শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ভূঞাপুরে নারী খামারিদের টাকা প্রাণিসম্পদ কর্মকর্তার পকেটে!

সেপ্টেম্বর ১১, ২০২৩ — ভাদ্র ২৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

ভূঞাপুরে নারী খামারিদের টাকা প্রাণিসম্পদ কর্মকর্তার পকেটে!

ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অধীনে দেশি মুরগির ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া টাকা উপকারভোগীদের নানা ধরণের ভয়-ভীতি দেখিয়ে নিজে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাসের বিরুদ্ধে।

আরও পড়ুন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধনবাড়ী হাটে হারিয়ে যেতে বসেছে বাঁশশিল্প, সংকটে কারিগর ও ব্যবসায়ীরা

প্রকল্পের মুরগির ঘর নির্মাণের কাজ চলতি বছরের গত জুন মাসে মেয়াদ শেষ করার কথা থাকলেও এখনো পুরোপুরিভাবে কাজ শুরু করা হয়নি।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলায় বিভিন্ন এলাকায় গিয়ে কোনো ঘর পাওয়া যায়নি।

তবে, প্রকল্পের উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক সড়কের ওপর মাদারিয়া দেশি মুরগির দল নামে একটি সাইনবোর্ড দেখা যায়।

এছাড়া দু’একজন নারী খামারির বাড়িতে সিমেন্টের খুঁটি রাখলেও তা নিম্নমানের।

সেগুলো স্থাপন করার আগেই কিছু খুঁটি ভেঙে গেছে।

সূত্র

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২২-২০২৩ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) দেশি মুরগির ঘর নির্মাণের জন্য উপজেলার ৬৭ জন নারী খামারিকে জনপ্রতি ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

এছাড়াও একই প্রকল্পে ভেড়া পালনের জন্য ঘর নির্মাণে ২৮ জনকে টাকা বরাদ্দ দেওয়া হয়।

এদিকে, সেই বরাদ্দের টাকা গত জুন মাসের আগেই খামারিদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়।

প্রকল্পের শর্তে বলা হয়, নির্ধারিত নিয়মে খামারিদের মুরগির ঘর করে নিতে হবে।

আরও পড়ুন- টাঙ্গাইলে শহীদ মুক্তিযোদ্ধার কন্যার বাড়িঘর রক্ষার আকুতি

এজন্য বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় হলে সংশ্লিষ্ট পিজি সদস্য (খামারি) উক্ত খরচ নিজে বহন করতে সম্মত থাকবেন।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে খামারিদের কাছ থেকে শর্তযুক্ত করে স্ট্যাম্পের মাধ্যমে লিখিত রাখা হয়।

খামারিদের বক্তব্য

উপজেলার মাদারিয়া গ্রামের পিজি সদস্যরা বলেন, মুরগির ঘর করার জন্য ২০ হাজার টাকা দিয়েছিল অ্যাকাউন্টের মাধ্যমে।

পরে সেই টাকার জন্য কৃষি ব্যাংকে ১ হাজার ১০০ টাকা খরচ করে অ্যাকাউন্ট করেছি।

টাকা তুলে আনা হয়েছিল ঘর করার জন্য। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিজেই ঘর করে দেবেন বলে টাকা ফেরত দিতে চাপ দেন।

পরে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়ার ভয় দেখান। চাপ সৃষ্টি করলে টাকা দিয়ে দেওয়া হয়।

তিন মাস অতিবাহিত হলেও এখনো তারা ঘরতো দূরের কথা একটা খুঁটিও পাননি মুরগির খামার করার জন্য।

আরও পড়ুন- ঘাটাইলে ঈঁদুরের বিষ খেয়ে ভাই বোনের মৃত্যু

ফলদা মদনবাড়ী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী পিজি সদস্যরা বলেন, পিজি সদস্যদের অফিসে ডেকে নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার দাস।

এছাড়া মামলার ভয় ও তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে টাকা দিতে চাপ দেন।

তিন মাস অতিবাহিত হয়েছে। অথচ এই তিন মাসে মুরগিগুলো অনেক বড় হতো। এখন ঘর পাব কিনা জানি না।

মাদারিয়া দেশি মুরগির দল সমিতির সভাপতি জাহানারা বেগম বলেন, টাকা তোলার জন্য প্রাণিসম্পদ থেকে চেক দেওয়া হয়।

পরে টাকা ব্যাংক থেকে উত্তোলন করি ঘর করার জন্য। কিন্তু আমাদের ঘর করতে দেওয়া হয়নি।

প্রাণিসম্পদ কর্মকর্তা নিজেই ঘর করার জন্য টাকা ফেরত নিয়েছেন। সমিতির একজনও ঘর পাননি।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের বক্তব্য

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ফলদা ইউনিয়নের মাঠকর্মী আব্দুল কাদের বলেন, ফলদা ইউনিয়নে ৩৮ জন সদস্য রয়েছেন।

ঘর নির্মাণের জন্য তাদের চেক দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে প্রাণিসম্পদ কর্মকর্তা নিজে ঘর করে দেওয়ার কথা বলে টাকা ফেরত চেয়েছেন।

সদস্যরাও টাকা ফেরত দিয়েছেন। তবে ঘর নির্মাণ প্রকল্পের কমিটির একজন সদস্য হলেও এই বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি।

আরও পড়ুন- বিদেশেও রফতানি হচ্ছে টাঙ্গাইলের বাঁশ-বেতের তৈরি হস্তশিল্প

ঘর করে দেবে কিনা, কবে করবে সেটা জানি না।

এলডিডিপি অধীনে দেশি মুরগির ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত নিজে নেয়া ও কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস বলেন, কোনো সদস্যের টাকা আমি নেইনি।

ঘর করার আসবাবপত্র প্রকল্প এলাকায় চলে গেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া বলেন, প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের টাকা কর্মকর্তার কাছে রাখার নিয়ম নেই।

ঘর করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঘর নির্মাণে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলডিডিপিতারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক সড়কনারী খামারিদের টাকাপ্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পপ্রাণিসম্পদ কর্মকর্তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৯ অপরাহ্ণ
0

টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রুবেল হাসান নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরেরটাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব...

ধনবাড়ী হাটে হারিয়ে যেতে বসেছে বাঁশশিল্প, সংকটে কারিগর ও ব্যবসায়ীরা

ধনবাড়ী হাটে হারিয়ে যেতে বসেছে বাঁশশিল্প, সংকটে কারিগর ও ব্যবসায়ীরা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ধনবাড়ী হাটে একসময় ছিল বাঁশের তৈরি নানা পণ্যের জমজমাট বেচাকেনা। এখনও সপ্তাহের নির্দিষ্ট দিনে হাটে অর্ধশতাধিক পরিবার বাঁশের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। তবে প্লাস্টিকের পণ্যের...

টাঙ্গাইলে ১৩৯ অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল ১৭ লাখ ৩০ হাজার টাকা

টাঙ্গাইলে ১৩৯ অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল ১৭ লাখ ৩০ হাজার টাকা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন...

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদক সেবনে পাঁচজনের দণ্ড

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাদক সেবনে পাঁচজনের দণ্ড

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে...

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
0

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান...

Next Post

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সর্বেশষ

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৯ অপরাহ্ণ
র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৭ অপরাহ্ণ
বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৫ অপরাহ্ণ
এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In