সোমবার, জুন ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

প্রয়োজনে গুঁড়িয়ে দেব লালমনিরহাট বিমানঘাঁটি: ভারতের সাবেক সেনা কর্মকর্তা

মে ২৬, ২০২৫ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
in আন্তর্জাতিক, জাতীয়, বিশেষ সংবাদ
A A
প্রয়োজনে গুঁড়িয়ে দেব লালমনিরহাট বিমানঘাঁটি: ভারতের সাবেক সেনা কর্মকর্তা

ভারতের সাবেক সেনা কর্মকর্তার কলামের শিরোনাম

বাংলাদেশের লালমনিরহাটে প্রস্তাবিত বিমানঘাঁটি নিয়ে মন্তব্য করেছেন প্রতিবেশী দেশ ভারতের সাবেক উপ-সেনাপ্রধান সুব্রত সাহা। তিনি বলেছেন, বিমানঘাঁটি হোক বা অন্য যে কোনও পরিকাঠামো, প্রয়োজন পড়লে তা গুঁড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারে লেখা এক কলামে তিনি এসব কথা বলেন।

কলামে সাবেক উপ-সেনাপ্রধান বলেন, ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার অদম্য ইচ্ছা। নিজের ক্ষমতায় না কুলোলে অন্য কাউকে প্ররোচিত করে সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা। তবে খোলাখুলি নয়, বাণিজ্য তথা অর্থনৈতিক কার্যকলাপের আড়ালে খানিকটা নিঃশব্দে ভারতের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর আয়োজন।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ আপাতত এই নীতি নিয়ে এগোতে চাইছে। তাই শিলিগুড়ি করিডরের খুব কাছে চীনা সহযোগিতায় বিমানঘাঁটি তৈরির কথা ভাবতে শুরু করেছে ঢাকা। বিমানঘাঁটি হোক বা অন্য যে কোনও পরিকাঠামো, প্রয়োজন পড়লে তা গুঁড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না। তার নমুনা ভারত ‘অপারেশন সিঁদুর’-এ দেখিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি হওয়া লালমনিরহাটের এই বিমানঘাঁটিকে নতুন করে সক্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। বিমানঘাঁটির অবস্থান লালমনিরহাটে। ১৯৩১ সালে ব্রিটিশ বিমানবাহিনী এই বিমানঘাঁটি তৈরি করেছিল। যুদ্ধ থামার পরে তা বন্ধ হয়ে যায়। ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার বেসামরিক যাত্রী সেবা দেওয়ার জন্য লালমনিরহাটের বিমানবন্দরটি আবার চালু করে। কিন্তু পরে তা ফের বন্ধ হয়ে যায়। শেখ হাসিনার আমলে ওই বিমানঘাঁটিতে একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষিত হয়েছিল। যেখানে বিমান চলাচল এবং মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত পড়াশোনা হবে। তবে ড. মুহাম্মদ ইউনূস প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চেয়ে বিমানঘাঁটি সচল করে তুলতে বেশি উৎসাহী বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই সেনা কর্মকর্তা।

ভৌগলিক অবস্থান –

বাংলাদেশের উত্তরে রংপুর বিভাগের উত্তরতম জেলা হল লালমনিরহাট। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের এই জেলাটির। সীমান্ত থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব বড় জোর ১৫ কিলোমিটার। আর শিলিগুড়ি করিডর (যাকে চিকেন’স নেক বলা হয়) থেকে লালমনিরহাটের বিমানঘাঁটির দূরত্ব মাত্র ১৩৫ কিলোমিটার।

ভারতের মূল ভূ-খণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের আটটি রাজ্যের একমাত্র স্থলসংযোগ যেহেতু শিলিগুড়ি করিডর, তাই এই করিডর নিয়ে বিশ্ব জুড়েই ভূ-রাজনীতিবিদদের অনেকরকম বিশ্লেষণ থাকে। ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডরের কোনও কোনও অংশের প্রস্থ মাত্র ২০-২২ কিলোমিটার। এর একপাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ। উত্তর-পূর্বে কিছুটা গেলে ভুটান। আর ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে চিন সীমান্ত। অর্থাৎ ভারতের দুই অংশের মধ্যে সংযোগরক্ষাকারী এই সঙ্কীর্ণ ভূ-খণ্ডের চার দিকে অন্য চারটি দেশের অবস্থান। তাই ভূ-কৌশলগত দৃষ্টিকোন থেকে দেখলে শিলিগুড়ি করিডর খুবই ‘সংবেদনশীল’।

