বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

ফুসফুসের ক্যানসারে প্রথমবার মানুষের শরীরে ব্যক্তিভিত্তিক টিকার পরীক্ষা

আগস্ট ১, ২০২৬ — শ্রাবণ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
in আন্তর্জাতিক
A A
ফুসফুসের ক্যানসারে প্রথমবার মানুষের শরীরে ব্যক্তিভিত্তিক টিকার পরীক্ষা

ফুসফুসের ক্যানসারে প্রথমবার মানুষের শরীরে ব্যক্তিভিত্তিক টিকার পরীক্ষা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় প্রথমবারের মতো মানুষের শরীরে ব্যক্তিভিত্তিক (Personalized) ক্যানসার টিকার আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। গবেষকরা বলছেন, সফল হলে এটি উন্নত পর্যায়ের ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়, ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টার (CCC) এবং লিভারপুল ক্লিনিক্যাল ট্রায়ালস সেন্টারের গবেষক ও চিকিৎসকরা।

আরও পড়ুন

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

গবেষণার অংশ হিসেবে উন্নত পর্যায়ের নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এক রোগীর শরীরে প্রথমবারের মতো এই ব্যক্তিভিত্তিক টিকা প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এ ধরনের ক্যানসার টিকা গ্রহণ করলেন।

গবেষকদের মতে, প্রচলিত ইমিউনোথেরাপি কিছু রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকর না হওয়ায় নতুন এই টিকার মাধ্যমে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।

এই টিকা তৈরির প্রক্রিয়ায় রোগীর টিউমারের জিনগত পরিবর্তন বিশ্লেষণ করে ক্যানসারের নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রোগীর জন্য আলাদাভাবে টিকা প্রস্তুত করা হয়। ফলে একই ধরনের ক্যানসারে আক্রান্ত হলেও প্রত্যেক রোগীর জন্য টিকা হবে ভিন্ন।

গবেষণায় ‘ডগিবোন ডিএনএ’ (dbDNA) নামে একটি কৃত্রিম ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গবেষকদের ধারণা, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দ্রুত, কম খরচে এবং বৃহৎ পরিসরে ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকা উৎপাদন সম্ভব হবে।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষের নন-স্মল সেল ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়। আর বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হন। এটি বিশ্বের সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারের অন্যতম।

‘নিওভ্যাক’ নামে প্রথম ধাপের এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যুক্তরাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রায় ২৬ লাখ ৬০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে। গবেষণায় ক্যানসার বিশেষজ্ঞ, ইমিউনোলজিস্ট, জিনবিজ্ঞানী, ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ এবং জাতীয় স্বাস্থ্যসেবার (NHS) চিকিৎসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা অংশ নিচ্ছেন।

গবেষণার নেতৃত্বদানকারী অধ্যাপক ক্রিশ্চিয়ান অটেনসমায়ার বলেন, যেসব রোগীর ক্ষেত্রে প্রচলিত ইমিউনোথেরাপি পুরোপুরি কার্যকর হয় না, তাদের জন্য এই ব্যক্তিভিত্তিক টিকা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এটি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে টিউমারের এমন অংশ শনাক্ত করতে সহায়তা করবে, যা আগে সহজে ধরা পড়ত না।

অন্যদিকে ডা. কার্লেস এসক্রিউ বলেন, বর্তমানে খুব কম রোগী দীর্ঘমেয়াদে ইমিউনোথেরাপির সুফল পান। সফল হলে এই ব্যক্তিভিত্তিক টিকা উন্নত পর্যায়ের ফুসফুসের ক্যানসার চিকিৎসায় কার্যকর নতুন বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইমিউনোথেরাপিক্যানসার চিকিৎসাক্যানসার টিকাক্লিনিক্যাল ট্রায়ালচিকিৎসাবিজ্ঞানফুসফুসের ক্যানসারব্যক্তিভিত্তিক টিকাযুক্তরাজ্যলিভারপুল বিশ্ববিদ্যালয়স্বাস্থ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৮ অপরাহ্ণ
0

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন...

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে...

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
0

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় হায়দরাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে...

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভারত থেকে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে বাংলাদেশে...

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ অপরাহ্ণ
0

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো...

Next Post
চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট

চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট

সর্বেশষ

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একসঙ্গে বদলি আরও ৭ কর্মকর্তা

৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একসঙ্গে বদলি আরও ৭ কর্মকর্তা

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে ’৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

গোপালগঞ্জে ’৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
দেশে সর্বোচ্চ প্রজনন হার ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে

দেশে সর্বোচ্চ প্রজনন হার ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In