সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home উন্নয়ন

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনরা পেল নতুন জীবন

মার্চ ২০, ২০২৩ — চৈত্র ৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১:০৮ পূর্বাহ্ণ
in উন্নয়ন, শীর্ষ সংবাদ
A A

ভুঞাপুর আশ্রয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের মাসুদ রানা (৪২)। আশ্রয়ণ প্রকল্পের নতুন একজন সদস্য হতে চলছেন।

আরও পড়ুন

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

তার আগের ঠিকানা ছিল উপজেলার অলোয়া গ্রামে। ২০১১ সালে তিনি সিএনজি দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার দিন জীবিকার তাগিদে ময়মনসিংহ যাচ্ছিলেন।

যাওয়ার পথে শহরের চরপাড়া নামক স্থানে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রাকের ধাক্কায় সিএনজি নিয়ন্ত্রণ হারায়।

এতে মাসুদের দুই পা ও ডান হাত বিকল হয়ে পঙ্গুত্ব বরণ করে। মানুষের সাহায্য-সহযোগিতায় চলত সংসার।

অন্যদিকে তার ভিটেমাটি না থাকায় ৪ সদস্যের পরিবার নিয়ে গাদাগাদি করে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পঙ্গুত্ব বরণের ২ বছর পর কিছুটা সুস্থ হয়ে ধারদেনা করে ভাড়া নেওয়া বাড়িটির একপাশে ছোট একটি চায়ের দোকান শুরু করেন।

একদিকে বাড়িভাড়া, আরেক দিকে পরিবারের খরচ চালাতে হিমশিম খান মাসুদ। এভাবে খেয়ে-না খেয়ে চলে তার অভাবের সংসার।

২০২১ সালের দিকে জানতে পারেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী অসহায়, ভূমি ও গৃহহীনদের ঘর দিচ্ছেন। তা শুনে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে।

সেখান থেকে দিকনির্দেশনা মতে ঘরের জন্য আবেদন করেন।

মাসুদ বলেন, আবেদনের পরে যাচাই-বাছাই শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের পাকা নতুন ঘর পেয়েছি।

যেন স্বপ্নের নতুন ঠিকানায় উঠেছি। একইসঙ্গে ২ শতাংশ জায়গা, বিদ্যুৎ ও যাতায়াতের রাস্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধাও পেয়েছি।

ভাবতেই পারেনি মুহূর্তেই আমার পঙ্গুত্ব জীবন ও পরিবারের স্বপ্ন বদলে যাবে। এর ফলে সন্তানদের স্কুল-মাদ্রাসায় পাঠাতে পেরেছি।

আমার এ স্বপ্নপূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী, ইউএনও এবং পিআইও স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কথা হয় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের মমতা রানী শীলের সঙ্গে।

তিনি বলেন, আমার জায়গা-জমি ছিল না। রাস্তার পাশে অন্যের জমিতে ভূমিহীন অবস্থায় ঝুপড়ি ঘর তুলে থাকতাম স্বামী-সন্তান নিয়ে।

স্বামী নাপিতের কাজ করে যা রোজগার করে তা দিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতাম। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়েছি।

আশ্রয় পেয়ে আমরা আনন্দিত। দিনশেষে আপন ঠিকানায় ফিরছি। ইউএনও স্যার আমাদের সব ধরনের সহযোগিতা করেছেন।

স্যারের কাছে দাবি, আশ্রয়ণ প্রকল্পের পাশে চুলকাটা দোকানের জন্য একটু জায়গা চাই।

সরেজমিন ঘুরে দেখা যায় –

ভূঞাপুর পৌরসভার শিয়ালকোলস্থ ফায়ার সার্ভিসের পাশে চতুর্থ পর্যায়ে ১২টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। সেখানেও কয়েক সপ্তাহ ধরে উপকারভোগীরা বসবাস করছেন।

নতুন এ স্বপ্নের ঠিকানা পেয়ে নিজ নিজ ঘর গোছাতে ও কাজ-কর্মে ব্যস্ত নববাসিন্দারা।

মুহূর্তেই বদলেছে এসব দরিদ্র-অসহায় মানুষের জীবনমান। তারা এখন বসবাস করছে রঙিন টিন আর পাকা দেয়ালের আধপাকা বাড়িতে।

এর মধ্যেই অল্প সময়ে কেউ করছেন হাঁস-মুরগি-ছাগল-গরু পালন। সুযোগ পেলে মুদিখানা, সেলুন ও দর্জি দোকান করার আশা প্রকাশ করেছেন অনেকেই।

আশ্রয়ণে আসা নতুন বাসিন্দারা স্থায়ী ঠিকানা পেয়ে তাদের চোখেমুখে হাজারো স্বপ্ন। সকাল হলেই সন্তানদের পাঠাচ্ছেন স্কুলে।

দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করছেন। সরকারের উদ্যোগে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে নিচ্ছেন নানা ধরনের কর্মসংস্থানের প্রশিক্ষণ।

অনেকের মাঝে একাডেমিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে প্রকল্পের বাসিন্দারা হয়ে উঠছেন আত্মনির্ভরশীল।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির ফলে এগিয়ে যাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র ও আশ্রয়হীন বাসিন্দারা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কথা –

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় উপজেলায় মোট ২৪২টি ঘর নির্মাণ কাজ হাতে নেওয়া হয়।

তার মধ্যে চতুর্থ দফায় ৭২টি ঘরের কাজ শুরু চলমান।

ইতোমধ্যে ৩০টির কাজ সম্পন্ন হয়েছে। সেগুলো আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা –

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প এটি।

এ প্রকল্পের আওতায় উপজেলায় এ পর্যন্ত ২১২টি ঘর নির্মাণ করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ৪২টি ঘর নির্মাণ করা হয়।

তার মধ্যে ৩০টি ঘর আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

এই ঘরগুলো টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নেতৃত্বে ও নির্দেশনায় আমাদের উপজেলা পর্যায়ে ঘর নিমার্ণ কমিটির সদস্য, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সবাইকে নিয়ে কাজের গুণগত মানোন্নয়ন বজায় রেখে অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের সঙ্গে পরামর্শ করে এবং উপজেলার সব জনপ্রতিনিধির সম্পৃক্ত রেখে প্রকৃত ভূমি ও গৃহহীন যারা আছে তাদেরকে তালিকা করে তাদের মাঝে এ ঘরগুলো দেওয়া হয়েছে।

চতুর্থ পর্যায়ে ঘরগুলো উদ্বোধনের দিন ৩০ জন উপকারভোগীদের মাঝে অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে।

ঘর পাওয়া মানুষদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা ঘরগুলো পেয়ে অনেক খুশি ও উচ্ছ্বসিত। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে এ ঘরগুলো আমরা রক্ষণাবেক্ষণ করব। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আশ্রয়ন প্রকল্পগৃহহীনভূমিহীন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বাসাইল থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) মাদকবিরোধী ​র‍্যালিটি কাউলজানী বোর্ডবাজারের বিভিন্ন সড়ক...

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
0

‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’—এই স্লোগানে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় শোলাকুড়ি ইউনিয়ন বাজার...

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ​রোববার (৩০ আগস্ট)...

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই  করার ঘটনা ঘটেছে। এঘটনায় ৭টি ঘোড়ার জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের...

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ...

Next Post

স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

সর্বেশষ

ফ্যামিলি কার্ডে ৮ শর্ত, যেসব পরিবার পাবে না সুবিধা

ফ্যামিলি কার্ডে ৮ শর্ত, যেসব পরিবার পাবে না সুবিধা

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৫ অপরাহ্ণ
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In