রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

নিখোঁজের চারমাস পরেও সন্ধান মেলেনি এনজিও কর্মী মিরা খাতুনের

এপ্রিল ১২, ২০২২ — চৈত্র ৩০, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ১১:০০ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

এনজিও কর্মী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার চার মাসেও উদ্ধার হয়নি মিরা খাতুন (৩২) নামের এক এনজিও কর্মী।

আরও পড়ুন

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফলে তার স্বামী ও দুই শিশুপুত্রসহ পরিবারের সদস্যদের মাঝে বিরাজ করছে কষ্ট, ক্ষোভ আর আতঙ্ক; যতই দিন যাচ্ছে স্বজনকে ফিরে না পাবার শঙ্কা ভর করছে তাদের উপর।

ঘটনার বিবরণ –

জানা গেছে, সোসাইটি ফর সোসাল সার্ভিসের জৈষ্ঠ মাঠকর্মী মিরা খাতুন ভুয়াপুুর উপজেলায় ফলদা শাখায় কর্মরত ছিলেন।

গত ২০ নভেম্বর প্রতিদিনের মত কর্মস্থল থেকে কিস্তি আদায়ের জন্যে বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী মো. রাজিব মিয়া মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

কিস্তি আদায় শেষে প্রতিদিনের মত বেলা তিনটার দিকে অফিসে ফেরার কথা; কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও অফিসে ফিরে না আসায় সহকর্মীরা খোঁজ নিতে শুরু করে।

কিস্তি আদায়ের স্থানগুলোতেও খবর নেয়া হয় অফিস থেকে। কিন্তু হদিস পাওয়া যায়না। সহকর্মীদের কাছ থেকে এ খবর পেয়ে স্বামী রাজিব মিয়া তার কর্মস্থল নারায়নগঞ্জ থেকে ভুয়াপুরে চলে আসে।

এরপর পরিবারের সদস্যসহ স্বামী রাজিব মিয়া আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে মিরা খাতুনকে কোথায় পাওয়া যায়নি।

খবরবাংলা

এ অবস্থায় গত ২০ নভেম্বর সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরী করেন।

এরপর গত ১৩ ডিসেম্বর নিখোঁজ মিরা খাতুনের স্বামী মো. রাজিব মিয়া বাদি ভুয়াপুর থানায় অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ –

মামলা বিবরণে জানা যায়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফলদা ইউনিয়নের মাইজবাড়ি থেকে চন্ডিপুর যাবার পথে যে কোন স্থান থেকে অজ্ঞাত ব্যাক্তিরা মিরা খাতুনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

মিরা খাতুনকে ফিরে পেতে ইতিপুর্বে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয় পরিবাবের পক্ষ থেকে।

এ সময় লিখিত বক্তব্যে মিরা খাতুনের মা হোসনে আরা বেগম জানান, প্রায় দেড় বছর আগে তার মেয়ে ওই এনজিওতে মাঠ সংগঠক হিসেবে চাকুরী নেন।

সর্বশেষ ভুয়াপুর উপজেলায় ফলদা শাখায় কর্মরত ছিল। গত ২০ নভেম্বর ফলদা শাখা থেকে চন্ডিপুর ও হিন্দুপাড়ায় কিস্তি আদায় করার জন্য রওনা দেয়ার পর থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।

লিখিত বক্তব্যে হোসনে আরা বেগম আরো জানান, পুলিশকে সন্দেহভাজন কয়েকজনের নাম দেয়া হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

খবর বাংলা

যেদিন থেকে তার মেয়ে নিখোঁজ হন সেদিন থেকেই ওই এলাকার বেশ কিছু লোক গা ঢাকা দেয়।

তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে নাকি খুন করা হয়েছে তা খুজে বের করার জন্যে প্রশাসনের কাছে দাবি জানান।

এ সময় তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের দু’টি ছেলে সন্তান রয়েছে। একজন চতুর্থ শ্রেনী এবং আরেক জন তৃতীয় শ্রেনীতে পড়ালেখা করছে।

ছেলেরা মায়ের জন্যে সব সময়ই কান্না করে। তাদের স্বান্তনা দেযার ভাষা নেই আমাদের।

স্বামীর বক্তব্য – 

এ ব্যাপারে মামলার বাদি ও মিনা খাতুনের স্বামী রাজিব মিয়া জানান, থানায় মামলা করার পর প্রায় চার মাস কেটে গেছে।

কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মিরাকে উদ্ধার করতে পারেনি। আমরা পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা এখনো বিভিন্নভাবে খোঁজ করছি।

কিন্ত এখনো পর্যন্ত কোন কুল কিনারা হয়নি। যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে মিরাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

তিনি জানান, পুলিশকে গোপনে কয়েকজন সন্দেহভাজনের নাম জানানো হয়েছে। কিন্ত তারপরেও কোন অগ্রগতি হচ্ছেনা।

পুলিশের বক্তব্য – 

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম জানান, আমরা আপ্রান চেষ্টা করছি। কিন্তু কোন সূত্র খুঁজে পাচ্ছিনা।

বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হচ্ছে। নিখোঁজ ওই নারীর সাথে কারো কোন প্রেমঘটিত সম্পর্ক ছিল বলে মনে হয়না। বাদিপক্ষ থেকে কিছু সন্দেহভাজন কিছু মানুষের নাম দেয়া হয়েছিল।

তাদের বিষয়েও যাচাই বাছাই করা হয়েছে। কিন্তু তেমন কোন ক্লু পাওয়া যায়নি। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ধলাপাড়া সড়কের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানীবাড়ী চৌরাস্তায় গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) বিকালে মাদকের বিস্তার ও চুরি রোধ এবং রাতে শান্তিতে ঘুমানোর...

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি...

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
0

জীবনের কাছে ফিরতে চেয়েছিলেন তিনি। দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে হারিয়েছেন একটি পা-ও। তবুও স্বপ্ন দেখতেন ক্লাসরুমে ও সহপাঠীদের মাঝে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই...

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ দুর্নীতির অভিযোগ, কেলেঙ্কারি ধামাচাপার তৎপরতা

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ দুর্নীতির অভিযোগ, কেলেঙ্কারি ধামাচাপার তৎপরতা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। তবে এই ঘটনার পর চালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা...

বাসাইলে কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সাজ্জাদ, সম্পাদক কাদের

বাসাইলে কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সাজ্জাদ, সম্পাদক কাদের

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মীর সাজ্জাদ হোসেনকে সভাপতি এবং আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।...

Next Post

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতার বাচ্চা প্রসব, পরে মৃত্যু

সর্বেশষ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই, অবশেষে জন্মদিনেই হার মানলেন মাভাবিপ্রবির সাজ্জাদ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
বার্সেলোনায় যাওয়ার নাটকের মাঝে অনুশীলনে ফিরলেন হুলিয়ান আলভারেজ

বার্সেলোনায় যাওয়ার নাটকের মাঝে অনুশীলনে ফিরলেন হুলিয়ান আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

মদ খেয়ে ২ যুবককে ডাকেন সেই তরুণী : পুলিশ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In