খবরবাংলা ডেস্ক :
নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যা ও এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে নিরাপদে উদ্ধার করেছেন।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এসব তথ্য জানিয়েছে।
ভয়াবহ এই দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে বহু ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতাও নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