সাবেক লেফটেন্যান্ট জেনারেল যা বলেন –

সাবেক এই লেফটেন্যান্ট জেনারেল বলেন, শিলিগুড়ি করিডর শুধু তার ভৌগোলিক অবস্থানের কারণেই সংবেদনশীল নয়। অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়েও ভারতের জন্য এই ভূখণ্ড খুব গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী দু’টি জাতীয় সড়ক এবং দু’টি ব্রডগেজ রেলপথ এই অংশের মধ্যে দিয়ে গিয়েছে। এই অংশ দিয়ে খুব গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ হয়। বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে স্থলপথে ভারতের বাণিজ্য চলে এই করিডর হয়ে।

ভারতের স্থলসেনা এবং বায়ুসেনার খুব গুরুত্বরপূর্ণ একাধিক ঘাঁটিও শিলিগুড়ি করিডর এবং তাকে ঘিরে রয়েছে। শুধু তা-ই নয়, শিলিগুড়ি করিডরের খুব কাছে চিনের সঙ্গে ভারতের দুটো বড় সীমান্ত সংঘাতও ঘটে গিয়েছে। ১৯৬৭ সালে নাথু লায় এবং ২০১৭ সালে ডোকলামে। তাই এই করিডর নিয়ে ভারত বরাবরই ‘স্পর্শকাতর’। শিলিগুড়ি করিডরের নিরাপত্তা কোনও ভাবে সামান্যও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে দেখলেই ভারত তীব্র প্রতিক্রিয়া জানায়।

সুব্রত সাহা বলেন, ভারত সরকার এই করিডরের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান নিয়ন্ত্রকেরা সম্ভবত শিলিগুড়ি করিডরের সংবেদনশীলতা আর একটু বাড়িয়ে তুলতে ইচ্ছুক। তাই বিমানঘাঁটি পুনরুজ্জীবনের অছিলায় শিলিগুড়ি করিডরের পূর্ব দিকে চীনকে পা রাখার জায়গা করে দিতে চাইছেন ইউনূস।

সেনাবাহিনীর সাবেক এই উপ-প্রধান দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথাবার্তায় আসলে বার বার উত্তর-পূর্ব ভারতে নাক গলানোর অদম্য ইচ্ছা প্রকাশ পাচ্ছে। বাংলাদেশে তাঁর সমর্থকেরা প্রকাশ্যে বলছেন, উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ইউনূস আন্তর্জাতিক বাধ্যবাধকতায় সে সব কথা প্রকাশ্যে বলতে পারছেন না। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানা মোড়কে ওই কথাই বলার চেষ্টা করছেন। উত্তর-পূর্বে নাক গলানোর চেষ্টাই করছেন। লালমণিরহাটে চিনা সহযোগিতায় বিমানঘাঁটি তৈরি করতে চাওয়া সেই প্রচেষ্টায় নবতম সংযোজন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: প্রয়োজনে গুঁড়িয়ে দেব লালমনিরহাট বিমানঘাঁটি: ভারতের সাবেক সেনা কর্মকর্তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।...

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
0

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক কর্মীদের পুনরায় কর্মসংস্থানের বিষয়েও মালয়েশিয়ার সহযোগিতা...

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
0

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণব্যবস্থার কারণে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত...

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে...

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে প্রাথমিকভাবে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির যে পরিকল্পনা...

Next Post
সচিবালয়ে চলমান আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি

সচিবালয়ে চলমান আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি

সর্বেশষ

বাসাইলে ইয়াবাসহ আটক ৩

বাসাইলে ইয়াবাসহ আটক ৩

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
কালিহাতীতে শাহ আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিচার দাবি

কালিহাতীতে শাহ আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিচার দাবি

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৫ অপরাহ্ণ
সখীপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

সখীপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In