মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

ভারতে বাংলাদেশসহ ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
ভারতে বাংলাদেশসহ ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

ভারতে বাংলাদেশসহ ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ভারতের যোধপুর বিমানঘাঁটিতে শুরু হয়েছে বহুদেশীয় সামরিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মহড়া ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের মহড়ার প্রতিপাদ্য ‘Power in Partnership’ বা ‘অংশীদারিতে শক্তি’।

মহড়ায় ভারতসহ মোট আটটি দেশের বিমানবাহিনী সরাসরি অংশ নিচ্ছে। দেশগুলো হলো—বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। এ ছাড়া আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত রয়েছে।

আরও পড়ুন

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

২০২৭ সালেও কাটবে না বৈশ্বিক ডিজেল সংকট

মহড়ার অন্যতম লক্ষ্য হলো অংশগ্রহণকারী বিমানবাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সক্ষমতা বাড়ানো, যৌথভাবে বিভিন্ন ধরনের বিমান অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের পরিচালনাগত অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় বিমান ক্রু, মিশন পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তারা একসঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

অংশ নিচ্ছে এফ-৩৫, রাফাল ও এফ-১৬ ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ বিভিন্ন দেশের উন্নত যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ অংশ নিচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, ফ্রান্সের রাফাল এবং সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ রয়েছে। পাশাপাশি এয়ারলিফট ও আকাশে জ্বালানি সরবরাহের সক্ষমতাসম্পন্ন বিভিন্ন বিমানও মহড়ায় যুক্ত হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীও এ মহড়ায় অংশ নিচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মহড়ায় কাউন্টার-এয়ার অপারেশন, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা ও নজরদারি, বিমান পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন জটিল বিমান অভিযানের অনুশীলন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা ও পরিচালনাগত অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

সামরিক অনুশীলনের বাইরে নানা আয়োজন তরঙ্গ শক্তি ২০২৬’-এর কর্মসূচি শুধু বিমান পরিচালনা ও সামরিক অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের জন্য সেমিনার, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ, যোগব্যায়ামসহ বিভিন্ন পেশাগত ও সাংস্কৃতিক কর্মসূচি রাখা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে ২০২৪ সালে প্রথমবার ‘তরঙ্গ শক্তি’ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। এবারের দ্বিতীয় সংস্করণে বিভিন্ন দেশের উন্নত যুদ্ধবিমান ও সহায়ক বিমান একসঙ্গে অংশ নেওয়ায় মহড়াটির পরিসর আরও বিস্তৃত হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: F-16F-35Rafaleতরঙ্গ শক্তি ২০২৬বাংলাদেশবাংলাদেশ বিমানবাহিনীবিমান মহড়াভারতভারতীয় বিমানবাহিনীযোধপুরসামরিক মহড়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় সোমবার মাদুরাইয়ে নবজাতক শিশুদের জন্য ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার একটি প্রকল্প চালু করেছেন। ‘থাইমামান থাঙ্গা মোথাইরাম থিত্তাম’ বা ‘ম্যাটার্নাল আঙ্কেল গোল্ড...

২০২৭ সালেও কাটবে না বৈশ্বিক ডিজেল সংকট

২০২৭ সালেও কাটবে না বৈশ্বিক ডিজেল সংকট

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬ — আশ্বিন ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০২ অপরাহ্ণ
0

ইরান ও ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেল সংকট ২০২৭ সালেও অব্যাহত থাকতে পারে। সরবরাহ সংকটের কারণে জ্বালানিটির উচ্চমূল্য আরও দীর্ঘ সময় বিশ্ব অর্থনীতিতে...

আইফোন ১৮ প্রো সিরিজের দাম প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর থেকে

আইফোন ১৮ প্রো সিরিজের দাম প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর থেকে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন এই দুই মডেল বাজারে আনার ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আইফোন...

পাকিস্তানের সন্ত্রাসবাদ ও ১৯৭১-এর না-ভোলা শিক্ষা

পাকিস্তানের সন্ত্রাসবাদ ও ১৯৭১-এর না-ভোলা শিক্ষা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

পাকিস্তানে সন্ত্রাসবাদ নতুন কোনো সমস্যা নয়। দেশটির বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে জঙ্গি হামলা, বিচ্ছিন্নতাবাদ, সামরিক অভিযান ও রাজনৈতিক সহিংসতা চলছে। এসবের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ...

“ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালে প্রাণহানি ১৩৩১”

“ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালে প্রাণহানি ১৩৩১”

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২১ অপরাহ্ণ
0

নেপালে ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ হলেও সন্ধ্যায় জাতীয়...

Next Post
ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতা সময়মতো দিতে প্রতি মাসে ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

সর্বেশষ

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

টাঙ্গাইল শহরের মরণ ফাঁদ যুগনির স্লুইস গেট

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৯, ২০২৬ — আশ্বিন ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In