শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা? জানুন গবেষণার তথ্য

আগস্ট ২, ২০২৬ — শ্রাবণ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ
in জীবনযাপন
A A
কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা? জানুন গবেষণার তথ্য

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা? জানুন গবেষণার তথ্য

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে একজনকে মশা বারবার কামড়ালেও পাশে থাকা অন্যজনকে প্রায় ছুঁয়েও দেখে না—এমন দৃশ্য খুবই পরিচিত। বিষয়টি কেবল কাকতালীয় নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

বিশেষজ্ঞদের মতে, মানুষকে শনাক্ত করতে মশা সবচেয়ে বেশি নির্ভর করে কার্বন ডাই-অক্সাইড (CO₂), শরীরের তাপমাত্রা, আর্দ্রতা এবং ত্বক থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক উপাদানের ওপর।

আরও পড়ুন

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

কার্বন ডাই-অক্সাইডের ভূমিকা মানুষের নিঃশ্বাস ও ত্বক থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড মশাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। প্রায় ১০ মিটার (৩৩ ফুট) দূর থেকেও মশা তাদের বিশেষ রিসেপ্টরের মাধ্যমে এই গ্যাস শনাক্ত করতে পারে।

এ কারণেই শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের বেশি কামড়ায় মশা, কারণ তাদের শরীর থেকে তুলনামূলক বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।

বিশেষজ্ঞরা জানান, শুধু স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, কারণ ডিম উৎপাদনের জন্য তাদের রক্তের প্রয়োজন হয়। পুরুষ মশা ফুলের রেণু ও মধু খেয়ে বেঁচে থাকে।

শরীরের তাপ ও ঘামও আকর্ষণের কারণ গবেষণায় দেখা গেছে, শরীরের তাপমাত্রা ও আর্দ্রতা যত বেশি থাকে, মশার আকর্ষণও তত বাড়ে। তাই গর্ভবতী নারী, অতিরিক্ত ওজনের ব্যক্তি কিংবা ব্যায়ামের পর ঘর্মাক্ত মানুষের প্রতি মশা তুলনামূলক বেশি আকৃষ্ট হয়।

শরীরের গন্ধ ও ব্যাকটেরিয়ার প্রভাব যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য কীটতত্ত্বের অধ্যাপক স্টিভ লিন্ডসের মতে, মানুষের শরীরে থাকা অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড ও কার্বক্সিলিক অ্যাসিডের মতো রাসায়নিক পদার্থ মশাকে আকৃষ্ট করে। যাদের শরীরে এসব উপাদানের মাত্রা বেশি, তাদের মশা বেশি কামড়ানোর প্রবণতা দেখা যায়।

এছাড়া মানুষের ত্বকে থাকা ব্যাকটেরিয়ার ধরন ও পরিমাণের পার্থক্যের কারণে শরীরের গন্ধও ভিন্ন হয়। গবেষণায় দেখা গেছে, বংশগত বা জিনগত কারণেও কারও প্রতি মশার আকর্ষণ বেশি হতে পারে।

মশাবাহিত রোগের ঝুঁকি মশা শুধু বিরক্তির কারণ নয়, এটি বিভিন্ন প্রাণঘাতী রোগও ছড়িয়ে থাকে। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, এডিস মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ইয়েলো ফিভার এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে।

বাংলাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে।

যেভাবে কমাবেন মশার উপদ্রব বিশেষজ্ঞদের পরামর্শ, মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং ফুলের টব, ড্রাম, বালতি বা অন্য কোনো পাত্রে যেন পরিষ্কার পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মশারি, মশা নিরোধক স্প্রে বা রিপেলেন্ট ব্যবহার করলে মশার কামড় থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া সম্ভব।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এডিস মশাকার্বন ডাই-অক্সাইডজনস্বাস্থ্যডেঙ্গুমশামশাবাহিত রোগমশার কামড়স্বাস্থ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

রাতে বালিশের পাশে মোবাইল রাখেন? জেনে নিন কতটা নিরাপদ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৯ অপরাহ্ণ
0

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ঘুমাতে যাওয়ার আগেও অনেকেই ফেসবুক দেখা, মেসেজের উত্তর দেওয়া কিংবা সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করতে...

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
0

দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে শুধু কতক্ষণ শরীরচর্চা করছেন, সেটিই নয়; বরং কী ধরনের ব্যায়াম করছেন, তার ওপরও নির্ভর করতে পারে দীর্ঘায়ুর...

ঘুমিয়েও কাটছে না শরীরের ক্লান্তি, নীরবে যে রোগে ভুগতে পারেন

ঘুমিয়েও কাটছে না শরীরের ক্লান্তি, নীরবে যে রোগে ভুগতে পারেন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ অপরাহ্ণ
0

পর্যাপ্ত ঘুমের পরও কি সকালে ঘুম থেকে উঠে শরীরজুড়ে ক্লান্তি অনুভব করেন? কাজে মন বসে না, সামান্য হাঁটাহাঁটি কিংবা ঘরের ছোটখাটো কাজ করতেও হাঁপিয়ে ওঠেন? অনেকেই এমন সমস্যাকে...

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

সন্তান জন্মের পর মায়েরা কেন মানসিকভাবে ভেঙে পড়েন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
0

সন্তান জন্মের পর একটি পরিবারে আনন্দের পাশাপাশি বেড়ে যায় নতুন দায়িত্ব ও ব্যস্ততা। তবে নবজাতককে ঘিরে এই আনন্দের আড়ালেও অনেক মা মানসিকভাবে কঠিন সময় পার করেন। কেউ অকারণে...

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

সুস্থ থাকলেও বছরে যেসব স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩০ অপরাহ্ণ
0

শরীরে কোনো অসুস্থতার লক্ষণ নেই, নিজেকে সুস্থও মনে হচ্ছে—তাই বলে ভেতরে সবকিছু ঠিক আছে, এমনটি ভাবার সুযোগ নেই। অনেক শারীরিক সমস্যা প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ না করেই...

Next Post
ইরানের সঙ্গে চুক্তির আশায় হামলা স্থগিত ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তির আশায় হামলা স্থগিত ট্রাম্পের

সর্বেশষ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সভা ১৬ নভেম্বর

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In