বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বড়মনি আমাকে ফ্ল্যাট, টাকা দিতে চান, আমি সন্তানের পিতৃ পরিচয় চাই

আগস্ট ২৯, ২০২৩ — ভাদ্র ১৪, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ২:১২ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, গণমাধ্যম ও মতামত, শীর্ষ সংবাদ
A A

সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ : সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের সংসদ সদস্যের বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা সেই কিশোরী (১৭)।

আরও পড়ুন

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

অভিযুক্ত গোলাম কিবরিয়া বড়মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

ভুক্তভোগী ওই কিশোরী জানিয়েছেন, ধর্ষণের মামলা করার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

আরো পড়ুন – ডিএনএ টেস্টে সহযোগিতা করছেন না বড় মনির : আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ

এখন সন্তানের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

কিন্তু বড় মনি প্রভাব খাটিয়ে এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে ফেলতে পারেন বলেও আশঙ্কা করছেন তিনি।

সোমবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়ে বিষয়টিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ওই কিশোরী।

এ সময় তার পাশে এক ফুফু ছাড়াও ভুক্তভোগী কিশোরীর শিশু সন্তান ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিশোরী যা বলেন –

তারা (বড় মনি, ছোট মনি) আমাকে বিভিন্ন প্রলোভন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন; আমাকে ফ্ল্যাট, টাকা দিতে চাচ্ছেন।

এখন বড় মনি যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তাতে রাজি না।

আমি শুধু আমার সন্তানের অধিকার চাই এবং তারা যাতে প্রভাব খাটিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করতে না পারে, সেটি চাই।

ওই কিশোরীর অভিযোগ, বড় মনি তার সম্পত্তির সমস্যা সমাধান করে দেবে বলে নিজ বাসায় ডেকে নিয়ে তাকে সুকৌশলে ধর্ষণ করে এবং অশালীন ছবি তুলেন।

পরে ঘটনাটি কারও কাছে প্রকাশ করতে বারণ করে এবং প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, দু’একদিন পরপর বড় মনি আমাকে একই কায়দায় ভয়ভীতি প্রদর্শন করে।

আমার ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে প্রতিনিয়ত ধর্ষণ করে।

প্রতিনিয়ত ধর্ষণের ফলে আমি গর্ভবতী হয়ে যাই।

এ ঘটনা বিবাদীকে বললে আমাকে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য চাপ ও হুমকি দিতে থাকে।

পরে বড় মনি গর্ভের বাচ্চার বিষয়ে অস্বীকার করে জোরপূর্বক তার শ্বশুরের বাসায় আমাকে উঠিয়ে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে।

মামলার বিষয়ে যা বলেন –

মামলার বিষয়ে জানিয়ে তিনি বলেন, আমি মামলা করার জন্য টাঙ্গাইল সদর থানায় গেলে থানা পুলিশ প্রথমে মামলা নিতে রাজি হয়নি।

আমি দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বসে থাকার পরও তারা মামলা নেয়নি।

পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রচার হওয়ার পর থানা পুলিশ মামলা নিতে বাধ্য হয়।

তিনি অভিযোগ করেন, মামলা রেকর্ড হওয়ার পরও আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করেছে; পুলিশ আসামিকে গ্রেফতার করেনি।

এমনকি তিনি থানা পুলিশের সঙ্গেও প্রকাশ্যে ঘুরেছেন।

পুলিশ আমাকে সহযোগিতার বদলে বিভিন্ন সময়ে হয়রানি করেছে। আসামি আদালতে হাজিরা দিতে গেলে আদালত আসামিকে জেলহাজতে পাঠায়।

ওই কিশোরী জানান, বড়মনি জেলহাজতে যাওয়ার পর থেকে অসুস্থতা দেখিয়ে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি রয়েছে।

দীর্ঘদিন ডিএনএ স্যাম্পল দিতে গড়িমসি করার পর গত ২১ আগস্ট হাইকোর্টের আদেশে আসামি ডিএনএ স্যাম্পল দিতে বাধ্য হয়।

