শনিবার, অক্টোবর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে জায়গা বরাদ্দ, দোকান নির্মাণ

ফেব্রুয়ারি ১২, ২০২৪ — মাঘ ৩০, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা
A A

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে দোকান নির্মাণ

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে দোকান নির্মাণের জন্য জায়গা বরাদ্দ পেয়ে সেখানে একতলা ভবন নির্মাণ করছেন বরাদ্দ প্রাপ্ত ব্যবসায়ী।

আরও পড়ুন

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

হাসপাতাল চত্বরে এই দোকান নির্মানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।

কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দের কথা বললেও কমিটি বলছে যথাযথ নিয়মেই বরাদ্দ দিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা বরাদ্দ দিতে সম্মত ছিলেন না।

আরো পড়ুন – স্কুল শিক্ষিকা কাম ছাত্রলীগ নেত্রী শিলাকে কারণ দর্শানোর নোটিশ

তারপরও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী রাজনৈতিক সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে জায়গা বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।

হাসপাতাল সূত্রে জানায়, ২৬.৫০ একর ভ‚মির ওপর প্রতিষ্ঠিত টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

এই হাসপাতাল চত্বরেই স্থাপন করা হয়েছে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

এছাড়াও এই চত্বরে রয়েছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্থাপনা।

ব্যবস্থাপনা কমিটির কথা –

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য জানান, শিলা আনসারী নামক একজন ব্যবসায়ী হাসপাতাল চত্বরে জায়গা বরাদ্দ চেয়ে ব্যবস্থাপনা কমিটির কাছে একটি আবেদন করেন।

তিনি ওই জায়গায় এজেন্ট ব্যাংকের একটি শাখা, এটিএম বুথ এবং স্বাস্থ্য সম্পর্কিত পণ্যের দোকান করবেন বলে আবেদনে উল্লেখ করেন।

এব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত¡বধায়ক স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে বিষয়টি জানান।

কিন্তু মহা-পরিচালক হাসপাতালের ভেতর দোকানের জন্য জায়গা বরাদ্দের অনুমতি দেননি বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের বাঁধা উপেক্ষা করে কমিটির সদস্যরা গত ১৩ নভেম্বর সভায় আবেদনকারী শিলা আনসারীর নামে ৭৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দেন।

চুক্তিপত্রের শর্তানুযায়ী জামানত ও ভাড়া –

বরাদ্দের চুক্তিপত্রে দেখা যায়, ১২ বছর মেয়াদী বরাদ্দের চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে।

বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিকে ১১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে নিতে বলা হয়েছে।

নির্মাণের এই টাকা জামানত হিসেবে গণ্য হবে বলে উল্লেখ চুক্তিপত্রে।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ

এই বরাদ্দ চুক্তিতে মাসিক ভাড়া ধরা হয়েছে ২০ হাজার টাকা। তিন বছর পর পর ১০% ভাড়া বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত ভাড়া থেকে ১০% হাসপাতালের মসজিদ উন্নয়নে, ৩০% রোগী কল্যাণ সমিতিতে, ২০% হাসপাতাল কর্মচারী সমিতিতে এবং ৪০% হাসপাতালের উন্নয়নে ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে।

সরেজমিনে যা দেখা যায় –

রোববার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মূল ফটকের ভেতর ঢোকার পরেই উত্তর পাশে একতলা ভবন তৈরি হচ্ছে; ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে।

এখন দেয়ালে পলেস্তারার কাজ চলছে। সামনের সার্টার লাগানোর কাজও শুরু হয়েছে।

রাজমিস্ত্রী শামীম মিয়া জানান, দুই মাস আগে তারা নির্মাণ কাজ শুরু করেন। রানা আনসারী নামক এক ব্যক্তি তাদের দিয়ে এই ভবন নির্মাণ করাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় –

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় দোকানের জন্য জায়গা বরাদ্দ দেয়ার প্রস্তাব উত্থাপন করা হয়।

তখন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের অনুমতি ছাড়া কোন স্থাপনা নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়া বিধি সম্মত হবে না বলে জানান।

পরে উনারা তার অনুমতি ছাড়াই বরাদ্দ দিয়েছেন। এজন্য সভার কার্য বিবরণীতে তিনি স্বাক্ষর করেননি বলেও জানান তিনি।

হাসপাতালে স্থাপনা নির্মাণ কাজের বিষয়ে তিনি বলেন, এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে জানানো হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির অনেকে জানায় –

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য এবং হাসপাতাল সংশ্লিষ্ট বেশ কয়েকজন জানান, উক্ত জায়গা বরাদ্দ দেয়ার জন্য কমিটির কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক সদস্য অর্ধ কোটি টাকারও বেশি সুবিধা গ্রহণ করেছেন।

তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না থাকলেও তারা নিয়ম বহির্ভূতভাবে হাসপাতাল চত্বরে দোকান নির্মাণের জায়গা বরাদ্দ দিয়েছেন।

আরো পড়ুন – সাধারণ ভোটারদের ৫ শতাংশও ভোট দিতে যায়নি

এবিষয়ে কমিটির সদস্য টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা।

অপর সদস্য টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স বলেন, বরাদ্দের ব্যাপারে আমি কিছু জানা নাই। এটা বরাদ্দ দিয়েছেন এমপি ও মেয়র সাহেব।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান –

এব্যাপারে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছানোয়ার হোসেন বলেন, ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের অনুমোদন লাগে না।

এর আগেও ক্যান্টিন ও গ্যারেজের জন্য জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: চত্বরদোকাননির্মাণহাসপাতালে

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

মানিকগঞ্জের হরিরামপুরে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনিসা আক্তার (১৩)। সে ওই...

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে...

কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সিঁড়ি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
0

নদীর ওপর দাঁড়িয়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতু। অথচ সেই সেতুতে ওঠার নিরাপদ পথ নেই। বাধ্য হয়ে বাঁশ কাঠের নড়বড়ে সিঁড়ি পেরিয়ে সেতুতে উঠে নদী পার...

চলতি বছর আক্রান্ত ৪ হাজার ৪৬৬ জন, মৃত্যু ২১

ডেঙ্গু চলতি বছর আক্রান্ত ৪ হাজার ৪৬৬ জন, মৃ,ত্যু ২১

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ অপরাহ্ণ
0

চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬৬ জন। ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছেন...

দিনে কত কাপ কফি খাওয়া নিরাপদ

দিনে কত কাপ কফি খাওয়া নিরাপদ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪২ পূর্বাহ্ণ
0

সকালের ঘুম কাটাতে এক কাপ কফি, কাজের ফাঁকে আরেক কাপ এভাবেই অনেকের দিনে ৩-৪ কাপ কফি খাওয়া হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, দিনে কতটা কফি খেলে তা নিরাপদ...

Next Post

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে বাণিজ্যিক ভবন নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

সর্বেশষ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

সুশীল সমাজের ভূমিকা নিয়ে আবারও বিতর্কের পাশাপাশি উদ্বেগ

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৭ অপরাহ্ণ
ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ফুটপাত উদ্ধারে কঠোর ডিএনসিসি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৯ অপরাহ্ণ
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, মৃ,ত্যু ঘিরে রহস্য

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In