রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরে শিশু ফাতেমা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এপ্রিল ১৯, ২০২৬ — বৈশাখ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুরে শিশু ফাতেমা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মধুপুরে শিশু ফাতেমা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের মধুপুরে শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ এপ্রিল) র‌্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

র‌্যাব জানায়, গত ১১ এপ্রিল বিকেলে ছয় বছরের শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আব্বাস আলী তাকে জুস কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের বাজারে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফাতেমা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে তাকে না পেয়ে একই দিন মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি ভুট্টাখেতে ফাতেমার মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আসামিরা ফাতেমাকে গলায় সুতা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে তার পায়জামা ও জুতা পুড়িয়ে মুখমণ্ডল ও গলায় লাগিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়।

ঘটনার পর ১২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্য সংগ্রহ করে।

একপর্যায়ে আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধ সংবাদগ্রেপ্তারটাঙ্গাইলফাতেমা হত্যামধুপুরর‍্যাবশিশু হত্যা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ব্যবসায়ী মাসুদ রানা হত্যা: মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা...

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে মধুপুর জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম এবং এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ জালিয়াত চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তি রিয়াজুল...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে...

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

ডাক্তাররা সিরিয়াস হলে কম জনবলেও ভালো সেবা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

চিকিৎসকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সীমিত জনবল নিয়েও রোগীদের আরও ভালো স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা...

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং...

Next Post
মির্জাপুরে গার্মেন্টস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মির্জাপুরে গার্মেন্টস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সর্বেশষ

ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

ন্যাটোর সামরিক সম্প্রসারণে বিশ্বে সংঘাতের ঝুঁকি বাড়ছে: উত্তর কোরিয়া

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

বন্যাদুর্গতদের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনা

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
এসএসসির উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন: শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

এসএসসির উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন: শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ
‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

‘আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
৫ জেলায় মৃত্যু বেড়ে ৪৩, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ

৫ জেলায় মৃত্যু বেড়ে ৪৩, ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৬৭ হাজার মানুষ

জুলাই ১২, ২০২৬ — আষাঢ় ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In