বুধবার, জুন ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা কালিহাতী

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
in কালিহাতী, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

প্রতিবেদন:
কালিহাতী প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে রুট পরিবর্তনের কারণে জামালপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর, সরিষাবাড়ী সহ বেশ কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ। ট্রেনটির রুট পুনরায় পরিবর্তন করে ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, ২০২০ সালে জামালপুর থেকে সরিষাবাড়ী, তারাকান্দি ও ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন স্টেশন হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত জামালপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে। ট্রেনটিতে ১১০টি এসি চেয়ার ও ৫১০টি শোভন চেয়ারসহ মোট ৬২০টি আসনের ব্যবস্থা ছিল। ট্রেনটি চালুর পর জামালপুর ও টাঙ্গাইল জেলার মানুষের যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে। কিন্তু যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের কাজের কারণে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ট্রেনটির রুট পরিবর্তন করা হয়। একই সঙ্গে যমুনা সেতু পূর্ব স্টেশনের ইয়ার্ড রিমডেলিং ও ট্র্যাক সুইচিং পরিকল্পনার আওতায় ইব্রাহিমাবাদ থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সব ধরণের ট্রেন চলাচল স্থগিত করা হয়।

আরও পড়ুন

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঝড়ে লণ্ডভণ্ড কালিহাতীর কস্তুরীপাড়া বাজার, বন্ধ সড়ক যোগাযোগ

এলাকাবাসী জানায়, রুট পরিবর্তনের ফলে কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর, সরিষাবাড়ী, তারাকান্দি ও আশপাশের এলাকার মানুষ রেলসেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আগে জামালপুরে যাতায়াত সহজ হলেও বর্তমানে সময় ও খরচ দুটোই বেড়েছে। এতে কৃষিপণ্য আনা-নেওয়া সহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। এ রুটে যাতায়াতকারী ময়মনসিংহের জুবায়ের আহমেদ, জামালপুরের কিবরিয়া সরকার, ভূঞাপুরের নিকরাইলের, আবুল হাসেম, মাসুদ, কায়সার সহ অনেকেই জানান, উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে ট্রেনের রুট পরিবর্তন করা হলেও এখন উন্নয়ন কাজ প্রায় শেষের দিকে। জামালপুর থেকে সরিষাবাড়ী-তারাকান্দি-টাঙ্গাইলে হয়ে ঢাকায় যাতায়াতের যে ট্রেনটি চালু ছিল। সেই ট্রেন পুনরায় চালু করে রেলসেবার সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। জামালপুর এক্সপ্রেস পুনরায় আগের রুটে চালু হলে টাঙ্গাইল ও জামালপুর জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

কালিহাতী উপজেলার আলিপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ ইদ্রিস আলী জানান, জামালপুর এক্সপ্রেস যখন এ রুটে চালু ছিল তখন এতদাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ছিল। বিশেষ করে এখানকার মানুষের জামালপুর-সরিষাবাড়ীর সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল। সেই ট্রেন বর্তমানে চালু না থাকায় জামালপুরের সাথে সম্পর্কটাও কিছুটা ভাটা পড়েছে।

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার (চুক্তিভিত্তিক) মো. রফিকুল ইসলাম জানান, উন্নয়ন প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ না হওয়ায় এখনো এ রুটে ট্রেনটি চালু করা যাচ্ছে না। ইন্টারলগিং সিস্টেম এখনো চালু হয়নি। এদিকে রেল কর্তৃপক্ষও চালুর বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনা দেয়নি।

তিনি জানান, নন ইন্টারলক সিস্টেমে ভূঞাপুরের সাথে লোকাল দুটি চালু করা হয়েছে। অর্থাৎ কম্পিউটার ছাড়া এনালগ পদ্ধতিতে যেসব ট্রেন চলাচল করে সেরকম দুটি লোকাল ট্রেন চালু আছে। ইন্টারলগিংয়ের কাজ এখনো শেষ হয়নি। আন্তঃনগর ট্রেনগুলো ইন্টারলগিং ছাড়া অর্থাৎ কম্পিউটার ছাড়া চালানো যায় না। দ্রুত ইন্টারলগিংয়ের কাজ শেষ করে ট্রেনটি চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি যতদ্রুত সম্ভব টাঙ্গাইল রুটে চলাচলে ব্যবস্থা করা হবে। প্রতিমন্ত্রী আরো জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় যাত্রীরা দাবি জানাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতাগ্রহণের সাথে সাথেই এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। দ্রুতই জামালপুরের সাথে টাঙ্গাইলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে ইনশাল্লাহ।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ১১টায় আনেহোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা...

ঝড়ে লণ্ডভণ্ড কালিহাতীর কস্তুরীপাড়া বাজার, বন্ধ সড়ক যোগাযোগ

ঝড়ে লণ্ডভণ্ড কালিহাতীর কস্তুরীপাড়া বাজার, বন্ধ সড়ক যোগাযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশের এলাকায় এক আকস্মিক শক্তিশালী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঘাত হানা এই...

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু-এর...

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের চালকসহ নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের চালকসহ নিহত ৪

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুরগিবাহী পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ...

নাগরপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাগরপুরে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা...

Next Post
মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সর্বেশষ

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In