বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

কর্মীদের ছেড়ে পালিয়েছে এমপি-মন্ত্রী-নেতারা। অসহায় কর্মীদের ক্ষোভ

আগস্ট ১৩, ২০২৪ — শ্রাবণ ২৯, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:৫০ অপরাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলের আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা আত্মগোপনে
টাঙ্গাইলের আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের আগে এবং দেশত্যাগের পরে এলাকা ছাড়তে শুরু করেন টাঙ্গাইলের আওয়ামী লীগের এমপি, প্রতিমন্ত্রী ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বর্তমানে তাদের সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারছেন না।

আরও পড়ুন

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

অনেকেই আত্মরক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। তারা এখন তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করা তো দূরের কথা, অনেকে নেতাকর্মীদের ফোনও ধরছে না, কারো কারো মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন – জামায়াত-শিবির কোথাও সন্ত্রাস করে থাকলে প্রমান দিন; আমরাই বিচার করব

চলমান এই পরিস্থিতিতে জেলায় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শামছুন্নাহার চাপা, সাবেক সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ, সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আমানুর রহমান খান রানার বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর না করা হলেও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি-প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পৌরসভার মেয়র ও জেলা-উপজেলার নেতাকর্মীদের সাথে তিনিও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।

তবে মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর বহিষ্কৃত সদস্য এবং সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করায় তিনি বহাল তবিয়তে রয়েছেন।

ঘটনা –

জানা গেছে, সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বৈষম্যবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।

গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ওই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের পর উত্তপ্ত হয়ে ওঠে টাঙ্গাইল।

এতে গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হয়।

এরপরই ক্ষুব্ধ আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) গাড়িতে আগুন ও বাড়িতে ভাঙচুর করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজে অবস্থান করছিলেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে নিরাপদ স্থানে সরিয়ে দেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এরপর আন্দোলনকারীরা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুরের দরুণ এলাকায় সাবেক এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের মালিকানাধীন দি টাঙ্গাইল ফিলিং স্টেশন ও “ধ্রুব ইন” রেস্তোরাতেও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পৌর ভবনে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা নিয়মিত অবস্থান করতেন।

সেখান সভা করেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এজন্য আন্দোলনকারীদের আক্রোশ ছিলো পৌর ভবনের ওপর।

ওইদিন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীরের বাসা ও পৌরসভায় ব্যাপক ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেওয়া হয় এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বাসায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

৪ আগস্ট আওয়ামী লীগের জরুরী সভা –

এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গত ৪ আগস্ট রাতে সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের এক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ৫ আগস্ট আন্দোলনকারীদের প্রতিহত করার বিষয়টি চূড়ান্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সাবেক এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি খান আহম্মেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক স্বতন্ত্র এমপি মো. ছানোয়ার হোসেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক জামিনুল রহমান মিরন ও সাইফুজ্জামান সোহেলসহ জেলার নেতারা।

আগের রাতে আলোচনা হলেও পরেরদিন আর তাদের মাঠে দেখা যায়নি।

ওইদিন দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর এমপি, সিনিয়র ও প্রভাবশালী নেতাকর্মীরা এলাকা ছাড়া হয়ে যান।

এরপর তারা কে কোথায়, কেউ তাদের সাকিন জানে না।

এর মধ্যে জেলার দ্ইুজন নেতা জানিয়েছেন যে, আমরা জরুরী বৈঠক করেছি ঠিকই, কিন্তু সবারই মনোবল নষ্ট হয়ে গিয়েছিল।

নেতাকর্মীদের অবস্থান –

একটি সূত্র জানিয়েছে যে, শেখ হাসিনার দেশ ত্যাগের পর কালিহাতী উপজেলার ভূক্তা এলাকায় পালিয়ে থাকা তানভীর হাসান ছোট মনির সেনা বাহিনীর কাছে আত্মসমর্থন করেছে।

কিন্তু ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।

অপরদিকে জেলা আওয়ামী লীগের আরেক নেতা সোলায়মান হাসানকেও পালিয়ে যাওয়ার সময় বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইল-২ আসনের এমপির বাসা ভাঙচুর-অগ্নিকাণ্ড

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ পালিয়ে যাওয়ার সময় ধরা পরে ছাত্রদের কাছে।

এসময় তিনি গণধোলাইয়ের স্বীকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ামী লীগ নেতারা যা বলেন –

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, দলীয় মন্ত্রী-এমপি বা জেলার নেতারা কে কোথায় আছেন তা কেউ জানে না।

কারও সঙ্গে কোনো যোগাযোগ নেই।

শুধু জেলার নেতারাই নয়, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের নেতারাও হামলার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে গেছেন।

তবে এখনও তাদের মধ্যে অনেকেই বিদেশে যেতে না পেরে দেশেই আত্মগোপনে রয়েছেন।

সুবিধামতো সময়ে অনেকে হয়তো বিদেশে পারি জমাতে পারেন।

শহরের আদালত পাড়া, থানা পাড়া ও মির্জাপুরের বেশ কয়েকজন সক্রিয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী বলেন, কার সাথে রাজনীতি করলাম? কার জন্য এতদিন কাজ করলাম?

তারা আমাদের ফেলে শুধু পালিয়েই যায়নি, আমাদের খবরটাও নিচ্ছে না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগএমপিকর্মীকোটা আন্দোলনক্ষোভনেতাপলায়নমন্ত্রী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার...

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ...

Next Post

টাঙ্গাইলে বিএনপির দুইদিনের অবস্থান কর্মসূচী

সর্বেশষ

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In