রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
in রাজনীতি
A A
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান।

আরও পড়ুন

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি-ধামকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

মো. খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনকে আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, এডভোকেট আশ্রাফুজ্জামান শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুজাহিদুল ইসলামসহ অন্যরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জামায়াতবাউফলবিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এড. ফরহাদ ইকবালের হরিণ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনালের মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ...

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

রাজধানীতে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত...

টাঙ্গাইলের দুই আসন বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে

টাঙ্গাইলের দুই আসন বৈষম্য দূর করতে চান বীথি, নিপা চান সেবক হতে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার নিকটবর্তী টাঙ্গাইল জেলার আটটি আসনে মোট ৪৫ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে দুই নারী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের...

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
0

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। তিনি বলেন, সব সমস্যার...

এবার সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৫০ থেকে ষাটর্ধো প্রার্থী বেশী

এবার সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৫০ থেকে ষাটর্ধো প্রার্থী বেশী

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থীদের বয়সে বড় পার্থক্য দেখা যাচ্ছে। ভোটাররা এই নির্বাচনে ৩০ বছর থেকে ৮৮ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের মধ্যে বাছাই করতে পারবেন।...

Next Post
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

সর্বেশষ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত

টাঙ্গাইল সদরে হরিণের নির্বাচনী জনসভায় বিশাল জনস্রোত

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ অপরাহ্ণ
সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

সখীপুরে গণভোজের আয়োজন: বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

১২ তারিখ ধানের শীষকে জয়ী করতে মানুষ এগিয়ে আসবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে চার উপায়ে

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নির্বাচনে ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনের তথ্য দিল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৭, ২০২৬ — মাঘ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?