বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

অবশেষে মুখ খুললেন ডিপজল

পৈত্রিক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ

ডিসেম্বর ৯, ২০২৫ — অগ্রহায়ণ ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৩৯ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A
পৈত্রিক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ

পৈত্রিক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। এলাকাবাসীর কাছে তিনি ‘দানবীর’ খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈত্রিক সম্পত্তি নিয়ে।

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহোদর তিন বোন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজল এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে লিখেছেন, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।

আরও পড়ুন

বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

আমার প্রাণপ্রিয় মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেছে

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজল এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি তার বোনদের অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলে দাবি করেন। অপরদিকে ভক্ত ও এলাকাবাসীরা বোনদের এমন দাবিকে দেখছেন ‘প্ররোচনা’ হিসেবে।

ডিপজল তার ফেসবুকে স্ট্যাটাসে বলেন, সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে, তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়। বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমার বোনদের আমি সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি—এ কথা আমার এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন। একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন, তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি। অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী, আমি আমার পক্ষ থেকে একটি বড় অংকের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছি। আজ ক্যামেরার সামনে তিনি যেন সব ভুলে গেলেন! পর্দায় অভিনয় আমি করি, বাস্তব জীবনে নয়। যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম।

আরেক বোনের অভিযোগের বিষয়ে ডিপজল বলেন, আরেক বোন বলেছেন, ১১ বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অথচ মাত্র দুই মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময়ই আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এত কিছু লিখে শেষ করা সম্ভব নয়।

ডিপজল বললেন, ৩৫ বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এমন মিথ্যা বলছে—এ প্রশ্ন আমারও আছে। যদি সত্যিই কোনো দাবি থাকত, ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের ২/৩ গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আমি ডিপজল—আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দেই না আল্লাহর রহমতে, আর তারা তো আমার আপন ভাই-বোন।

মনঃকষ্টের কথা উল্লেখ ডিপজল বলেন, যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি, সেই বোনের মুখেই আজ এমন কথা শুনতে হলো—এটা সত্যিই কষ্টের।

মামলার সব কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন ডিপজল। আদালতেই সব সত্য প্রকাশ পাবে বলে ভীষণ আত্মবিশ্বাসী এই অভিনেতা।

আইন অনুযায়ী বোনদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ডিপজল বলেন, যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। আমার প্রিয় বোনদের বলছি, তোমরা জানো আমি খুব অসুস্থ। জীবনে যতটুকু পেরেছি, আমি তোমাদের জন্য করেছি আল্লাহর রহমতে; যদি আল্লাহ আরো সময় দিতেন, হয়তো আরো করতাম। জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। সম্মান দেওয়া ও সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।

এর আগে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন ও জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ করেন একই পরিবারের চার বোন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে গণমাধ্যমের সামনে তারা জানান, ৪০ বছর ধরে তারা বাবার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাচ্ছেন না, অথচ বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিশ্রুতি ও আশ্বাসের মাধ্যমে শুধু সময়ক্ষেপণ করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar bangla 24খবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমডিপজলপৈত্রিক সম্পত্তিবিনোদন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ-শাবনূরের ‘তোমাকে চাই’

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
0

নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘তোমাকে চাই’ এবার বড় পর্দায় বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ২১ মে...

আমার প্রাণপ্রিয় মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেছে

আমার প্রাণপ্রিয় মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেছে

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৪ পূর্বাহ্ণ
0

অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। বিষয়টি নিশ্চিত...

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা

by নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৮ অপরাহ্ণ
0

চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তারকাদের চেহারা, ত্বক এবং বয়স ধরে রাখার নানা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই...

টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত - প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত – প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ অপরাহ্ণ
0

একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যেন- টাঙ্গাইল হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং...

দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী

দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৬ — বৈশাখ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ পূর্বাহ্ণ
0

রাত পোহালেই পয়লা বৈশাখ। আর এই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আসছেন। টাঙ্গাইল থেকেই তিনি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক...

Next Post
ঢাকায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা করার সিদ্ধান্ত

ঢাকায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা করার সিদ্ধান্ত

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In