বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

অবস্থানটা বিএনপির বিরুদ্ধে নয়, বিএনপির প্রার্থী আহমেদ আযমের বিরুদ্ধে- কাদের সিদ্দিকী

জানুয়ারি ১২, ২০২৬ — পৌষ ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
in রাজনীতি
A A
অবস্থানটা বিএনপির বিরুদ্ধে নয়, বিএনপি'র প্রার্থী আহমেদ আযমের বিরুদ্ধে- কাদের সিদ্দিকী

অবস্থানটা বিএনপির বিরুদ্ধে নয়, বিএনপি'র প্রার্থী আহমেদ আযমের বিরুদ্ধে- কাদের সিদ্দিকী

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

কৃষক শ্রমিক জনতা লীগ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তাঁর নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে।

আবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে তাঁর বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাকেও তিনি সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ঈদে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম তৎপর থাকবে

কাদের সিদ্দিকী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে তাঁর এবং তাদের দলের অবস্থানটা বিএনপির বিরুদ্ধে নয়, এটা বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে।এবার নির্বাচনে মানুষ ভালো ভাবে ভোট দিতে পারবে না, সেই জিনিসটি দেখার জন্য তাঁর বড় ভাইকে টাঙ্গাইল-৪ আসনে প্রার্থী হতে অনুরোধ করেছেন বলেও তিনি জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কবি নজরুল স্মরণিতে তাঁর বাসভবন ‘সোনার বাংলা’য় তিনি বলেন, এবার নির্বাচনে বেশির ভাগ ভোটার, সাধারণ মানুষ ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগ একটা মস্ত বড় দল, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের কর্মকর্তারা অন্যায় করতে পারেন। সেজন্য তাদের শাস্তি হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না, রাজনীতিতে অংশ নিতে পারবে না, এধরণের কোন সিদ্ধান্ত রাজনৈতিক না অগণতান্ত্রিক, মানুষের অধিকার বিরোধী। সেজন্য কৃষক শ্রমিক জনতা লীগ এবার ভোটে অংশগ্রহণ করে নাই।

ভোটে অংশগ্রহণ না করার পরেও তাঁর নিজ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, যেহেতু ওখানে (সখীপুর-বাসাইল) আমাদের দলের জন্ম সেহেতু একটা খেলা হলে অন্তত খেলা দেখতে যেতে হয়। আমরা সেই খেলা দেখতে গেলাম।

তিনি টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে অবস্থান নেয়া প্রসঙ্গে বলেন, ‘এই আহমেদ আযম খানকে নিয়ে যে ইলেকশনটা এটা পরিস্কার বলা যায় না যে সরাসরি বিএনপির বিরুদ্ধে। অনেকটা আহমেদ আযমেরই বিরুদ্ধে। তিনি একজন অরাজনৈতিক মানুষ। তিনি আমাদের কাছে এসেছিলেন খুবই সুন্দর কথা বলেছেন। উনি খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করেন, বলেছেন। আমি তাকে বলেছিলাম যে, আমি কর্মীদের কাছে জিজ্ঞাসা করে নেই, তারপর দেখা যাক কি বলা যায়।’

কাদের সিদ্দিকী বলেন, ‘উনি (আহমেদ আযম) বহু মানুষকে জেলখানায় ঢুকিয়েছেন। আবার সেখান থেকে ছাড়িয়ে এনে তার পক্ষে নেয়ার চেষ্টা করেছেন। কালকেও দেখলাম ওরকম। এইখানে সবচেয়ে বড় কথা হলো, উনি কথা দিয়ে কথা রাখেন না। দ্বিতীয়ত উনি মুক্তিযোদ্ধা না। তারপরও উনি নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন। খন্দকার বাতেনের সঙ্গে না কি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে বাতেনের কোন অস্তিত্ব ছিলো না। তা যাই হোক কালকেই আমি শুনলাম একজন প্রবীন মুক্তিযোদ্ধা শেখ হাবিব। সেই শেখ হাবিবকে তাঁর (আহমেদ আযম) লোকেরা তাঁর সামনে মারধর করেছে।

প্রথম কাতারের মুক্তিযোদ্ধা শেখ হাবিব বিএনপি করেন। তারপরও যদি তাঁর হাতে মার খেতে হয়, সরকার গঠন হয়-ই নাই এখনই যদি এমন হয়, তাহলে সংসদে গেলে সরকার গঠন হলে আহমেদ আযমের চাপে সখীপুরে মানুষ থাকতে পারবে না। তাই মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের অনুরোধে আমরা আহমেদ আযমের বিরুদ্ধে সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি।’
বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাদের সিদ্দিকী ও তাঁর দলের অবস্থান নেয়া প্রসঙ্গে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় কোন প্রভাব আমাদের প্রার্থীর উপর পরবে না। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন নই।

টাঙ্গাইল-৪ আসনে তাঁর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাঁকে সমর্থন দেয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গত তিন বার শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারে নাই। এবার তার চাইতেও খারাপ হবে। সেই জিনিসটি দেখার জন্যে আমি যাঁর কাছে রাজনীতি শিখেছি সে আমার নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে কালিহাতীতে ইলেকশন করার জন্য অনুরোধ করেছি। রাস্তাঘাটে জনসাধারণও তাঁকে অনুরোধ করেছে। সে অনুরোধের প্রেক্ষিতে উনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বড় ভাই লতিফ সিদ্দিকীর প্রচারণায় অংশ নেবেন কি না এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, আমি যখন যেখানে যাই শরীর নিয়ে যেমনি যাই, দেহ নিয়ে যেমনি যাই, তেমনি হৃদয় মন সব নিয়েই যাই। যদি নির্বাচনে নিজের যাওয়ার দরকার হয়, প্রচারণার দরকার হয়, তাও করবো। সমর্থন দিয়েছি তো, সেই সমর্থনটাতো ঘোমটা দিয়ে নয়।

তথ্য সূত্র – প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবস্থানটাআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলকাদের সিদ্দিকীপ্রার্থী আহমেদ আযমেরবাংলাদেশ রাজনীতিবিএনপিবিএনপিরবিরুদ্ধেবিরুদ্ধে নয়

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

ধনবাড়ীতে পরিবহনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ — জ্যৈষ্ঠ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ধনবাড়ী হয়ে বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে। যদিও ধনবাড়ী থেকে ও ধনবাড়ী হয়ে চলাচলরত যাত্রীবাস থেকে চাঁদা আদায়...

ঈদে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম তৎপর থাকবে

ঈদে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম তৎপর থাকবে

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ঈদে...

টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত - প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত – প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ অপরাহ্ণ
0

একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যেন- টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং...

টাঙ্গাইলে জামায়াতের কুরআন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতের কুরআন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ — বৈশাখ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন...

টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২৬ — বৈশাখ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক...

Next Post
কালিহাতীতে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

কালিহাতীতে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In