খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি হিসেবে শনিবার (৭ মার্চ) বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়।
তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো ২৯৬ গেজেটেড সংসদ সদস্যের মধ্যে ২১৯ জন নতুন। বিএনপির সদস্য সংখ্যা এদের মধ্যে কত, তা এখনো হিসেব করা হয়নি। নতুন সদস্যরা সংসদে গিয়ে সঠিক ভূমিকা পালন করতে পারবে, সেই উদ্দেশ্যেই দলের মধ্যে আলোচনা এবং শিখন প্রক্রিয়া চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মশালায় ‘রুলস অব প্রসিডিউর’, ‘পার্লামেন্টারি প্র্যাকটিস’, ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এবং সংসদের অন্যান্য নিয়ম, রীতিনীতি ও কাস্টমস কনভেনশন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সংসদ সেশন পর্যবেক্ষণ করে জাতি আশ্বস্ত হবে এবং তারা এমন সংসদ দেখার প্রত্যাশা করেছিল।
তথ্য সূত্র : যমুনা টিভি











