মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

প্রতিবেদন:
মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নাগরপুরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় কর্মশালাটি পরিচালিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাঈদুর রহমানের উপস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাসির।

আরও পড়ুন

মির্জাপুরে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

স্বামীকে বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মাহবুব হোসেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশেদুল হাসান, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস এবং বাসাইল উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. নূরুল বাছির বলেন, পরিবেশবান্ধব ‘সোনালী আঁশ’ পাটের হারানো গৌরব পুনরুদ্ধার এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষের বিকল্প নেই। তিনি উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে মানসম্মত পাট ও পাটবীজ উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এবং “পাট পণ্য ব্যবহার করুন, পলিথিন বর্জন করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট চাষের সম্প্রসারণ ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক ও কৃষাণী অংশ নেন। কর্মশালায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষাবাদ, উন্নতমানের পাটবীজ উৎপাদন ও সংরক্ষণ, রোগবালাই ব্যবস্থাপনা এবং কম খরচে পাটের আঁশ ছাড়ানোর আধুনিক পদ্ধতি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে কৃষকরা পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষক প্রশিক্ষণকৃষি প্রশিক্ষণটাঙ্গাইলনাগরপুরপাট অধিদপ্তরপাট চাষপাটবীজ উৎপাদনসোনালী আঁশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

মির্জাপুরে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে উন্নত জাতের মুরগির বাচ্চা পালনে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও তাদের মাঝে বিনামূল্যে বাচ্চা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ব্র্যাক মির্জাপুর...

স্বামীকে বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থাভাবে স্বামীর কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করতে পারছেন না ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে সমাজের বিত্তবান...

মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে শতাধিক শ্রমিক মিলের ভেতরে মিছিল ও...

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাড়াইল...

টাঙ্গাইলে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

টাঙ্গাইলে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। রোববার (১৪ জুন)...

সর্বেশষ

নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

নাগরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
মির্জাপুরে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

মির্জাপুরে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৩ অপরাহ্ণ
মাতামুহুরীতে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

মাতামুহুরীতে নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
রামিসা হত্যা মামলা: যেকোনো দিন শুরু আপিল শুনানি

রামিসা হত্যা মামলা: যেকোনো দিন শুরু আপিল শুনানি

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In