বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

উপ-সহকারী প্রকৌশলী ও কার্য-সহকারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, বিশেষ সংবাদ, সারাদেশ
A A
টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো
প্রতিবেদন:
স্টাফ রিপোর্টার :

উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিং তৈরিতে নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার এবং নিম্নমানের কাজের অভিযোগ উঠার পর তার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

রামপুরা খাল পেরোতে আর ঘুরতে হবে না, চালু ফুটওভার ব্রিজ

মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সমাধান

অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণে নির্ধারিত সামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় সরকারের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তাঁরা খোরাকি/ভরণপোষণ ভাতা পাবেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হক ট্রেডার্স’।

গত ২১ সেপ্টেম্বর এলজিইডির সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্মাণাধীন সেতুটি যৌথভাবে পরিদর্শন করেন। এ সময় সেতুর ফুটপাতের স্ল্যাবের ঢালাইয়ের কাজে গুরুতর অনিয়মের বিষয়টি ধরা পড়ে।

পরিদর্শনকারীরা দেখতে পান, ফুটপাতের স্ল্যাবের ঢালাই অত্যন্ত নিম্নমানের এবং কাজটি অনুমোদিত নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী করা হয়নি। একই সঙ্গে সেতুর রেলিং নির্মাণে ব্যবহৃত রডের গুণগত মান নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে।

অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে পৃথক চারটি চিঠি দেওয়া হয়।

এর মধ্যে দুই প্রকৌশলীর কাছে অনিয়মের বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থায়নে ত্রুটিপূর্ণ নির্মাণকাজ দ্রুত সংশোধনের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্তে এলজিইডির নোয়াখালী জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এস এম মহসীনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়গুলো বিস্তারিতভাবে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব নির্ধারণের পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের প্রমাণ পাওয়ার পর উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলজিইডিদুর্নীতিনির্মাণকাজে অনিয়মনোয়াখালীবাংলাদেশ খবরবেগমগঞ্জরডের বদলে বাঁশসেতু নির্মাণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রামপুরা খাল পেরোতে আর ঘুরতে হবে না, চালু ফুটওভার ব্রিজ

রামপুরা খাল পেরোতে আর ঘুরতে হবে না, চালু ফুটওভার ব্রিজ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফলক উন্মোচনের...

মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সমাধান

মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন গাজীপুরের ডিসি, মিলছে তাৎক্ষণিক সমাধান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩০ অপরাহ্ণ
0

সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও নানা দুর্ভোগের কথা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিয়ে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। প্রতি বুধবার জেলা...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ গ্রেপ্তার, মামলা ৬২

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৬ গ্রেপ্তার, মামলা ৬২

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির...

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে ফরিদপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ
0

ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড...

ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ — আশ্বিন ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখসহ বিভিন্ন তথ্যের গরমিলের অভিযোগে রবিউল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির সাত দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।...

Next Post
দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সর্বেশষ

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

দখলে বিলীন টাঙ্গাইল শহরের প্রাণ শ্যামা বাবুর খাল

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের পর নোয়াখালীতে সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ মিললো

টাঙ্গাইলের পর নোয়াখালীতে মিললো সেতুতে বাঁশ ব্যবহারের প্রমাণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৮ অপরাহ্ণ
হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In