সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

বিএনপি কখনো মিথ্যা কথা বলে না : ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৫ — ফাল্গুন ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১০:৩০ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
বিএনপি কখনো মিথ্যা কথা বলে না : ডা. জাহিদ

বিএনপি কখনো মিথ্যা কথা বলে না : ডা. জাহিদ

বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, আজ তাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি কখনো মিথ্যা কথা বলে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

পুলিশী বাঁধা পেরিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের সমর্থকদের বিশাল শোভাযাত্রা

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

ডা. জাহিদ বলেন, আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলা সেটিই সত্য। আলজাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য। বিএনপি সত্যের উপর কথা বলে। সেটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই থাকেনি। আজ সেটি প্রমাণিত।

ডা. জাহিদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন, উন্নয়নের জোয়ার বাইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে- প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয় করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের উপর ৫ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোটারবিহীন নির্বাচন হয় বলে ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে।

বিএনপি কখনো

মিথ্যা কথা বলে না : ডা. জাহিদনতুন দল করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না : জয়নাল আবদীন ফারুক তিনি বলেন, রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেল। কেউ জানে না। সাগর-রুনির প্রতিবেদন ১২০ বার পিছিয়েছে। আর এখন বেরিয়ে আসছে, তারা কেন খুন হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। কাদের বাঁচানোর জন্য? নিজে বাঁচার জন্য। আমরা এত দিন বলেছি। অনেক মানুষ বিশ্বাস করেছে, আবার অনেকেই করেনি। কিন্তু সত্যের যে ঘণ্টা সেটা তো বাজবেই। জাতিসংঘও তার প্রতিবেদনে আজ সেই কথা বলছে। আওয়ামী লীগ তো সেই দল যারা মায়ের পেটের শিশুকেও গুলি করে মেরেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কারা ঘটিয়েছে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কমিট গঠন করে দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, গঠিত কমিটি জানাবে কারা সেখানে ঘটনা ঘটিয়েছে। কারা আগে উসকানি দিয়েছিল। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ঐক্য ও স্বৈরাচারের পতন চাই। আমরা প্রথম দিনই বলেছিলাম, যারা স্বৈরাচার তাদের বিচার করতে হবে। যাদের হাতে রক্ত আছে তাদের বিচার করতে হবে।

বিএনপির ওপর বারবার জুলুম-নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয় পাওয়ার কিছুই নেই। বিএনপি আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতার মাঝে কীভাবে সাঁতার কাটতে হয়, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা জানে। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশবিএনপি কখনো মিথ্যা কথা বলে না : ডা. জাহিদরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পুলিশী বাঁধা পেরিয়ে ফরহাদের ইকবাল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুলিশী বাঁধা পেরিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের সমর্থকদের বিশাল শোভাযাত্রা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে পুলিশের বাঁধা পেরিয়ে করে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে তার সমর্থকরা। ৭ নভেম্বর (শনিবার) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ...

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশের সরকারব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করায় বিশিষ্ট ব্যবসায়ী...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৪ অপরাহ্ণ
0

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি...

Next Post
গঙ্গাচড়ায় ইউনিয়ন শ্রমিক লী'গ সভাপতি গ্রে'প্তা'র

গঙ্গাচড়ায় ইউনিয়ন শ্রমিক লী'গ সভাপতি গ্রে'প্তা'র

সর্বেশষ

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

দীর্ঘায়ুর রহস্য কি ব্যায়ামের বৈচিত্র্যে? যা বলছে হার্ভার্ডের গবেষণা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

টাঙ্গাইলে শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In