শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তবে চলতি বছরের প্রথম চার মাসে এই বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এ সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ১৯ শতাংশ কমেছে, যা প্রতিযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

রপ্তানিকারকরা বলছেন, চীনের আগ্রাসী মূল্যছাড়, ভারতের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), বৈশ্বিক চাহিদা হ্রাস এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব মিলিয়ে বাংলাদেশের রপ্তানি কমে গেছে।

আরও পড়ুন

সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা

আধুনিক নগরায়ণে থাকতে হবে পর্যাপ্ত নাগরিক সুবিধা

১৯ শতাংশ কমেছে রপ্তানি ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইইউ বিভিন্ন দেশ থেকে মোট ২ হাজার ৭৭৭ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ।

একই সময়ে বাংলাদেশ ইইউতে ৬০৯ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭৫৪ কোটি ইউরো। অর্থাৎ, রপ্তানি কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ।

চীনের আগ্রাসী প্রতিযোগিতা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির পরিবর্তনের পর চীনের পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় বাজারে আরও আগ্রাসীভাবে প্রবেশ করেছে। সরকারি সহায়তায় কম দামে ক্রয়াদেশ নেওয়ায় অনেক অর্ডার বাংলাদেশ থেকে চীনে চলে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে চীন ইইউতে ৭৯৫ কোটি ইউরোর পোশাক রপ্তানি করেছে। তাদের রপ্তানি কমেছে মাত্র ৪ দশমিক ৭ শতাংশ, যা ইইউর সামগ্রিক আমদানি হ্রাসের চেয়েও কম।

ভারতের দিকেও ঝুঁকছে ক্রেতারা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, তিনটি কারণে বাংলাদেশের রপ্তানি কমছে। প্রথমত, ইউরোপে ভোক্তা পর্যায়ে পোশাকের চাহিদা কমেছে। দ্বিতীয়ত, চীন মূল্যছাড় দিয়ে বাজার দখলের চেষ্টা করছে। তৃতীয়ত, ভারতের সঙ্গে ইইউর এফটিএ কার্যকর হওয়ায় অনেক ক্রেতা ভারতমুখী হচ্ছে।

তার মতে, আগামী এক বছরে ভারতের দিকে ক্রয়াদেশ স্থানান্তরের প্রবণতা আরও বাড়তে পারে।

রপ্তানি মূল্যে পিছিয়ে বাংলাদেশ ইইউ বাজারে বাংলাদেশ পরিমাণের দিক থেকে চীনের চেয়ে বেশি পোশাক রপ্তানি করলেও মূল্যমানের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে।

চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ ৪৪ কোটি কেজি পোশাক রপ্তানি করেছে, যেখানে চীন রপ্তানি করেছে ৪১ কোটি কেজি। তবে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য বাংলাদেশে ছিল ১৩ দশমিক ৯৬ ইউরো, আর চীনের ক্ষেত্রে ছিল ১৯ দশমিক ৪৪ ইউরো।

শিল্পমালিকদের উদ্বেগ বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, চীন যখন রপ্তানি বাড়াতে রাষ্ট্রীয় সহায়তা পাচ্ছে, তখন বাংলাদেশে ব্যবসার ব্যয় বেড়েছে এবং সরকারি সহায়তা কমেছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের সংকটের কারণে অনেক কারখানা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছে না। ফলে কিছু কারখানা উৎপাদন ও রপ্তানি কমিয়েছে, আবার কিছু কারখানা বন্ধও হয়ে গেছে।

ইইউ এখনো সবচেয়ে বড় বাজার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ ৩ হাজার ৫৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ৪৯ শতাংশ বা ১ হাজার ৭৩৬ কোটি ডলারের পোশাক গেছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। তবে এই সময়ে ইইউতে বাংলাদেশের রপ্তানি প্রায় ৫ শতাংশ কমেছে।

উদ্যোক্তাদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদন ব্যয় কমানো, অর্থায়ন সহজ করা এবং নতুন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তথ্য সূত্র : প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনীতিইইউইউরোপীয় ইউনিয়নগার্মেন্টস শিল্পচীনতৈরি পোশাকপোশাক রপ্তানিবাংলাদেশ রপ্তানিবিকেএমইএবিজিএমইএভারত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা

সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
0

সারাদেশে হৃদরোগের চিকিৎসা আরও সহজলভ্য করতে আলাদা হৃদরোগ চিকিৎসা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে সরকার। মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবা সবার নাগালের মধ্যে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে...

আধুনিক নগরায়ণে থাকতে হবে পর্যাপ্ত নাগরিক সুবিধা

আধুনিক নগরায়ণে থাকতে হবে পর্যাপ্ত নাগরিক সুবিধা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
0

একটি শহর কতটা আধুনিক, তা শুধু উঁচু ভবন, প্রশস্ত সড়ক কিংবা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্ধারণ করা যায় না। একটি শহর তখনই সত্যিকার অর্থে স্মার্ট ও টেকসই হয়ে ওঠে,...

অপরিকল্পিত নগরায়ণ বন্ধে উপজেলা পর্যন্ত মাস্টারপ্ল্যান: গৃহায়ন মন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণ বন্ধে উপজেলা পর্যন্ত মাস্টারপ্ল্যান: গৃহায়ন মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
0

দেশের অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থাকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে বড় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবন নির্মাণে...

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে: রিজভী

পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে: রিজভী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর...

Next Post
ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

সর্বেশষ

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

দুর্গাপূজায় আলোকসজ্জার কাজের অগ্রিম টাকা নিয়ে প্রতারণা, থানায় লিখিত অভিযোগ

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩২ অপরাহ্ণ
আবাসন খাত সচল হলে গতি ফিরবে সহযোগী শিল্পে

আবাসন খাত সচল হলে গতি ফিরবে সহযোগী শিল্পে

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
বাবাকে সর্বশেষ যা বলেছিল তাজমিন

বাবাকে সর্বশেষ যা বলেছিল তাজমিন

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
৬ আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া দলের মানসিকতায় পরিবর্তন জরুরি

৬ আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া দলের মানসিকতায় পরিবর্তন জরুরি

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

‎২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In