর রহমান খান শফিককে সভাপতি ও আজহারুল ইসলাম লাবুকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করে।

এদিকে গত ১১ অক্টোবর সম্মেলনের মাধ্যমে মেহেদী হাসান আলিমকে সভাপতি ও ইজাজুল হক সবুজকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল শহর বিএনপি ও আজগর আলীকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি গঠন করা হয়।

উপজেলা পর্যায়ের চিত্র :

মধুপুরেও শহর ও উপজেলা পর্যায়ে বিএনপির পাল্টাপাল্টি কমিটি গঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বাধীন নেতা-কর্মীরা বিভিন্ন পদ পেলেও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদের অংশ বঞ্চিত হয়েছেন।

ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির অবস্থাও একই।

মির্জাপুরের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে মির্জাপুর উপজেলা কমিটি গঠিত হলেও সাঈদ সোহরাব, ফিরোজ হায়দারের অনুসারীরা বাদ পড়েন।

আরো পড়ুন – ভূঞাপুরে গভীর রাতে বিদ্যালয়ে ঢুকে প্রশ্ন চুরি করতে গিয়ে ছাত্রী আটক

ঘাটাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান আজাদের নেতৃত্বাধীন অংশকে বঞ্চিত করে বিএনপির কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসিরের নেতৃত্বাধীন নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

কালিহাতীতে লুৎফর রহমান মতিনের নেতৃত্বাধীন নেতাকর্মীদের সাথে বিএনপির ঢাকা বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

একদিকে সাবেক সভাপতি শুকুর মাহমুদ অপরদিকে আরেক সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা গ্রুপিং লবিং নিয়ে ব্যস্ত থাকেন।

এছাড়া বাসাইল, সখীপুর, দেলদুয়ার, নাগরপুর, গোপালপুর ও ভূঞাপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়নি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলখবরবাংলা২৪.কমটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা অনলাইনটাঙ্গাইলের খবরবিএনপি সম্মেলন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
0

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেনের কাজ করার সময় গ্যাস লাইনের মেইন পাইপ ফেটে যাওয়ায় উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করার...

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর, পিচুরিয়া ও কৃষ্ণপট্টি গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা বোরো ও আমন আবাদি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি...

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

‎টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। আগামী চার বছরের...

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় ২১ শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন...

Next Post

বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না - টাঙ্গাইলে মির্জা আব্বাস

সর্বেশষ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গ্যাস পাইপে ফাটল, উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
কিশোরদের মানসিক ক্ষতির তথ্য জেনেও ব্যবস্থা নেয়নি মেটা

কিশোরদের মানসিক ক্ষতির তথ্য জেনেও ব্যবস্থা নেয়নি মেটা

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২২ অপরাহ্ণ
গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In