খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে এ মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
স্বর্ণের এসব দাম প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের জন্য প্রযোজ্য। নতুন দর কার্যকর হওয়ার ফলে দেশের জুয়েলারি বাজারে স্বর্ণের দাম কিছুটা কমল।











