টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে কিশোরগঞ্জ স্টেডিয়ামে খেলতে যাচ্ছে টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ঢাকা নর্থ ডিভিশনের এই টুর্নামেন্টে তিনটি ভেন্যুতে মোট নয়টি জেলা অংশগ্রহণ করছে।
আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কিশোরগঞ্জ স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে জামালপুর জেলা অনূর্ধ্ব-১৬ দলের মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচে আগামী শনিবার (১৭ জানুয়ারি) একই মাঠে নেত্রকোনা জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের বিপক্ষে খেলবে টাঙ্গাইল।
ফিরতি পর্বে টাঙ্গাইল জেলা দল ১৯ জানুয়ারি জামালপুর এবং ২১ জানুয়ারি নেত্রকোনা জেলার বিপক্ষে মাঠে নামবে। কিশোরগঞ্জ, জামালপুর ও নেত্রকোনা ভেন্যুর তিনটি চ্যাম্পিয়ন দল এবং তিন ভেন্যুর সেরা একটি রানার্সআপ দল নিয়ে কিশোরগঞ্জ স্টেডিয়ামে ২৩ ও ২৪ জানুয়ারি সেমিফাইনাল এবং ২৬ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন তামজিদ ইসলাম সাজিদ, রামিম ইসলাম ঈশান, সৈয়দ নাহিয়ান, সিয়াম খান, নিহাল মুশফিক মাহিন, আকর্ষিক আমিন রুদ্র, রিফাত, রাহাত হোসেন নাফিজ, সাকিব হোসেন, শিশির, নাফিউল ইসলাম, নুর খান, জাহিদুল ইসলাম মারুফ, রাকিব ও রিমন খান।
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলাম খান। সহকারী কোচ নির্মল চন্দ্র ভৌমিক এবং ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক।











