খবরবাংলা ডেস্ক :
আগস্ট মাসে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা দুদফায় টানা ৪ দিন করে মোট ৮ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসজুড়ে দুটি দীর্ঘ অবকাশের সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।
এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
তবে জরুরি সেবা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এসব ছুটির বিধান প্রযোজ্য নাও হতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











