রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

পুতিন-ট্রাম্প ফোনালাপ ইউক্রেন যু’দ্ধ নিয়ে আলোচনা শুরু

ফেব্রুয়ারি ১৩, ২০২৫ — ফাল্গুন ১, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১১:০১ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
পুতিন-ট্রাম্প ফোনালাপ ইউক্রেন যু'দ্ধ নিয়ে আলোচনা শুরু

পুতিন-ট্রাম্প ফোনালাপ ইউক্রেন যু'দ্ধ নিয়ে আলোচনা শুরু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল বুধবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে। দুই নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট আমাদের নিজ নিজ দলগুলো অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এবং একে অপরকে তাদের নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন। এ ঘটনার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ‘স্থায়ী, নির্ভরযোগ্য শান্তি’ নিয়ে কথা বলেছেন। যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে এই ফোনালাপ এমন সময় হয়েছে, যখন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব উভয়ই বলেছিলেন ইউক্রেন ন্যাটোতে যোগদানের সম্ভাবনা কম, যা কিয়েভের জন্য তিক্ত হতাশার কারণ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

জেলেনস্কি বলেছেন,

আগামী শুক্রবার মিউনিখে ইউক্রেন সংক্রান্ত প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে তিনি ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই হাস্যকর যুদ্ধ বন্ধ করার সময় এসেছে, যেখানে সম্পূর্ণ অপ্রয়োজনীয় মৃত্যু এবং ধ্বংস হয়েছে।

ঈশ্বর রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মঙ্গল করুন!’ তিনি পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য কোনো তারিখ নির্ধারণ করেননি। তবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমরা সৌদি আরবে দেখা করব।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পুতিন ট্রাম্পের ইচ্ছার প্রতি সমর্থন দিয়েছেন। তারা একসঙ্গে কাজ করতে চায়।

পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপ প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছিল। পেসকভ বলেছেন, ‘এই সময় রুশ প্রেসিডেন্ট মস্কো সফরের আমন্ত্রণ জানান।’ ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের আরো বলেন, ‘ইউক্রেনের ২০১৪ সালের পূর্ববর্তী সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম, তবে বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ‘কিছু ভূমি হয়ত ফিরে আসবে।’

প্রেসিডেন্ট বলেন, তিনি তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে একমত। পিট বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনে বলেছিলেন, সামরিক জোটে ইউক্রেনের যোগদানের কোনো সম্ভাবনা নেই। ট্রাম্পও বলেন, ‘আমি মনে করি এটি সম্ভবত সত্য।’ যুক্তরাজ্য সরকার বলেছে, তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার আইটিভিকে বলেছেন, কিয়েভের প্রতি লন্ডনের সমর্থন ‘অটল’ রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমপুতিন-ট্রাম্প ফোনালাপ ইউক্রেন যু'দ্ধ নিয়ে আলোচনা শুরুবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
0

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত...

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

সৌদি আরবের এক প্রদেশে জরুরি সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ — কার্তিক ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে...

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি!

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

প্রতিবাদ বা আন্দোলনে অংশ নেওয়ার সময় সহিংসতায় জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার বিধান যুক্ত করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ সরকারের নতুন নিয়োগ...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
0

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ভারত। দুই দেশের মধ্যে সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। ইউক্রেনের মতে, বর্তমানে বিবেচনায়...

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানানো হয়নি দূতাবাসকে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ
0

সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা তাঁদের পরিবারকে আগে...

Next Post
হেফাজতে ইসলামের আপত্তিতে টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধের অভিযোগ

হেফাজতে ইসলামের আপত্তিতে টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধের অভিযোগ

সর্বেশষ

পুলিশী বাঁধা পেরিয়ে ফরহাদের ইকবাল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুলিশী বাঁধা পেরিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের সমর্থকদের বিশাল শোভাযাত্রা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৪ পূর্বাহ্ণ
৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In