মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home উন্নয়ন

ধীরগতিতে চলছে ভূঞাপুরে প্রস্তাবিত ইকোনমিক জোনের কার্যক্রম

মে ২০, ২০২৩ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ২:৩৯ অপরাহ্ণ
in উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, শীর্ষ সংবাদ
A A

ধীরগতিতে চলছে ভূঞাপুরে প্রস্তাবিত ইকোনমিক জোনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে।

আরও পড়ুন

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

তিন বছর অতিবাহিত হলেও বর্তমানে প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

এছাড়া প্রস্তাবিত ওই এলাকাকে উপজেলার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে যমুনা নদীর উপর বাঁধ তৈরির কাজেরও চলছে সম্ভাব্যতা যাচাই।

ফলে ভূঞাপুরের এই চরাঞ্চল বাসীর মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে।

আরো পড়ুন – আলোর মিছিলে শরিক হচ্ছেন টাঙ্গাইলের ৭৬ চরমপন্থি

তবে স্থানীয় সংসদ সদস্যে তানভীর হাসান ছোট মনির দাবি , বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের কাজের কিছুটা ধীরগতি হলেও বর্তমানে পূর্ণদমে কাজ চলছে।

বিষয় বিবরণ –

জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের পলসিয়া, নলসিয়া, কোনাবাড়ি, দোভায়া, পাটিতা পাড়া এবং গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী, কষ্টা পাড়া, ভালকুটিয়া চরাঞ্চলের ৫০২.০২ একর খাস জমিতে প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চলের জায়গা ২০১৯ সালের ২৮ জুন (শুক্রবার) দুপুরে পরিদর্শন করেন তৎকালীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, তৎকালীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক ও যুগ্ম সচিব (বিনিয়োগ উন্নয়ন) মো. মনিরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এরপর দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও এই প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমে তেমন কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

ভূঞাপুরের যমুনা নদীতে জেগে উঠা চরের ৫০২.০২ একর জমির এই প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সাথে দেশের বিভিন্ন স্থানের সড়ক, নদী ও রেলপথে সরাসরি যোগাযোগ সুবিধা রয়েছে।

বাংলাদেশে শুধুমাত্র প্রস্তাবিত ভূঞাপুরের এই অর্থনৈতিক অঞ্চলেই এই সুবিধা বিদ্যমান।

ফলে এখানে উৎপাদিত পণ্য সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কম সময়ে ও কম খরচে পৌঁছানো সম্ভব।

এ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে উপজেলার পিছিয়ে পড়া চরাঞ্চলের লোকসহ জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে; প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের।

এতে যমুনার ভাঙনের হাত থেকে রক্ষা পাবে পূর্বপাড়ের প্রায় ১৫ কিলোমিটার এলাকার ফসলিজমি ও বসতভিটা; সুযোগ সৃষ্টি হবে পর্যটন শিল্পেরও।

আরো পড়ুন – ভূঞাপুরে কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি; স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্থানীয়দের মতামত –

ভূঞাপুর ইবরাহিম খাঁ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইমন প্রামানিক বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

এছাড়া এই অর্থনৈতিক অঞ্চলের কর্মসংস্থানের একটি বড় অংশ যেন এই অঞ্চলের মানুষের জন্য সংরক্ষিত রাখার দাবি জানান এই শিক্ষার্থী।

স্থানীয় নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম সিকদার, মোঃ শামসুল হক, মোঃ জুলহাস শেখ, মমতা বেগম, মোছাঃ আমেলা বেগম বলেন, দীর্ঘ তিন বছর চলে গেলেও এই চরাঞ্চলে এখনো ইপিজেড স্থাপনের কোন কার্যক্রম শুরু হয়নি।

এছাড়া তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান বেশ কিছু ব্যক্তিগত জমিকে খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

ফলে বেশ কিছু জমির মালিকের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আমরা চাই জমির প্রকৃত মালিককে ক্ষতিপূরণ দিয়ে এই এলাকায় ইপিজেড স্থাপন করা হোক।

ইপিজেড স্থাপন হলে এই এলাকার মানুষের ভাগ্য আমূল পরিবর্তন হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই এলাকায় দ্রুত ইপিজেড স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের বক্তব্য –

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, ভূঞাপুরের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য যে ৫০২.০২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে তার সব খাস জমি নয়; এর মধ্যে কিছু জমি নিয়ে জটিলতা রয়েছে।

তারপরও আমরা চাই ভূঞাপুরে দ্রুত অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হোক।

অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে এই এলাকার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন সাধিত হবে।

ইউএনও ও সাংসদের বক্তব্য –

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৫০২.০২ একর জমিতে সেনাবাহিনীর একটি দল অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্যতা যাচাইয়ে কার্যক্রম চালাচ্ছে।

এছাড়া ওই চরের সাথে মূল ভূখণ্ডকে যুক্ত করতে যমুনা নদীতে একটি বাঁধ তৈরির সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম।

তিনি আরো জানান , আশা করি খুব দ্রুতই ভূঞাপুরের প্রস্তাবিত অর্থনীতি অঞ্চলের কার্যক্রম শুরু করা যাবে।

স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, ভূঞাপুরের প্রস্তাবিত অর্থনৈতিক জোনের কার্যক্রম চলমান রয়েছে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এই কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে এই কার্যক্রম পূর্ণদমে চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর দল বর্তমানে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই করছে।

এছাড়া পানি উন্নয়ন বোর্ড যমুনার ওই অংশে বাঁধ তৈরির সম্ভাব্যতা যাচাই করছে।

তিনি আরো জানান, আশা করি খুব দ্রুতই ভূঞাপুর তথা টাঙ্গাইলবাসীর স্বপ্নের অর্থনৈতিক অঞ্চল তার কার্যক্রম শুরু করতে পারবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইকোনমিক জোন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে...

ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

ডলারের দাম আবারও বাড়ল, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত?

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৬ অপরাহ্ণ
0

আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং আইএমএফের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। আন্তঃব্যাংক বাজারে ডলারের দর বাড়ায় ব্যাংকগুলোও গ্রাহকদের কাছে বিক্রয়মূল্য সমন্বয়...

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের শিশু শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও বিকসিত করতে জেলা প্রশাসক ৪৫টি কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে প্রতিটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক...

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠক শেষে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দুপুরে...

Next Post

টাঙ্গাইলে পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সর্বেশষ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In