আসামি ও আমার প্রায় ২ মাস বয়সের বাচ্চার ডিএনএ পরীক্ষার সময় সিআইডি’র কতিপয় পুলিশ কর্মকর্তা দ্বারা অসৌজন্যমূলক আচরণের শিকার হই।

আমি ভিকটিম হয়েও তাদের আচরণে মনে হয়েছে আমি একজন আসামি।

বিবাদী কিশোরীর ভয় –

বিবাদী কিশোরী আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমি লোকমুখে শুনে আশঙ্কা করছি- পুলিশ প্রশাসনে লোক থাকায় এই মামলার ডিএনএর ফলাফল পরিবর্তন করতে আসামিদের কোনো পেরেশানি হবে না।

তারা প্রভাবশালীদের দিয়ে ডিএনএ পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করাবেন।

আমি যাতে ডিএনএ স্যাম্পল দিতে না যাই, সে জন্য এক কোটি টাকা ও একটি ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বড় মনিরের পক্ষ থেকে।

আমি টাকা চাই না, আমি আমার বাচ্চার অধিকার চাই।

ডিএনএ স্যাম্পল পরিবর্তন করার জন্য প্রভাবশালী মহলে যে পরিমাণ টাকা বড় মনির পক্ষ থেকে অফার করেছে; এতে আমি ডিএনএ পরীক্ষা ও মামলার সুষ্ঠু তদন্তের ব্যাপারে সন্দেহ পোষণ করছি।

আসামিদের হুমকির বিষয়ে ভুক্তভোগী কিশোরী বলেন, মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাকে এক ছাত্রলীগ নেতা হুমকি দিয়েছেন।

বড়মনির স্ত্রী আমার মামলার দ্বিতীয় আসামি, আমাকে ফোন করে নানারকম হুমকি দেয়।

আমাকে চারপাশে থেকে লোকজন নজরবন্দি করে রাখে, আমি আমার শিশুপুত্রকে নিয়ে কোথাও যেতে পারি না; আমি স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত।

বড়মনির সঙ্গে রাজনীতি করে- এমন কিছু লোকজন রাত ১২টার পর আমাকে মাঝে-মধ্যে ফোন দিতে থাকে।

আমার আত্মীয়-স্বজন দ্বারা আমাকে এ মামলায় মীমাংসায় আসার জন্য চাপ প্রয়োগ করে।

পুলিশের সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ –

হয়রানির অভিযোগ করে তিনি বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে পুলিশের কোনো সহযোগিতা পাইনি।

উল্টো অনেক সময় পুলিশ দ্বারা হয়রানির শিকার হয়েছি।

আমি ডিএনএ স্যাম্পল দিয়ে আসার পর থেকে লক্ষ্য করি- কিছু লোক আমাকে ফলো করে এবং আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকে।

এই বিষয়ে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ দেই।

সেখান থেকে পুলিশি সহায়তা দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইল সদর থানায় যোগাযোগ করানো হয়।

সেখানেও আমি থানা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার সম্মুখীন হই।

এখন আপনি কি চান, বড়মনি আপনাকে বিয়ে করতে চাইলে আপনি রাজি কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী ওই কিশোরী বলেন, ‘না আমি বিয়ে করতে রাজি না।

আমি আমার সন্তানের অধিকার চাই, স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আসামির শাস্তি চাই।

টাকা দিয়ে যাতে ডিএনএ রিপোর্ট পরিবর্তন এবং মামলা ধামাচাপা দিতে না পারে, সেটিই চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বড়মনিরসন্তানসংবাদ সম্মেলন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।...

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

মাভাবিপ্রবিতে পেশাগত CMA বিষয়ক সেমিনার ও MoU স্বাক্ষর সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৭ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

নাগরপুরে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে যৌথ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
0

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার বিকেলে উপজেলা সহকারী...

Next Post

'নাগরপুরের সন্তান চাই, নৌকার বিকল্প নাই' স্লোগানে ঐক্যবদ্ধ উপজেলা আ'লীগ

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In