বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

ইতিহাসে সর্বোচ্চ দামের দ্বারপ্রান্তে স্বর্ণ

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:০২ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A

অনলাইন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বিশ্ববাজারে উত্তাপ ছড়িয়েই চলেছে স্বর্ণ। দফায় দফায় দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামের দ্বারপ্রান্তে চলে এসেছে মূল্যবান এ ধাতু।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে

বিশ্ববাজারের জ্বালানি অস্থিরতার মাশুল দিচ্ছে বাংলাদেশ

ইতোমধ্যে ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক হাজার ৯০০ ডলার স্পর্শ করেছে স্বর্ণের আউন্স। ২০১১ সালের সেপ্টেম্বরের ছাড়া স্বর্ণের এত দাম আর কখনও দেখা যায়নি।

বিশ্ববাজারে চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে এর দাম নির্ধারণ হয় আউন্স হিসেবে। এক আউন্স স্বর্ণ ৩১ দশমিক ১০৩ গ্রামের সমান।

গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে এক হাজার ৬৬০ ডলারে গিয়ে ঠেকে দাম।

তবে মার্চে আন্তর্জাতিক বাজারে দাম কমে এক ধাক্কায় প্রতি আউন্স এক হাজার ৪৬৯ ডলারে নেমে আসে। এ পতন ঠেকিয়ে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি।

মে মাসে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৭৪৮ ডলারে উঠে যায়। এরপর থেকে স্বর্ণের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে চলতি সপ্তাহে স্বর্ণের দাম যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে। ইতোমধ্যে চলতি সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের এমন দাম বাড়ার প্রেক্ষিতে গতকাল বাংলাদেশেও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (২৪ জুলাই) থেকে স্বর্ণের বাড়তি দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৫০ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের দাম আগে কখনও এত ছিল না।

এদিকে বাজুস যখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৮৯ ডলার। আজ তা আরও বেড়ে এক হাজার ৯০২ ডলারে পৌঁছেছে।

অর্থাৎ বাজুসের দাম বাড়ানোর ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৩ ডলার বেড়ে গেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯২০ ডলারে উঠেছিল। এটাই বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

অর্থাৎ আর মাত্র ১৮ ডলার বাড়লেই ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে যাবে স্বর্ণ। চলতি সপ্তাহে স্বর্ণের দাম যে হারে বাড়ছে তাতে যেকোনো সময় স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮০৮ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার তা বেড়ে এক হাজার ৮২০ ডলার স্পর্শ করে।

মঙ্গলবার তা আরও বেড়ে এক হাজার ৮৪২ ডলারে উঠে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার লেনদেনের এক পর্যায়ে এক হাজার ৮৬৫ ডলার পর্যন্ত উঠে স্বর্ণের দাম। এর মাধ্যমে ২০১১ সালের পর স্বর্ণের দাম আবার সাড়ে এক হাজার ৮০০ ডলার স্পর্শ করে।

তবে এখানেই স্বর্ণের দাম বাড়ার প্রবণতা থেমে থাকেনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দাম বেড়ে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৮৯৫ ডলার পর্যন্ত পৌঁছে যায়। যদিও দিনের লেনদেন শেষে এক হাজার ৮৮৭ ডলারে থিতু হয় দাম।

আর সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আজ প্রতি আউন্স স্বর্ণের দাম ১৫ ডলার বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ। আর মাসের ব্যবধানে ৭ দশমিক ৯৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৪৪ দশমিক ৫০ শতাংশ দাম বেড়েছে।

ভেনাস জুয়েলার্সের কর্ণধার ও স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার বলেন, ‘২০১১ সাল ছাড়া স্বর্ণের এমন দাম বাড়ার প্রবণতা কখনও দেখা যায়নি। স্বর্ণের দাম যে হারে বাড়ছে তাতে যেকোনো সময় বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। শেয়ারবাজারে মন্দার কারণে আন্তর্জাতিক গেম্বলাররা (জুয়াড়ি) স্বর্ণ কিনে মজুত করছেন।’

তিনি বলেন, ‘স্বর্ণের দাম বাড়লেও আমাদের বিক্রি নেই। আমাদের দেশে স্বর্ণালংকার বেশি ব্যবহার করেন মধ্যবিত্তরা। করোনার কারণে এই মধ্যবিত্ত এখন বড় সমস্যায় পড়েছেন। তাছাড়া বয়স্করা এখন ঘর থেকে বের হচ্ছেন না। সবমিলিয়ে, আমাদের বিক্রি শূন্যের কোঠায় নেমেছে।’

সোনালী সংবাদ/এইচ.এ

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের...

বিশ্ববাজারের জ্বালানি অস্থিরতার মাশুল দিচ্ছে বাংলাদেশ

বিশ্ববাজারের জ্বালানি অস্থিরতার মাশুল দিচ্ছে বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ — ভাদ্র ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
0

বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে গত কয়েক মাসে বাংলাদেশের জ্বালানি খাতে আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলাকে উচ্চ ব্যয় বহন করতে হচ্ছে।...

দেশের বাজারে কমেছে সোনার দাম

দেশের বাজারে কমেছে সোনার দাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন...

নতুন-রিকন্ডিশন্ড-ব্যবহৃত গাড়ি, সবই মিলবে আইসিসিবিতে

নতুন-রিকন্ডিশন্ড-ব্যবহৃত গাড়ি, সবই মিলবে আইসিসিবিতে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৮ অপরাহ্ণ
0

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন...

লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা

লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০১ অপরাহ্ণ
0

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগের দাম ১৯৯ টাকার...

Next Post

নাজিবকে ছুড়ে ফেলবে দল?

সর্বেশষ

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
আইফোন ১৮ প্রো সিরিজের দাম প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর থেকে

আইফোন ১৮ প্রো সিরিজের দাম প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর থেকে

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প বাতিলের প্রভাব পড়ছে কি সরবরাহে??

নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প বাতিলের প্রভাব পড়ছে কি সরবরাহে??

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪১ পূর্বাহ্ণ
আঞ্চলিক উত্তেজনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে

আঞ্চলিক উত্তেজনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In