বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, থমথমে ক্যাম্পাস

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ — ফাল্গুন ২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ অপরাহ্ণ
in গণমাধ্যম ও মতামত, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A

সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আরও পড়ুন

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

সেই সংঘর্ষে আহত সাধারণ শিক্ষার্থী সঠিক চিকিৎসা, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদের পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন – তিনতলার ছাদ থেকে ফেলে দেয়া হয় এক ছাত্রকে

এতে তিনজন গুরুতর সহ অন্তত ১৫ জন আহত হন।

গুরুতর আহত সোহানকে ঢাকা পঙ্গু হাসপাতাল এবং রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীলের ৩০-৪০ জন অনুসারী মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জননেতা আব্দুল মান্নান হলে প্রবেশ করে।

তারা তৃতীয় তলায় গিয়ে সাধারণ সম্পাদকের অনুসারী ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন।

এসময় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি শিক্ষার্থী সোহানুর রহমানকে বেধরক পেটায়।

তাকে রক্ষা করতে এগিয়ে এলে জয় ধর নামক অপর এক শিক্ষার্থীকেও মারধর করা হয়।

এক পর্যায়ে হামলাকারীরা সোহানকে তিনতলা থেকে নিচে ফেলে দেয়। এতে সোহানের কোমর ও হাত-পা ভেঙে যায়।

তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে জননেতা আব্দুল মান্নান হলে হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরের অনুসারীরা শেখ রাসেল হল থেকে মান্নান হলে ছুটে আসে।

এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে সাধারণ সম্পাদকের অনুসারী জয় ধর, সজিব শেখ, সৌরভ (১) ও সৌরভ (২) কে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন –স্কুল শিক্ষিকা কাম ছাত্রলীগ নেত্রী শিলাকে কারণ দর্শানোর নোটিশ

সভাপতির অনুসারী রকি নামক এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য ঘটনা –

রাত ১টার দিকে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কয়েকটি কক্ষ তল্লাশি করে।

ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে সিসি টিভি ফুটেজ দেখার জন্য উপ-রেজিস্টারের কক্ষ সীলগালা করে রাখা হয়, যাতে কেউ ওই ফুটেজ নষ্ট বা ডিলিট করতে না পারে।

পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর বা তার প্রতিনিধিসহ সবার সামনে ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করা হবে।

পুলিশের বক্তব্য –

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক তদন্ত সাদিকুর রহমান জানান, সভাপতি মানিক শীল ও তার অনুসারীদের রুম থেকে কিছু লোহার পাইপ ও দুটি চাপাতি উ্দ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত কোন পক্ষই বুধবার সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে কোন মামলা হয় নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

মানববন্ধন কর্মসূচী –

বুধবার বিকেল ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে জড়িতদের বিচারের দাবিতে প্রক্টরের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

এতে বক্তব্য রাখেন গণিত বিভাগের ছাত্র প্রভাষ দাস ও তাবরিজ সিদ্দিকী, রসায়ন বিভাগের মো. নাছিম, বিবিএ’র ছাত্র সাকিব প্রমুখ।

বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ

এসময় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

ছাত্রলীগ নেতাদের বক্তব্য –

এ ঘটনা প্রসঙ্গে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীল বলেন, কি নিয়ে কি হলো তা বুঝতে পারছি না।

আমি ও সাধারণ সম্পাদক ঘটনার খবর পেয়ে তা থামানোর চেষ্টা করেছি। কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পরিনি।

সাধারণ হুমায়ূন কবীর বলেন, এই হামলার ঘটনার পর থেকে বিশ^বিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।

প্রক্টরের বক্তব্য –

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর মো. মোজাম্মেল হক জানান, এই ঘটনার বিষয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা হয়েছে। সেখানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: থমথমেথমধমপরিস্থিতিমানববন্ধন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর থেকে আওয়াল শফি (৪২) নামের এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, আওয়ালকে পরিকল্পিতভাবে হত্যা করে রাস্তায় মরদেহ ফেলে রাখা হয়েছে।...

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
0

ব্লাড ক্যান্সারে আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনির হোসেনকে দেখতে তার বাসায় গেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ...

সখীপুরে অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩২ অপরাহ্ণ
0

অনলাইনে জুয়ায় আসক্তি ও পারিবারিক কলহের জেরে স্ত্রী কাকলী আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই কার্যকর

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই কার্যকর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ
0

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির অর্থের নতুন হার নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত নতুন হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর...

টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ, একদিনেই চাকরি পেল ২০২৭ তরুণ-তরুণী

টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ, একদিনেই চাকরি পেল ২০২৭ তরুণ-তরুণী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি হয়েছে। পাশাপাশি বাছাই করা...

Next Post

মির্জাপুরে রাতভর অভিযানে ১২ জনকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

সর্বেশষ

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বন্দিশিবিরে নির্যাতনের পর উদ্ধার দুই বাংলাদেশি

মালয়েশিয়ায় বন্দিশিবিরে নির্যাতনের পর উদ্ধার দুই বাংলাদেশি

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
সয়াবিন তেলের দাম বাড়ল

সয়াবিন তেলের দাম বাড়ল

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In