শনিবার, মে ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

টাঙ্গাইলে নাশকতার অভিযোগে ৮ শতাধিকের বিরুদ্ধে মামলা, বিএনপির দাবি রাজনৈতিক হয়রানি

ডিসেম্বর ৪, ২০২২ — অগ্রহায়ণ ২০, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৮:৫৭ অপরাহ্ণ
in অন্যান্য
A A

নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করছে পুলিশ।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

গত ২ সপ্তাহে জেলার বিভিন্ন থানায় পুলিশের দায়েরকৃত ১০টি মামলায় ২৫৩ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৬ শতাধিককে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারের পর রিমান্ড এবং কারাগারে পাঠানো হয়েছে ৫০ নেতাকর্মীকে।

বিএনপির নেতাদের অভিযোগ করেন মিথ্যা অভিযোগ এনে নেতাকর্মীদের হয়রানি করার জন্য পুলিশ এসব “গায়েবি” মামলা দায়ের করছে।

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে বাঁধাগ্রস্থ করতেই এ মামলা। তারা গ্রেপ্তার আতঙ্কে ঘরে থাকতে পারছেন না তারা; তবে বিএনপি নেতাদের এ অভিযোগ অস্বীকার করেছে জেলা পুলিশ।

তাদের দাবি, নাশকতা সৃষ্টির প্রস্তুতিসহ সুনির্দিষ্ট অভিযোগে এসব মামলা দায়ের এবং গ্রেপ্তার হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে।

গ্রেপ্তারকৃতদের বিবরণ –

বিভিন্ন থানায় পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় ৮ শতাধিককে আসামি করা হয়েছে।

বাসাইলে থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে ২৪ নভেম্বর মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৩ নভেম্বর মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

এদের মধ্যে ৬ নেতার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে অভিযোগ আনা হয়। ৬ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২২ নভেম্বর ঘাটাইলে পুলিশের উপর ককটেল হামলার অভিযোগে বিএনপির ৩৫ জনের নামসহ ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়।

২ দিন করে রিমান্ড মঞ্জুর হওয়া ১০ জন নেতাকর্মী পুলিশ হেফাজতে রয়েছে।

২১ নভেম্বর টাঙ্গাইল শহরে বিএনপির প্রস্তুতি সভা থেকে ফেরার পথে তিন আইনজীবীসহ ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

ওই রাতেই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরদিন আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত একদিন করে ১২ জনকে রিমান্ড মঞ্জুর করে।

২১ নভেম্বর নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ জনকে এবং ১৭ নভেম্বর কালিহাতী উপজেলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কালিহাতীর মামলায় ২৯ জনের নামসহ ৩০/৪০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়। নাগরপুরের মামলায় ২১ জনের নামসহ ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়।

২৯ নভেস্বর দেলদুয়ারে বিএনপির ২০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত ২ জনকে ১ দিন করে রিমান্ড দেন আদালত।

৩০ নভেম্বর রাতে সখীপুর উপজেলায় ৩৮ জনের নাম উল্লেখসহ মোট ৮৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী।

সেদিন রাতেই উপজেলা বিএনপি, কৃষক দল এবং যুবদলের ৪ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

১ ডিসেম্বর গোপালপুরে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৫ জনকে ১ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

একই দিন ভূঞাপুরে ১৬ জনের নামে মামলা দিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ১ জনকে ১ দিনের রিমান্ড হয়েছে।

বর্তমানে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিএনপির বক্তব্য –

নেতাকর্মীরা জানান, যাদের নাম মামলায় রয়েছে তারা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়েছেন। অন্য্যরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন।

প্রতিটি মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। যে কাউকে এই মামলায় গ্রেপ্তার করার সুযোগ রয়েছে।

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু জানান, আসলে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনাই ঘটেনি।

গ্রেপ্তার হওয়ার সময় নেতাকর্মীরা স্থানীয় একটি ক্লাবে বসে টিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ জানান, ওয়ারেন্ট ছাড়াই ছাত্রদলের কয়েকজন নেতাকে আটক করে গায়েবি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নেতাদের খুঁজতে রাতে বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বাধাগ্রস্থ করতেই পুলিশ ধারাবাহিকভাবে মিথ্যা গায়েবী মামলা দায়ের করছে।

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য বাড়ি ঘরে হানা দিচ্ছে। পুলিশের প্রতি ককটেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে; অথচ কোথাও কোন ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেনি।

কাউকে বাড়ি থেকে, কাউকে ব্যবসা প্রতিষ্ঠান বা রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। মামলার কোন সত্যতা নেই।

অবিলম্বে মামলাগুলো প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া প্রয়োজন। শত বাঁধা সত্তে¡ও টাঙ্গাইল জেলা থেকে বিএনপির ২০/২৫ হাজার নেতাকর্মী ঢাকার মহাসমাবেশে যোগ দিবো আশা করছি।

পুলিশের বক্তব্য –

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন বলেন বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জমায়েত হয়।

ককটেলও উদ্ধার করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলছে। এখন মন্তব্য করা সঠিক হবে না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবরবাংলা২৪.কমটাঙ্গাইলনাশকতাবিএনপিরাজনৈতিক মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ — কার্তিক ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

আগামীকাল, বুধবার (৫ নভেম্বর), দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই সময় চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার কারণে পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল...

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ — আশ্বিন ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের...

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ — ভাদ্র ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

বিশ্বে প্রতি বছর ধূমপানজনিত রোগে প্রায় ৮০ লাখ মানুষ মারা যান। বাংলাদেশেও প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ তামাকের কারণে প্রাণ হারান। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি...

Next Post

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার, সম্পাদক এড. রকসি

সর্বেশষ

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In