শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

প্রতিমন্ত্রী টুকুর পক্ষ থেকে পূজার বোনাস পেল নগরী পরিচ্ছন্নতাকর্মীরা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A
প্রতিমন্ত্রী টুকুর পক্ষ থেকে নগরী পরিচ্ছন্নতাকর্মীরা পেল পূজার বোনাস

প্রতিমন্ত্রী টুকুর পক্ষ থেকে নগরী পরিচ্ছন্নতাকর্মীরা পেল পূজার বোনাস

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

প্রতিদিন ভোরে নগরবাসী যখন নতুন দিনের কর্মব্যস্ততা শুরু করেন, তার আগেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন হরিজন সম্প্রদায়ের মানুষ। তাঁদের নিরলস শ্রমে পরিচ্ছন্ন থাকে শহরের পথঘাট, দূর হয় ময়লা-আবর্জনা। অথচ নগরীকে পরিচ্ছন্ন রাখার এই কারিগরেরা অনেক সময়ই থেকে যান অবহেলিত।

এবার শারদীয় দুর্গাপূজার আনন্দ তাঁদের সঙ্গে ভাগ করে নিতে এগিয়ে এসেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার হরিজন সম্প্রদায়ের প্রায় তিনশ জনকে আড়াই হাজার টাকা করে পূজার বোনাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

জুনিয়র এনটিআরের পাশে বিজয়, ‘ডিজিটাল যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে একে একে সবার হাতে নগদ অর্থ তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যাতে সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারেন, সে জন্যই এই বোনাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “দুই মাস আগেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তখন বলেছিলাম, আপনাদের যেকোনো সুবিধা-অসুবিধায় আমি পাশে থাকব। গত পূজায় আপনাদের কাছে শাড়ি দিতে গিয়েছিলাম। এবার বোনাস দেওয়ার কথা বলেছিলাম। সেই কথা অনুযায়ী আজ আপনাদের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছি।”

হরিজন সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আপনারাই শহরটাকে পরিষ্কার রাখেন। আমরা প্রতিদিন যে পরিচ্ছন্ন নগরী দেখতে পাই, তার পেছনে আপনাদের নিরলস পরিশ্রম রয়েছে। অথচ আপনাদের বেতনের পরিমাণ খুবই কম। ভবিষ্যতে যাতে বেতন বাড়ে, সে বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

তিনি জানান, হরিজন সম্প্রদায়ের জন্য আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। তাঁদের পরিবারের সদস্যদের অসুস্থতা কিংবা অন্য যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন।

পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সুযোগ ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আশ্বাস দেন, অন্য কেউ যাতে তাঁদের কাজের সুযোগ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করব। আপনারা আমাদের ওপর আস্থা রাখবেন। আল্লাহর রহমতে আমরা যা বলি, তা করার চেষ্টা করি। আমরা চাই, সবাই মিলে পরিচ্ছন্ন টাঙ্গাইল ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব।”

এ সময় শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, মাদক মানুষের জীবন ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং এর নেতিবাচক প্রভাব পরিবারের ওপরও পড়ে।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন –

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: নগরী পরিচ্ছন্নতাকর্মীপূজাপ্রতিমন্ত্রী টুকুবোনাস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয়ের আবেগঘন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ — আশ্বিন ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নানাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অক্ষয় বলেন, তার মতো অভিনেতা ছিলেন বিরল।...

জুনিয়র এনটিআরের পাশে বিজয়, ‘ডিজিটাল যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ

জুনিয়র এনটিআরের পাশে বিজয়, ‘ডিজিটাল যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার এমন একটি বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা...

পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের হাতিয়ার

পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের হাতিয়ার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ — ভাদ্র ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩১ পূর্বাহ্ণ
0

মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানো এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। রাজধানীর সেগুনবাগিচায় সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মাদকবিরোধী...

দিলারা জামানের বাড়ি দখলের খবর, যা বললেন অভিনেত্রী

দিলারা জামানের বাড়ি দখলের খবর, যা বললেন অভিনেত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
0

বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুক্রবার সকাল থেকে শুরু হয় নানা আলোচনা। তার নামে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা...

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী দর্শকদের...

সর্বেশষ

প্রতিমন্ত্রী টুকুর পক্ষ থেকে নগরী পরিচ্ছন্নতাকর্মীরা পেল পূজার বোনাস

প্রতিমন্ত্রী টুকুর পক্ষ থেকে পূজার বোনাস পেল নগরী পরিচ্ছন্নতাকর্মীরা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৩ অপরাহ্ণ
দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৮ অপরাহ্ণ
ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In