খবরবাংলা ডেস্ক :
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের ডাচ ভিসা প্রদানে বিলম্ব ও উচ্চহারে প্রত্যাখ্যান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’র (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান চিত্র পর্যালোচনা করেন। আলোচনায় বিশেষভাবে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে (ডেল্টা প্ল্যান) প্রযুক্তি হস্তান্তর বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ভিসা জটিলতা ও অ্যাপোস্টিল নথি উত্থাপন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ডাচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সত্ত্বেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ক্রমবর্ধমান হারে ভিসা প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন। তিনি এই সমস্যার দ্রুত সমাধানের জন্য ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।
আশ্বাস ডাচ পররাষ্ট্রমন্ত্রীর: বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের অনুরোধ জানালে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের আশ্বাস দেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











