মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে দেশটিতে রপ্তানি হয়েছিল ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য।

আরও পড়ুন

আবারও কমল স্বর্ণের দাম

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ৭ দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল ১২ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার।

ভারতেও বাংলাদেশের রপ্তানি বেড়েছে। প্রথম প্রান্তিকে দেশটিতে রপ্তানি ৫ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৫১ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ডলারের পণ্য।

এশিয়ার আরেক গুরুত্বপূর্ণ বাজার জাপানেও সামান্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ৩৯ কোটি ৯১ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৯ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার।

এশিয়ার বাজারে প্রবৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ২৩১ কোটি ডলার।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, এশিয়ার বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পণ্যভিত্তিক রপ্তানি সক্ষমতা, ক্রেতাদের চাহিদা এবং নতুন পণ্য ও বাজারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে কার্যক্রম এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, চীন বাংলাদেশের জন্য বিশাল একটি বাজার। দেশটিতে নতুন নতুন পণ্যের বাজার তৈরির সুযোগ রয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে ভৌগোলিক নৈকট্য থাকায় আন্তঃসীমান্ত বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে।

চীনের বাজারে পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে হাসান আরিফ বলেন, দেশটির বিশাল ভোক্তা বাজার ও ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।

ইপিবির সহযোগিতায় কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান চলতি বছর চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলায় অংশ নিয়েছে। এসব আয়োজনে অংশ নিয়ে রপ্তানিকারকেরা পণ্য প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাজারের পরিবর্তিত চাহিদা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ভারতের বাজারে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ইপিবির ভাইস চেয়ারম্যান। এসব প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে বলেও জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার বাজারে তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, জুতা, পাটজাত পণ্য, গৃহসজ্জার বস্ত্র, ওষুধ ও প্রক্রিয়াজাত খাদ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। একইভাবে জাপানের বাজারেও এসব পণ্যের পাশাপাশি হালকা প্রকৌশল পণ্য রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

হাসান আরিফ বলেন, এসব বাজারে রপ্তানি বাড়াতে পণ্যের মান নিশ্চিত করা, সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী মান ও বিধিবিধান মেনে চলা, সময়মতো পণ্য সরবরাহ এবং বাজারের চাহিদা সম্পর্কে সঠিক ধারণা রাখা জরুরি।

রপ্তানি বাজার ও পণ্যের বহুমুখীকরণে ইপিবি বাণিজ্য মেলা, ব্যবসায়ী প্রতিনিধি দল, বাজার অনুসন্ধান ও বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে রপ্তানিকারকদের সহায়তা করছে বলেও জানান তিনি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইপিবিএশিয়ার বাজারচীনজাপানদক্ষিণ কোরিয়াবাংলাদেশের রপ্তানিভারতরপ্তানি আয়রপ্তানি প্রবৃদ্ধিরপ্তানি বহুমুখীকরণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আবারও কমল স্বর্ণের দাম

আবারও কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ — আশ্বিন ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেটের এক...

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
0

ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের যে আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, তা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায়...

ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ অপরাহ্ণ
0

প্রায় ৮০ বছর পর ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। ভারতের সরকারি প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড (এপিএল) এ উদ্যোগ নিয়েছে। মিথানল পরিবহনের...

আইসিসিবিতে বাণিজ্যিক আয়োজন, বেড়েছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

আইসিসিবিতে বাণিজ্যিক আয়োজন, বেড়েছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ — আশ্বিন ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৫ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে একাধিক আয়োজন। ‘চতুর্থ মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, দশম আন্তর্জাতিক চামড়া ও...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ — আশ্বিন ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৩ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন থেকে ২২...

Next Post
ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

সর্বেশষ

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

তেঁতুলিয়ায় ভারতে অনুপ্রবেশের চেষ্টায় চার তরুণ আটক

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৪ অপরাহ্ণ
বসুন্ধরায় তেল নিতে গিয়ে অপচয় হচ্ছে সময় ও জ্বালানি

বসুন্ধরায় তেল নিতে গিয়ে অপচয় হচ্ছে সময় ও জ্বালানি

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In