মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জীবনযাপন

পেটের সমস্যায় বদল করবেন যেসব অভ্যাস

মে ৯, ২০২৬ — বৈশাখ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
in জীবনযাপন
A A
পেটের সমস্যায় বদল করবেন যেসব অভ্যাস

পেটের সমস্যায় বদল করবেন যেসব অভ্যাস

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

পেটের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম কিংবা পেট ফাঁপার সমস্যায় নিয়মিত ভোগেন অনেক মানুষ। কেউ ওষুধের ওপর নির্ভর করেন, আবার কেউ ঘরোয়া উপায় অনুসরণ করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার মূল সমাধান লুকিয়ে আছে দৈনন্দিন খাবার খাওয়ার অভ্যাসে।

বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত খাবার খাওয়া, দ্রুত গিলে ফেলা, রাতে ভারী খাবার গ্রহণ এবং খাওয়ার পরপরই শুয়ে পড়ার মতো অভ্যাস হজমের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। তাই দীর্ঘমেয়াদি স্বস্তি পেতে হলে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি।

আরও পড়ুন

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ফল ও খাওয়ার সঠিক নিয়ম

সময়মতো খাবার খাওয়ার গুরুত্ব চিকিৎসকদের মতে, শরীরের হজম প্রক্রিয়া নির্দিষ্ট সময় অনুসরণ করে কাজ করে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হজমক্ষমতা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এ সময়ে তুলনামূলক ভারী খাবার সহজে হজম হয়।

কিন্তু অনেকেই কাজের ব্যস্ততায় দুপুরের খাবার দেরিতে খান। এতে খাবার হজমে বেশি সময় লাগে এবং পেট ভার, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

রাতে ভারী খাবার এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞরা জানান, রাতে শরীরের হজমক্ষমতা তুলনামূলক কম থাকে। তাই রাত ৯টা বা ১০টার দিকে ভারী খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়লে বদহজমের ঝুঁকি বাড়ে।

খাবার ঠিকমতো হজম না হলে গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। এজন্য ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দ্রুত খাবার খেলে বাড়তে পারে সমস্যা চিকিৎসকদের মতে, খাবার ভালোভাবে চিবিয়ে না খেলে পাকস্থলীর ওপর বাড়তি চাপ পড়ে। দ্রুত খাবার গিলে ফেললে খাবারের সঙ্গে বাতাসও পেটে ঢুকে যায়, যাকে ‘এয়ারোফেজিয়া’ বলা হয়। এতে ঢেকুর, পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা বাড়তে পারে।

তাই প্রতিটি খাবার ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রাতে কাঁচা খাবারে সতর্কতা যাদের গ্যাস বা বদহজমের সমস্যা রয়েছে, তাদের রাতে কাঁচা সালাদ বা সবজি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ কাঁচা সবজি হজমে বেশি সময় লাগে। এর বদলে ভাপানো বা সেদ্ধ সবজি খেলে হজম সহজ হয়।

খাওয়ার পরপরই শুয়ে পড়া ঠিক নয় খাওয়ার পর অনেকেই শুয়ে মোবাইল ব্যবহার করেন বা বিশ্রাম নেন। তবে চিকিৎসকদের মতে, এটি হজমের জন্য ক্ষতিকর। খাবারের পর অন্তত ১০ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং গ্যাস-অম্বলের সমস্যা কমে।

ঠান্ডা পানির বদলে স্বাভাবিক পানি বিশেষজ্ঞদের মতে, খাবারের সময় বা খাওয়ার পরপরই খুব ঠান্ডা পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রার বা হালকা গরম পানি পান করা বেশি উপকারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে সময়মতো খাবার খাওয়া, ধীরে চিবিয়ে খাওয়া, রাতের খাবারে সংযম এবং খাওয়ার পর হাঁটাহাঁটির মতো সাধারণ অভ্যাস বদলালেই অনেক ক্ষেত্রে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে যেতে পারে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অ্যাসিডিটিখাবার খাওয়ার অভ্যাসগ্যাসের সমস্যাপেট ফাঁপাপেটের গ্যাসবদহজমসুস্থ জীবনযাপনস্বাস্থ্য টিপসস্বাস্থ্য পরামর্শহজম সমস্যা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়

by নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ — বৈশাখ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
0

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। রক্তে থাকা বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি। এমনকি...

ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ফল ও খাওয়ার সঠিক নিয়ম

ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ফল ও খাওয়ার সঠিক নিয়ম

by নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২৬ — বৈশাখ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। চিকিৎসকদের মতে, সঠিক ফল ও পরিমিত পরিমাণে খেলে ফল রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্ষতি করে না। ডায়াবেটিক...

বেশি পানি পান করেও কেন কাটছে না পানিশূন্যতা?

বেশি পানি পান করেও কেন কাটছে না পানিশূন্যতা?

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৬ — বৈশাখ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই প্রচুর পানি পান করেন। তবে এত পানি খাওয়ার পরেও ক্লান্তি, মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করার অভিযোগ দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,...

শরীরে ভিটামিন ডি-র ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে

শরীরে ভিটামিন ডি-র ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৬ — বৈশাখ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

ব্যস্ত জীবন আর কাজের চাপে আমরা প্রায়ই শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা করি। পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি আপনার শরীর সারাক্ষণ অবসন্ন লাগে কিংবা রাতে ঠিকমতো ঘুম না আসে, তবে...

ডায়াবেটিক রোগীদের ছোট ক্ষত কেন হতে পারে প্রাণঘাতী? জানুন সতর্কতার উপায়

ডায়াবেটিক রোগীদের ছোট ক্ষত কেন হতে পারে প্রাণঘাতী? জানুন সতর্কতার উপায়

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৬ — বৈশাখ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

ডায়াবেটিক রোগীদের জন্য ছোটখাটো কাটা বা আঘাতও অনেক সময় বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষের তুলনায় তাদের শরীরে ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগে, যা অবহেলা করলে মারাত্মক...

Next Post
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে- গয়েশ্বর চন্দ্র রায়

ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে- গয়েশ্বর চন্দ্র রায়

সর্বেশষ

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In