মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

এবার বাংলাদেশিদের সমর্থন চাইল হালান্ডের দেশ নরওয়ে

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
in খেলা
A A
এবার বাংলাদেশিদের সমর্থন চাইল হালান্ডের দেশ নরওয়ে

এবার বাংলাদেশিদের সমর্থন চাইল হালান্ডের দেশ নরওয়ে

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

ফুটবল বিশ্বকাপে খেলতে না পারা দল হলেও টুর্নামেন্ট চলাকালীন সময়ে আকাশচুম্বী সমর্থনের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে সবসময়ই বিশেষ আলোচনায় থাকে বাংলাদেশ। গত কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি এ দেশের সমর্থকদের আবেগঘন সমর্থন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।

যার ফলশ্রুতিতে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও বাংলাদেশিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল। এবার আবারও দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। দেশের আনাচে-কানাচে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে ইতোমধ্যে চিরাচরিত উন্মাদনায় মেতে উঠেছে সাধারণ জনতা। তবে এবারের বিশ্বকাপে এই চিরচেনা উন্মাদনা ও সমর্থনের ভাগ চেয়ে এক অভিনব বার্তা নিয়ে হাজির হয়েছে ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের দেশ নরওয়ে।

আরও পড়ুন

বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

ব্রাজিলের হেক্সা মিশনে স্বস্তি: নেইমারের চোটের সর্বশেষ আপডেট

ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি বা নরওয়ে দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দারুণ এক পোস্টের মাধ্যমে বাংলাদেশি ফুটবল ভক্তদের কাছে তাদের জাতীয় দলের প্রতি সমর্থন চেয়েছে। নরওয়েজিয়ান অ্যাম্বাসির সেই ফেসবুক পোস্টে বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের উচিত নরওয়েকে সমর্থন করা। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, ফুটবলপ্রেমী এই দুটি দেশের মধ্যে কেবল ফুটবলই নয়, বরং আরও অনেক বেশি কিছু ভাগাভাগির সম্পর্ক রয়েছে যা অনেকের ধারণারও বাইরে।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম ছিল নরওয়ে। এ ছাড়া উভয় দেশই আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করে আসছে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরে আসা নরওয়ে হতে পারে বাংলাদেশিদের সমর্থনের জন্য একদম উপযুক্ত একটি দল।

নরওয়ে দূতাবাস তাদের বার্তায় দুই দেশের চমৎকার কিছু মিল তুলে ধরে আরও জানায়, বাংলাদেশ ও নরওয়ে উভয়ই নদী এবং সমুদ্রবেষ্টিত উপকূলীয় দেশ এবং মাছের প্রতি ভালোবাসা দুই দেশের মানুষেরই সমান। উভয় দেশই বহুপাক্ষিক আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্র থেকে শুরু করে খেলার মাঠ—সবখানেই ফেয়ার প্লে বা ন্যায়পরায়ণতায় গভীরভাবে বিশ্বাস করে। ভৌগোলিকভাবে বাংলাদেশ এবং জনসংখ্যার দিক থেকে নরওয়ে তুলনামূলক ছোট রাষ্ট্র হলেও বিশ্বমঞ্চে দুই দেশের স্বপ্নই আকাশছোঁয়া।

আর যারা এখনো নরওয়েকে সমর্থন করার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না, তাদের জন্য বোনাস পয়েন্ট হিসেবে রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলমেশিন ও পোস্টার বয় আর্লিং ব্রাউট হালান্ডের উপস্থিতি। তাই এবার আন্ডারডগ বা পিছিয়ে থাকা দলটির পাশে দাঁড়িয়ে একসঙ্গে বড় স্বপ্ন দেখার জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে নরওয়েজিয়ান অ্যাম্বাসি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আর্জেন্টিনা ব্রাজিল ভক্তআর্লিং হালান্ডক্রীড়া সংবাদনরওয়ে দূতাবাস ঢাকাফুটবল উন্মাদনা বাংলাদেশফুটবল বিশ্বকাপ ২০২৬

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

বিশ্বকাপে ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড!

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ পূর্বাহ্ণ
0

ফুটবল বিশ্বকাপ মানেই চোখের পলকে হারিয়ে যাওয়ার মতো গোল, গ্যালারি কাঁপানো উত্তেজনা আর মহাতারকাদের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে এই জমকালো মঞ্চের আড়ালে থাকে নিয়ম-শৃঙ্খলার এক কঠোর ও নিখুঁত বেড়াজাল।...

ব্রাজিলের হেক্সা মিশনে স্বস্তি: নেইমারের চোটের সর্বশেষ আপডেট

ব্রাজিলের হেক্সা মিশনে স্বস্তি: নেইমারের চোটের সর্বশেষ আপডেট

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ
0

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। ঠিক এমন মাহেন্দ্রক্ষণে এসে স্বস্তির সুবাতাস বইছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে। সেলেসাও ভক্তদের জন্য পরম কাঙ্ক্ষিত সেই সুখবরটি এসেছে...

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মেক্সিকোতে ক্যাম্প করল ইরান ফুটবল দল

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মেক্সিকোতে ক্যাম্প করল ইরান ফুটবল দল

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান তীব্র রাজনৈতিক ও যুদ্ধাবস্থার মাঝেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে ফুটবলারদের বহনকারী...

বিশ্বকাপে খেলতে নাসার বিশেষ প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছেন নেইমার

বিশ্বকাপে খেলতে নাসার বিশেষ প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছেন নেইমার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
0

২০২৬ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর সেই মহালড়াইয়ে মাঠে নামতে সময়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের এই পোস্টার বয়ের ডান পায়ের কাফ ইনজুরি দ্রুত সারাতে...

যুক্তরাজ্যে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

যুক্তরাজ্যে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
0

বিশ্বকাপের মেগা আসর মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা ওড়ানো এখন খুবই পরিচিত দৃশ্য। তবে অতি-উৎসাহী...

Next Post
বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি গুরুতর আহত: তদন্তে পুলিশ

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি গুরুতর আহত: তদন্তে পুলিশ

সর্বেশষ

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি গুরুতর আহত: তদন্তে পুলিশ

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি গুরুতর আহত: তদন্তে পুলিশ

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
এবার বাংলাদেশিদের সমর্থন চাইল হালান্ডের দেশ নরওয়ে

এবার বাংলাদেশিদের সমর্থন চাইল হালান্ডের দেশ নরওয়ে

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In