বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তিনটি পয়েন্টে চলছে চোরাই মালের রমরমা ব্যবসা

সেপ্টেম্বর ২২, ২০২০ — আশ্বিন ৭, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:০৯ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

বিশেষ প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী অংশের তিনটি পয়েন্টে চলছে চোরাই মালের রমরমা ব্যবসা।

স্থানীয় প্রশাসন ও কিছু রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে এই ব্যবসা চলে বলেও অভিযোগ।

আরও পড়ুন

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

আর মোবাইলে-মোবাইলে চলে এই ব্যবসা। আসল সিন্ডিকেট হোতাদের অনেকেই চেনে না বলেও জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন কোম্পানীর কর্মকর্তা ও ট্রাকের চালকদের সাথে যোগাযোগ করে সিমেন্ট, রড, ভুট্টা, ভূষি, আদা ও পিঁয়াজ চোরাইভাবে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি, জোকারচর ও বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে নামানো হয়ে থাকে।

প্রতিটি পণ্যই নির্ধারিত মূল্যের অর্ধেকেরও কম দামে ক্রয় করে থাকে এ সিন্ডিকেটের সদস্যরা। এরপর অধিক লাভে মোবাইলের মাধ্যমে বিক্রি করে থাকে।

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন যাবত প্রকাশ্যে এ ব্যবস্থা চালিয়ে আসছেন ইউপি সদস্যসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।

আনালিয়াবাড়ি এলাকায় ইউপি সদস্য সোনা মিয়া ও মোহাম্মদের নেতৃত্বে চোরাই মালামাল কেনা বেচা হয়ে থাকে।

মাল বিক্রি করতে না পারলে রাখা হয় পাশেই মোহাম্মদের গোডাউনে।

তাদের সাথে চান মিয়া, কাশেম, লুৎফরসহ এলাকার প্রভাবশালী আরো অনেকের জড়িত থাকার অভিযোগও রয়েছে।

জোকারচর এলাকায় রমজান ও আশরাফের নেতৃত্বে চোরাই মালগুলো বেচা কেনার কাজ চলে।

এছাড়াও জোকারচর ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে মোতালেবের নেতৃত্বে চোরাই মালামাল ক্রয় ও বিক্রির অভিযোগ রয়েছে।

আনালিয়াবাড়ি এলাকায় আসা চোরাই মাল ওঠানামার কাজ করা নজরুল ইসলাম ও মনতা নামের দুই শ্রমিক বলেন, এ ব্যবসাটা হচ্ছে জুয়ার মতো। জুয়ায় কখন লাভ হবে আর কখন ক্ষতি যাবে, সেটি যেমন বলা মুশকিল।

ঠিক তেমনি ঢাকা থেকে গাড়ি কখন আসে, সেটাও বলা মুশকিল। এই মালগুলো মোবাইলের মাধ্যমে আসে, আবার মোবাইলের মাধ্যমে বিক্রি হয়ে যায়। আমরা শুধু মালামাল ওঠানামার কাজ করে থাকি।

কার কাছ থেকে মাল আসে, কে পৌঁছে দেয় ও কার কাছে বিক্রি করে তা কিছু বলতে পারবো না।

কয়েকজন সিন্ডিকেট পরিচালনাকারী ও স্থানীয়রা জানান –

আলালিয়া বাড়ি এলাকার আজিজুল ইসলাম বলেন, আগে শুধু রাতে চোরাই মাল নামতো। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করার পর দিনের বেলায় প্রকাশ্যে মালামাল বিক্রি করে থাকে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও কালিহাতী থানায় বার বার অভিযোগ করেও কোন লাভ হয়নি। প্রশাসন দেখেও না দেখার ভাব করে চলে যায়।

জোকারচর এলাকার হাবিব বলেন, আশরাফ, রমজান ও মোতালেবসহ প্রভাবশালী আরো বেশ কয়েক জন্য ১৫-১৬ বছর যাবত এ ব্যবসার করে আসছে।

তার অল্প দিনে কোটি টাকার মালিক হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আনালিয়াবাড়ির মোহাম্মদ বলেন, আমরা শুধু রড, ভুট্টা ও ভূষি কিনে পরে অন্য পার্টির কাছে বিক্রি করে থাকি।

আমরা চার পাঁচ মাস যাবত এ ব্যবসা করছি। রমজানসহ ওরা ১৫-১৬ বছর যাবত ব্যবসা করে যাচ্ছে।

এ ব্যবসায় তাদের সাথে ৭-৮ জন জড়িত রয়েছে। মুলত রমজান ও আশরাফের নেতৃত্বে ব্যবসাটি পরিচালনা হয়ে থাকে।

যেদিন মাল বিক্রি না হয় সেদিন আমার গোডাউনে মালগুলো রাখা হয়। আমার গোডাউন আশরাফ ও রমজানের কাছে ভাড়া দেওয়া।

ইউপি সদস্য সোনা মিয়া বলেন, চোরাই ব্যবসার বিষয়ে আমি কিছু জানি না। এ ব্যবসার বিষয়ে মোহাম্মদ ভালো বলতে পারবে।

জোকারচর এলাকার রমজান আলী বলেন, আমরা টাকা দিয়ে মাল কিনে বিক্রি করে থাকি। আমাদের এলাকার মোতালেব চোরাই ব্যবসা করে থাকে।

সে কয়েক বছর চোরাই ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ইতি মধ্যে তার বাড়িতে বিল্ডিং করেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, এ বিষয়ে তিনি কিছু জানেনা না।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতীচোরাই মালের ব্যবসাচোরাই সিন্ডিকেটটাঙ্গাইল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে তার বাবা ও সৎ মা নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অলককে প্রাণনাশের হুমকি মহব্বত হোসেনের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ জাতীয়বাদী দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামিল শাহীনের আনীত অভিযোগে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক অলক কুমার দাসের ওপর হামলাচেষ্টা ও তাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার...

ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারীতে পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা। ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা

ঘাটাইলে পিকআপ ভ্যান চালককে গ্রেপ্তার করায় শ্রমিকদের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ও মূল অপরাধীদের বাঁচাতে পিক-আপ চালক আজমতের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে ১৮৮ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। বৃহস্পতিবার...

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

অবশেষে বদলি হলো সেই আলোচিত এডিসি মহন্ত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ পূর্বাহ্ণ
0

অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। এর আগে খবরবাংলায় ৩০ জুলাই "টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের" ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই টাঙ্গাইলের অতিরিক্ত...

Next Post
“ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা নাস্তিক” অপবাদে চারমাস যাবত সমাজচ্যুত

"ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা নাস্তিক" অপবাদে চারমাস যাবত সমাজচ্যুত

সর্বেশষ

আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

আগামী কয়েক মাসের মধ্যে সংসদ আসবে সোলার সিস্টেমের আওতায় প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট দাবি রাশেদ খানের

আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট দাবি রাশেদ খানের

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In