বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

রিপাবলিকানদের পরাজয়ে হতাশ ইলন মাস্ক, নিজেকে বললেন বেশ বোকা

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
in বিশ্ব
A A
রিপাবলিকানদের পরাজয়ে হতাশ ইলন মাস্ক, নিজেকে বললেন বেশ বোকা

রিপাবলিকানদের পরাজয়ে হতাশ ইলন মাস্ক, নিজেকে বললেন বেশ বোকা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর নিজের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে রেকর্ড ৪৪৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) নিজেকে ‘বেশ বোকা’ বলে মন্তব্য করেছেন তিনি।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এবারের নির্বাচনে সবচেয়ে বড় একক দাতা ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে নির্বাচনী প্রচারে বিপুল অর্থ সহায়তা দিয়েছিলেন তিনি। বিশেষ করে টেক্সাস অঙ্গরাজ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় করেন মাস্ক। সেখানে তাঁর একাধিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

এর আগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দিয়েছিলেন মাস্ক। তবে এবারের নির্বাচনের পর নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্ন বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিজেকে ‘মাগা’ আন্দোলনের সমর্থক মনে করেন না।

ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান থেকে মাগা আন্দোলনের উৎপত্তি। এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। কয়েকটি গুরুত্বপূর্ণ আসনসহ দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে থাকা এলাকাতেও বড় জয় পেয়েছে দলটি। এই ফলাফল ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউইয়র্কে আয়োজিত ‘নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিট’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক তাঁর রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ব্যয় নিয়ে কথা বলেন।

মাগা আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘আমি মাগা নই।’ তাঁর ভাষ্য, মাগা বলতে কী বোঝায়, তা তিনি জানেন না। তবে এর অর্থ যদি রিপাবলিকান পার্টির নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তাহলে তিনি তেমন কেউ নন।

মাস্কের এই বক্তব্য তাঁর রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, অতীতে তাঁকে ‘মাগা’ লেখা টুপি পরতে দেখা গেছে। ২০২৪ সালে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে নিজেকে ‘ডার্ক মাগা’ বলেও পরিচয় দিয়েছিলেন তিনি।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস বিনা পারিশ্রমিকে হোয়াইট হাউসের বিশেষ সরকারি কর্মচারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাস্ক। এ সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর নেতৃত্ব দেন তিনি।

নির্বাচনে রিপাবলিকানদের পেছনে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেন মাস্ক। তবে তাঁর মতে, এই অর্থ সহায়তা না দিলে দলটির নির্বাচনী ফলাফল আরও খারাপ হতে পারত।

এদিকে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় মাস্কের ব্যবসায়িক স্বার্থেও প্রভাব ফেলতে পারে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটরা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ এবং এসব প্রতিষ্ঠানের কর সুবিধার বিষয়ে কঠোর অবস্থান নিতে পারে দলটি।

জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টারের বিস্তার সীমিত করা এবং কর সুবিধা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর। এ ছাড়া ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার পর স্পেসএক্সের পাওয়া প্রায় ১০ বিলিয়ন ডলারের সরকারি চুক্তি নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অন্যতম বড় জয় এসেছে টেক্সাসে। সেখানে মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, প্যাক্সটনের নির্বাচনী প্রচারে মাস্ক অন্তত ৪ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছিলেন।

টেক্সাসেই মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান কার্যক্রম পরিচালিত হয়।

অন্যদিকে টেক্সাসের নতুন গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোজোসাকে মধ্যপন্থী বলে মনে করেন মাস্ক। তিনি রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে অঙ্গরাজ্যটিতে তিন দশকের বেশি সময়ের রিপাবলিকান শাসনের অবসান ঘটিয়েছেন।

নতুন গভর্নর সম্পর্কে মাস্ক বলেন, তিনি তাঁকে কট্টর বামপন্থী মনে করেন না। তাঁর সম্পর্কে যা শুনেছেন, তাতে মনে হয় গভর্নর হিসেবে তিনি টেক্সাসের পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে পারবেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিক সংবাদইলন মাস্কটেসলাডেমোক্র্যাট পার্টিডোনাল্ড ট্রাম্পমাগা আন্দোলনমার্কিন মধ্যবর্তী নির্বাচনরিপাবলিকান পার্টিস্পেসএক্স

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে ভারতীয় বিমানবাহিনীর অত্যন্ত গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে এক ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে। এ ঘটনায়...

যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

যুক্তরাষ্ট্রজুড়ে টানা ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল। পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (১৩ নভেম্বর) এ অচলাবস্থার সৃষ্টি হয়। এতে দেশটির বিমানবন্দরগুলোতে...

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

ভারতের ভিসানীতিতে বড় পরিবর্তন, ১৩ শ্রেণি কমে হচ্ছে ৯

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান ভিসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে...

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন সোনিয়া গান্ধী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক, রাজনৈতিক দূরত্ব এবং আদর্শিক মতপার্থক্য নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, দীর্ঘ...

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নি’হ’ত’ অন্তত ৩৪

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
0

ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা...

Next Post
আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

সর্বেশষ

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
রিপাবলিকানদের পরাজয়ে হতাশ ইলন মাস্ক, নিজেকে বললেন বেশ বোকা

রিপাবলিকানদের পরাজয়ে হতাশ ইলন মাস্ক, নিজেকে বললেন বেশ বোকা

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In