মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বাসাইল, শীর্ষ সংবাদ
A A
বাসাইলে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

বাসাইলে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিবেদন:
মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলে বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে—চলো যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানের উপর জোর দিয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালিত এ প্রকল্পের আওতায় ৬১ টি জেলার মধ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।
ফেব্রুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৬—এই সময়ে বাসাইল গ্রাম আদালতে দায়েরকৃত ৬৬৮টি মামলার প্রতিটিই সফলভাবে নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। শতভাগ সাফল্যের এই যাত্রায় আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ ১ লাখ ৯ হাজার ১০৫ টাকা। এই বিচারিক সেবায় ১২১ জন নারী সরাসরি আবেদনকারী হিসেবে ন্যায়বিচার পেয়েছেন। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে ১.২৫ লক্ষেরও বেশি নারী-পুরুষকে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

প্রকল্পের টাঙ্গাইল সদর উপজেলা সমন্বয়কারী মো: সাখাওয়াত হোসেনের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ম্যানেজার মো: সাইয়্যেদ আহমেদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকা, বাসাইল উপজেলা সমন্বয়কারী মো: রুহুল আমিন প্রমুখ।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আব্দুস সবুর খান (চানু), বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয় গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য ফৌজদারী মামলার মধ্যে চুরি,  দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া, কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা, গচ্ছিত কোনো মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, পশুহত্যা, ক্ষতি সাধন এবং দেওয়ানী মামলার মধ্যে পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদিপশুর অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, গবাদিপশুর মেরে ফেলা বা গবাদিপশুর ক্ষতি সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া খোরপোষ আদায় ইত্যাদি।

উল্লেখ্য, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানী ও ফৌজদারী বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। বিরোধীয় পক্ষদের মনোনীত সমসংখ্যক সদস্য অর্থাৎ আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষ হতে ২ জন করে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারে মোট ৫ জন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠন করা হয়।

দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারী মামলার ক্ষেত্রে ১০ টাকা ফি দিতে হবে। মামলার শুনানির কার্যক্রম শুরু হবার অনধিক ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। উক্ত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে না পারলে অতিরিক্ত ৩০ দিনের মধ্যে অর্থাৎ ১’শ ২০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউএনও ইকবাল হোসেনগ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের খবরবাসাইল গ্রাম আদালতশতভাগ মামলা নিষ্পত্তিস্থানীয় সরকার বিভাগ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) আবু নাসেরের বিরুদ্ধে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার বই প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচীতে অন্তরভূক্তির চেষ্টায় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম, চাপ...

টাঙ্গাইলে বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলে বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রীজে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রীজে রডের বদলে বাঁশ...

ভূঞাপুরে সেতুর অভাবে দুর্ভোগে ১০ হাজার মানুষ

ভূঞাপুরে সেতুর অভাবে দুর্ভোগে ১০ হাজার মানুষ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীর ওপর সেতু না থাকায় উত্তর পাশের সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নদী পারাপারে একমাত্র ভরসা একটি ছোট খেয়া নৌকা। এতে...

টাঙ্গাইল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

টাঙ্গাইল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চলমান কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল প্রশাসন ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে নিরাপত্তাসহ চারটি দাবি...

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ পূর্বাহ্ণ
0

ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে খামারের ব্যবস্থাপনা আরও...

Next Post
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের ডিসি শরীফা হক

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের ডিসি শরীফা হক

সর্বেশষ

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলে বাসাইলে রাতের আঁধারে ব্রীজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৬ অপরাহ্ণ
সব ইউনিয়ন পরিষদে ১১৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিল সরকার

সব ইউনিয়ন পরিষদে ১১৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিল সরকার

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
ভূঞাপুরে সেতুর অভাবে দুর্ভোগে ১০ হাজার মানুষ

ভূঞাপুরে সেতুর অভাবে দুর্ভোগে ১০ হাজার মানুষ

সেপ্টেম্বর ২১, ২০২৬ — আশ্বিন ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In